admin

প্রকাশিত: 7:19 AM, August 31, 2026

মেডিকেল চিকিৎসাধীন অসচ্ছল রোগীকে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সংস্থার আর্থিক সহায়তা

মেডিকেল চিকিৎসাধীন অসচ্ছল রোগীকে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সংস্থার আর্থিক সহায়তা

নোমান আহমদ:

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক অসচ্ছল রোগীর পাশে দাঁড়িয়েছে সিলেট বিভাগীয় প্রবাসী কল্যাণ সংস্থা। দেশ ও প্রবাসীদের যৌথ অর্থায়নে গতকাল রবিবার সংগঠনটির কানাইঘাট উপজেলা শাখার মাধ্যমে ওই রোগীর হাতে নগদ ২০ হাজার টাকা চিকিৎসা সহায়তা তুলে দেওয়া হয়।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. শাকুর আহমদ ও নির্বাহী সদস্য মো. নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ। এছাড়া কার্যক্রমটি সুন্দরভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও উৎসাহ দেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আফাজ উদ্দীন (ডানি), প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইমাম উদ্দীনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

সংগঠনের দায়িত্বশীলরা জানান, দেশ ও প্রবাসীদের সহযোগিতায় অসুস্থ, অসচ্ছল ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য এবং এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

নিহত পরিবারের সংবাদ সম্মেলন রায়নগরে ট্রিপল মার্ডার নিয়ে মন্ত্রীর আশ্বাসে বাদীর আস্থা

সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযান ন্যায়-ইনসাফ ও গণমানুষের কল্যাণে জামায়াতের পথচলা অব্যাহত থাকবে : মুহাম্মদ শাহজাহান আলী

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

নারী উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে সিলেটে প্রশিক্ষণ কর্মশালা

ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

সিলেটে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভায় সুদীপ রঞ্জন সেন

শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলাওয়ান টিভিতে চাকরির সুযোগ

যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

খন্দকার মুক্তাদিরের সঙ্গে এমওএল’র উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাকক ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পেলেন গোয়াইনঘাটের আরিফুল

ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

প্যারিসে প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপের ফাইনালে বাংলাদেশের মোহাম্মদ আলী

ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ