admin
প্রকাশিত: 4:10 PM, July 12, 2026
মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে যেকোন দুর্যোগে সকলের এগিয়ে আসা উচিত : জুবায়ের
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দুর্যোগে এগিয়ে আসা সকল মুমিনের নৈতিক দায়িত্ব। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে যেকোন দুর্যোগে সকলের এগিয়ে আসা উচিত। বন্যা আমাদের জন্য বিভীষিকাময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের নদী সমস্যার সমাধান না হওয়ায় দেশে একের পর এক বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে।
তিনি গতকাল শনিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা জামায়াতের আয়োজনে টেংরা দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসা প্রাঙ্গনে বন্যায় অধিক ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবারের মাঝে ফুডপ্যাক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
রাজনগর উপজেলা আমীর আবু রাইয়ান শাহিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মিসবাহুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও মৌলভীবাজার জেলা আমীর প্রকৌশলী মোঃ সায়েদ আলী।
বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর মোঃ আব্দুল মান্নান, জেলা সেক্রেটারি মোঃ ইয়ামীর আলী, গত সংসদ নির্বাচনে মৌলভীবাজার -১ সংসদীয় আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি মোঃ আলাউদ্দীন শাহ, রাজনগর উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুল শহীদ, রাজনগর উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাহাঙ্গীর আহমদ মুহিত, রাজনগর সদর ইউনিয়ন আমীর দেলোয়ার হোসেন বাবলু, টেংরা ইউনিয়ন সভাপতি মাহমুদুর রহমান, সেক্রেটারি মামুন আহমদ ও প্রবাসী নেতা আবুল কালাম রাসেল।-বিজ্ঞপ্তি
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় কলেজের ভাসকুলার সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান, সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরীকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের
আধ্যাত্মিক ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে শ্রী শ্রী ঠাকুর বৈষ্ণব রায় সিদ্ধ বকুলতলা ধাম সংরক্ষণ কমিটির ত্রিবার্ষিক সম্মেলন। নবগঠিত
সামাজিক সংগঠন লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির (জেলা ৩১৫ বি১, বাংলাদেশ)-২০২৬ সালের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে শিক্ষার গুণগত মানোন্নয়ন, শ্রেণিকক্ষে পাঠদানের কার্যকারিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ শিক্ষক সভা
মোঃ ফজলু মিয়া, ওসমানীনগর: সরকারের ঘোষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের অংশ হিসেবে আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি চালুর
স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার শিববাড়ি এলাকা ধীরে ধীরে মাদকের নিরাপদ আস্তানায় পরিণত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার হরিপুর রুটটি এখন ভারতীয় অবৈধ চোরাচালানের প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে। স্থানীয় সচেতন মহল
স্টাফ রিপোর্টার: দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে সিলেটে রাতারাতি খোলস বদলে সচল হয়ে উঠেছে একটি বড় ধরনের অবৈধ ‘বুঙ্গা’ (সীমান্ত