admin

প্রকাশিত: 9:45 AM, October 31, 2026

মৌলভীবাজারে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট তাড়াতে যুবদল রাজপথে ছিল, ত্যাগীদের দূরে ঠেলবেন না

মৌলভীবাজারে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট তাড়াতে যুবদল রাজপথে ছিল, ত্যাগীদের দূরে ঠেলবেন না

মৌলভীবাজার প্রতিনিধি:

যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল ফ্যাসিস্ট আমলে রাজপথে সক্রিয় ছিল, এখনো আছে। ফ্যাসিস্ট আমলে নির্যাতনের পরেও কেউ আন্দোলন ও দল ছেড়ে যায়নি।

গত বৃহস্পতিবার যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভার অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় বিগত সাড়ে ১৫ বছরে নেতাকর্মীদের দলের জন্য ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, এখন সুদিন এসেছে বলে ত্যাগী এ সকল নেতাকর্মীদের দূরে ঠেলে দিবেন না। এমপি, মন্ত্রীরা যুবদলের নেতাকর্মীদের প্রতিদ্বন্দ্বী মনে করবেন না। তাদেরকে মূল্যায়ন করুন। স্থানীয় নির্বাচনে যোগ্যতা অনুযায়ী তাদেরকে কাজে লাগান। তিনি বলেন, আমি কখনো কারও কথায় দলের জন্য নিবেদিত নেতাকর্মীদের অবমূল্যায়ন করি না। কারণ তারাই দলের প্রাণ। আর এটাই দলের আদর্শ। তবে হাইব্রিডদের বিষয়ে সতর্ক থাকতে হবে।

এ সময় নেতাকর্মীদের উদ্দেশ্যে যুবদল সভাপতি বলেন, দেশ ও মানুষের কল্যাণে যুবদলের নেতাকর্মীদের মাঠে কাজ করতে হবে। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রফিক আহমেদ ডলার। জেলা যুবদলের সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ মোহিতের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপি’র আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপি’র সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আলহাজ আব্দুল মুকিত, মৌলভী আব্দুল ওয়ালী সিদ্দিকী, ফখরুল ইসলাম, বকসি মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া, বিসিবি’র পরিচালকদের সরফরাজ আহমেদ সরফু।

বিশেষ বক্তা ছিলেন- কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি রহিম উদ্দিন, যুগ্ম সম্পাদক আজহারুল ইসলাম মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম মুরাদ, সহ-সাধারণ মকসুদ আহমেদ, মাহবুবুর রহমান, সহ-প্রচার সম্পাদক তারেকুর রহমান, সিলেট জেলা যুবদল সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার প্রমুখ। এ সময় জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীসহ জেলার ৭টি উপজেলার যুবদলের সকল ইউনিট কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে জেলার প্রাক্তন যুবদল ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের হাতে সম্মাননা স্মারক তুলে দেন জেলা যুবদলের নেতাকর্মীরা।


সর্বশেষ সংবাদ

এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন

এইচএসসিতে সিলেট কমার্স কলেজ এবং সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের সাফল্য অর্জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফলে সাফল্য অর্জন করেছে সিলেটের দুটি শিক্ষাপ্রতিষ্ঠান। এর মধ্যে সিলেট কমার্স কলেজে পাসের হার

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

জকিগঞ্জের শিক্ষাবিদ মাওলানা মুখলিছুর রহমান পেলেন শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬’ পেয়েছেন সিলেটের জকিগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ,লেখক, গবেষক ও সমাজসেবী মাওলানা মুখলিছুর রহমান। শুক্রবার

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি

মৌলভীবাজারে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট তাড়াতে যুবদল রাজপথে ছিল, ত্যাগীদের দূরে ঠেলবেন না

মৌলভীবাজারে যুবদল সভাপতি মোনায়েম মুন্না ফ্যাসিস্ট তাড়াতে যুবদল রাজপথে ছিল, ত্যাগীদের দূরে ঠেলবেন না

মৌলভীবাজার প্রতিনিধি: যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, যুবদল ফ্যাসিস্ট আমলে রাজপথে সক্রিয় ছিল, এখনো আছে। ফ্যাসিস্ট

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

পানিসম্পদ মন্ত্রী এ্যানির সুস্থতা কামনায় বিএনপি নেতা কামরুল হাসান চৌধুরী শাহিনের উদ্যোগে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মরহুম আরাফাত রহমান কোকার রুহের মাগফিরাত এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জে ছাত্রলীগ নেতাকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে বাসা থেকে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

শান্তিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জে মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে উৎসবমুখর পরিবেশে ৪র্থ থেকে ১০ম শ্রেণির স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া : চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

মোগলগাঁও ইউনিয়নে নির্বাচনী হাওয়া : চেয়ারম্যান পদে দোয়া চাইলেন যুবদল নেতা আইনুল হক

স্টাফ রিপোর্টার: আসন্ন ৭নং মোগলগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সদর উপজেলার অন্তর্ভুক্ত এই ইউনিয়নটির সাধারণ ভোটারদের মধ্যে বইছে