admin
প্রকাশিত: 11:31 AM, January 11, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমার কৃতি সন্তান, সমাজসেবক ও রাজনীতিবিদ নুরুল আলম সিদ্দিকী খালেদ এর প্রবাস জীবন থেকে পরিবারের টানে সংক্ষিপ্ত সফরে বাংলাদেশ গমন উপলক্ষে বৃহত্তর দক্ষিণ সুরমাবাসীর উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়। মিশিগান হ্যামট্রামিক সিটির স্হানীয় বনফুল রেস্টুরেন্টে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরুব্বি, ব্যবসায়ী আব্দুল জব্বার বশির মিয়ার সভাপতিত্বে ও সামাজসেবী কামাল হোসেন লিলু’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হ্যামট্রামিক সিটির প্রটেম মেয়ম এবং কাউন্সিলর কামরুল হাসান।
বক্তব্য রাখেন ও উপস্তিত ছিলেন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব মোহাম্মদ শাহাব উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী নাজমুল হক কামাল, মাস্টার নিজাম উদ্দিন, মোহাম্মদ লিলু মিয়া, জাফর ইকবাল মল্লিক, সিরাজুল ইসলাম শিরুল, হাজী লিয়াকত আলী, কয়েছ আহমদ, মারুফ হোসেন খান, আব্দুর রহমান, আবুল কাশেম মোর্শেদ, শামীম শাহ, ফয়জুল ইসলাম, রেজাউল ইসলাম রেজা, শিপলু আহমদ আবু রাসেল, এমাদ উদ্দিন,রকিব উদ্দিন প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তাগন বলেন, প্রবাস জীবনে প্রবাসে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, ক্রীড়া ও রাজনৈতিক সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত থেকে নুরুল আলম সিদ্দিকী খালেদ নিরলসভাবে কাজ করে যাচ্ছেন । প্রবাসীদের সঙ্গে তার গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। নাড়ির টানে সংক্ষিপ্ত সময়ের জন্য বাংলাদেশে গিয়ে ও তিনি দেশের উন্নয়নের ক্ষেত্রে নিজেকে সর্বদা উজ্জীবিত রাখবেন। বক্তারা বলেন, নুরুল আলম সিদ্দিকী খালেদের বাংলাদেশ ভ্রমণ সুন্দর সফল হোক আবারও তিনি সুস্থতার সহিত প্রবাসে ফিরে আসেন সেই প্রত্যাশা করেন।
শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মাওলানা শাহেদ আহমদ। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে নেতাকর্মীরা সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে স্বদেশ ভ্রমণ সুন্দর ও সফলতা কামনা করেন।
সংবর্ধিত অতিথি নুরুল আলম সিদ্দিকী খালেদ সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আজ আমি এখানে সংবর্ধনা নিতে আসিনি, এসেছি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বিদায় নিতে। আপনাদের দোয়া ও ভালোবাসা আমাকে আগামী দিনে রাজনৈতিক ভাবে সাংগঠনিক কাজ করার অনুপ্রেরণা যোগাবে। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের নৈশ্য ভোজে আপ্যায়িত করা হয়েছে।
মো.জুনেদ আহমদ,ফ্রান্স মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র–ইসরায়েল ও ইরানের যুদ্ধের প্রভাবে জ্বালানির মূল্যবৃদ্ধি, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক অনিশ্চয়তার মুখে পড়েছে ইউরোপ। গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ
আব্দুল মাজিদ চৌধুরী : চলতি ২০২৬ সালে এসে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির নতুন নতুন রেকর্ড এবং একের পর এক বিধ্বংসী প্রাকৃতিক
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে তৈয়ব আলী ডিগ্রি কলেজের পাশে নজরুল ইসলাম (৪২) নামে এক ফেরিওয়ালার লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল
শাবিপ্রবি প্রতিনিধি: সড়ক দূর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুনিরা আক্তার নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের সিভিল
ছাত্র জমিয়ত বাংলাদেশ, গোলাপগঞ্জ উপজেলাধীন ঢাকাদক্ষিণ ইউনিয়ন শাখার উদ্যোগে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বাদ মাগরিব ঢাকাদক্ষিণ ইউনিয়নস্থ
সিলেটের পবিত্র হযরত শাহজালাল (রহ.)-এর মাজার শরিফে বেড়াতে এসে লালন মিয়া (২২) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। সোমবার (২৬ অক্টোবর)
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির অংশ হিসেবে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় নদী, চা বাগান ও পরিবেশ রক্ষার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।