admin

প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুন ৩, ২০২৬

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

মৌলভীবাজার এর কাবিদ রহমান বৃটেনের পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত

গনতন্ত্রের মাতৃভূমি নামে খ্যাত মাল্টি কালচার ও মাল্টিমিডিয়া এবং মাল্টি ন্যাশনালের বৃটেনের সাউথ ওয়েলসের অন্তর্গত পনট্রিপিড শহরের মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশের মৌলভীবাজার জেলার আমিনুর রহমান কাবিদ। পনট্রিপিড টাউন কাউন্সিলের বার্ষিক সভায় তাঁকে ২০২৬-২০২৭ মেয়াদের জন্য মেয়র হিসেবে নির্বাচিত করা হয়েছে। এর আগে তিনি ২০২৫-২০২৬ মেয়াদে ডেপুটি মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।

বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুর রহমান কাবিদের এই অর্জনে বিশ্বময় মৌলভীবাজারবাসীসহ গ্রেটার সিলেট প্রবাসী কমিউনিটির মধ্যে আনন্দের আবহ বিরাজ করছে। তাঁর মেয়র নির্বাচিত হওয়ার খবরে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও কল্যাণমূলক সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইডের ফাউন্ডার্স প্রেসিডেন্ট ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান

মোহাম্মদ মকিস মনসুর সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ এক শুভেচ্ছা বার্তায় মেয়র নির্বাচিত হওয়ায় আমিনুর রহমান কাবিদকে অবিরাম ভালোবাসা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে তাঁর সুসাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ তাঁর আগামী দিনের পথচলা আর ও সুন্দর ও সাফল্যময় হোক এই প্রত্যাশা ব্যাক্ত করেছেন।

মেয়র নির্বাচিত হওয়ার পর প্রতিক্রিয়ায় আমিনুর রহমান কাবিদ বলেন, আগামী এক বছর আমার অন্যতম প্রধান লক্ষ্য হবে পনট্রিপিড মেন’স শেড চ্যারিটির জন্য তহবিল সংগ্রহ করা। এই মহৎ উদ্যোগ বাস্তবায়নে আমি সকলের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। পাশাপাশি পনট্রিপিড শহরের নাগরিকদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং স্থানীয় বিভিন্ন জনসেবামূলক কার্যক্রমকে এগিয়ে নিতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবেন প্রতিশ্রুতি দেন তিনি।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে সক্রিয় আমিনুর রহমান কাবিদ বর্তমানে লেবার পার্টির পনট্রিপিড সাউথ ইস্ট ব্রাঞ্চের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি স্থানীয় বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি একজন স্কুল গভর্নর হিসেবে দায়িত্ব পালন করছেন এবং পনট্রিপিড ফুডব্যাংক, রয়্যাল বৃটিশ লিজিয়ন পনট্রিপিড, স্থানীয় ফুটবল ক্লাবসহ বিভিন্ন সামাজিক ও কমিউনিটি সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করে আসছেন।

মৌলভীবাজার জেলা সদর বাহারমর্দান গ্রামের একসময়ের বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মরহুম আব্দুর রহমান ছুরুক মিয়ার ছেলে মৌলভীবাজার এর সাবেক ছাত্রনেতা ইয়াং ট্যালেন্ট আমিনুর রহমান কাবিদ বৃটেনে এসে ও কমিউনিটি সেবায় এবং বৃটিশ রাজনীতিতে নিজেকে সম্পৃক্ত করে চলছেন।

বাংলাদেশে অবস্থানকালে মৌলভীবাজার কলেজ ছাত্রলীগ এর দায়িত্ব সফলভাবে পালনের পর বাবার পারিবারিক ব্যাবসা প্রতিষ্ঠান পরিচালনার অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। প্রবাসে আসার পর ও কমিউনিটির জন্য নিবেদিত প্রাণ সমাজসেবক হিসেবে কাজ করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ দিন ধরে ওয়েলসের পন্টিপ্রিডের ট্রিফরেস্ট ওয়ার্ডের লকেল কাউন্সিলার হিসাবে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে দক্ষতার সাক্ষর রেখেছেন।


সর্বশেষ সংবাদ

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

“কোন অপরাধী বা অপরাধের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই”: নজরুল ইসলাম মুনিম

দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত একটি প্রতিবেদনে নিজের নাম জড়ানোয় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের ১৪ নং ওয়ার্ডের

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ৬ উপজেলায় ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

জনগণ আর নতজানু পররাষ্ট্রনীতি দেখতে চায় না বাংলাদেশ সীমান্তে ভারত সরকার কর্তৃক অবৈধ পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে কেন্দ্রঘোষিত কর্মসুচীর

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথে উপজেলা ও পৌর জামায়াতের কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামী বিশ্বনাথ উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

কিডনী ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উদ্যোগে বিশেষ সেমিনার

রোগের প্রতিকারের চেয়ে প্রতিরোধেই আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে: ডা. জিয়াউর রহমান চৌধুরী সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

বাজেটে সাধারণ মানুষের উপর পরোক্ষ কর চাপিয়ে দেয়া হয়েছে: বাসদ

২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট কে প্রত্যাখ্যান করে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

বৃষ্টিতেও স্থিতিশীল সিলেটের সবজি বাজার, স্বস্তিতে ক্রেতারা

শামছুল আলম সাওন: সিলেট জেলার বিভিন্ন এলাকায় গত সপ্তাহজুড়ে মাঝারি ধরনের বৃষ্টিপাত হলেও এর কোনো নেতিবাচক প্রভাব পড়েনি স্থানীয় শাকসবজির

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

মাহদির মৃত্যুতে প্রশ্নের পর প্রশ্ন, উত্তর খুঁজছে পুলিশ

স্টাফ রিপোর্টার: সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী আনজুম আহমদ মাহদির (১৫) মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন ও

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

ইসলামিক ইউনিভার্সিটি অ্যালামনাই সভায় এমপি এমরান

পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষকদের রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেছেন সিলেট-৬ আসনের সংসদ