admin
প্রকাশিত: 12:33 PM, February 6, 2026
আহমেদ শাকিল:
রাজনীতির আকাশ থেকে কেটে গেছে কালো মেঘ।দীর্ঘ ১৭ বছর ভোট দিতে পারেনি বাংলাদেশের জনগণ। তাই এবার অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশে ভোট দিতে প্রস্তুত গোটা জাতি। জনবান্ধব নির্বাচিত সরকার পেতে আবার ভোট উৎসবে মাতবে জনগণ। সবকিছু ঠিক থাকলে আগামী ১২ তারিখে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ প্রজন্মের অংশগ্রহণ দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে আসন তথা সিলেট জৈন্তাপুর কোম্পানীগঞ্জ ও গোয়াইনঘাটের মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া বিএনপির নিবেদিতপ্রাণ আরিফুল হক চৌধুরী।
তিনি শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই নন, বরং এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।তবে সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৪ আসনে লড়াই হতে পারে ভোটের মাঠে দুই প্রার্থীর। সিলেট ৪ এই আসনে আরিফুল হক চৌধুরীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে আলোচনায় আছেন ১১ দলীয় জোট ও জামায়াত সমর্থিত প্রার্থী,জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন। আরিফুল হক চৌধুরী বর্তমানে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আছেন। এর আগে তিনি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন।এ ছাড়া তিনি সিলেট জেলা বিএনপির সদস্য।
এর আগে সিলেট মহানগর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন একসময়ের ছাত্রদলের প্রভাবশালী এই নেতা।বিএনপির আরিফুল টানা দুই মেয়াদে মেয়র নির্বাচিত হয়ে সিলেটে অনেক উন্নয়নকাজ করেছেন। দলমত নির্বিশেষে সব মহলের কাছে তাঁর একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে।সর্বশেষ ২০২৩ সালের ২১ জুন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আরিফুলকে অংশ নেওয়ার জন্য দলের বাইরের ভোটারদের চাপ ছিল। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকারের অধীন বিএনপি নির্বাচন বর্জন করায় তিনি স্বতন্ত্র প্রার্থী হননি। তার কর্মগুণ ও নিষ্ঠা তাকে দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বে পরিণত করেছে।
তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে বারবার আত্মত্যাগ করেছেন। আরিফুল হক চৌধুরী বলেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় তিনি কোনো আপস করবেন না এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। উন্নয়নের পথে কোনো বাধা কিংবা রক্তচক্ষু তাঁকে দমাতে পারবে না। ব্যক্তিস্বার্থে আঘাত লাগলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এলাকার স্বার্থ ও জনগণের ন্যায্য অধিকার আদায়ে তিনি কখনোই কম্প্রোমাইজ করবেন না।
তিনি আরও বলেন, হয়রানি, হানাহানি, হিংসা ও বিদ্বেষ পরিহার করে পরিবার ও সমাজে শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। গোয়াইনঘাট উপজেলার ৭ নম্বর নন্দিরগাঁও ও রুস্তুমপুর ইউনিয়নে দিনব্যাপী আয়োজিত সমাবেশ ও গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে ম্যাজিকম্যান খ্যাত আরিফ বলেন। তিনি বলেন, আপসহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া তাঁকে সিলেট-৪ আসনের মানুষের সেবা করার দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন। এই অঞ্চলে আসার আগে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন বলেও জানান।
তিনি বলেন,বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে সিলেট-৪ আসনের উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তারেক রহমান। ভোটারদের সমর্থনে বিএনপি-জমিয়ত ঐক্যজোট বিজয়ী হলে ইনশাআল্লাহ জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন সাধিত হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে সনাতন পদ্ধতিতে পাথর কোয়ারি চালুর উদ্যোগ নেওয়া হবে।এই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ উত্তোলন হলেও স্থানীয় মানুষ দীর্ঘদিন ধরে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত রয়েছে। আগে এলাকার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে।তিনি আরও বলেন,ব্যাপক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রাকৃতিক সম্পদের সঠিক ও পরিকল্পিত ব্যবহারের মাধ্যমে এই অঞ্চলের সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে।
সিলেটের সীমান্তবর্তী তিন উপজেলা জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ নিয়ে গঠিত সিলেট-৪ আসন। সরেজমিনে খোঁজ নিলে জৈন্তাপুর গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ অঞ্চলে সর্বস্তরের জনগণ জানান,ধানের শীষের কান্ডারী আরিফুল হক চৌধুরী জনপ্রিয়তা আকাশচুম্বী। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এই সীমান্ত জনপদ এখন উৎসবমুখর। শহর থেকে গ্রামের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত প্রার্থীদের সরব প্রচারণা আর কর্মীদের বাড়ি বাড়ি গণসংযোগে জমে উঠেছে ভোটের আমেজ। তাছাড়া সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর বিগত দিনের কর্মব্যস্ত জীবন দেখে যে কেউ অনুপ্রাণিত হবেন।
তিনি সাধারণ মানুষের সমর্থন নিয়েই জিয়াউর রহমানের আদর্শের বাংলাদেশ গড়তে আগামীর প্রজন্মের আহ্বায়ক তারেক রহমানের দিকনির্দেশনা ও নেতৃত্বে মানুষের কল্যাণে কাজ করে যেতে চান। আরিফুল হক চৌধুরী রাজনৈতিক জীবন শুধু সংগ্রাম ও ত্যাগেরই নয়, বরং মানুষের কল্যাণে কাজ করার এক উজ্জ্বল দৃষ্টান্ত। একইভাবে তিনি সিলেট-৪ আসনের মানুষের আশা-ভরসার প্রতীক।তার নেতৃত্বে সিলেট ৪ আসন অঞ্চলের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত হবে বলে স্থানীয়রা মনে করেন।
শিক্ষকতা অত্যন্ত সম্মানিত ও মর্যাদাপূর্ণ পেশা মন্তব্য করে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন,
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড: মো: নিজাম উদ্দিন বলেছেন, ক্যান্সার প্রতিরোধে সচেতনতাই পারে জীবন রক্ষা করতে। হেড-নেক
২০২৬-২০২৭ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের স্বার্থে পাশ হওয়া অর্থ আইন-২০২৬ সংশোধনের দাবি ও আইনটি সাধারণ করদাতাদের আর্থিক সামর্থ্যের বাইরে ব্যয়বহুল
বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-২০২৮-এর তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার
সরকার বদলালেও অক্ষত সীমান্ত চোরাচালান সিলেটের সীমান্তগুলোতে প্রশাসনের কঠোর নজরদারির দাবির মধ্যেই ভিন্ন কৌশল অবলম্বন করে সক্রিয় রয়েছে শক্তিশালী চোরাচালান
পারভীন বেগম: আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে দক্ষ নেতৃত্ব, দেশের স্বার্থরক্ষা এবং জন্মভূমি সিলেটের আঞ্চলিক উন্নয়নে সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে দ্রুতই সর্বমহলে
সরকারি বিধিমালা অমান্য করে সরকারি গাড়ি ব্যক্তিগত ও পারিবারিক কাজে ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে সুনামগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) নিবাস
জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ (সিওমেক) শাখা কমিটির সাবেক