admin

প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৬

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়নের ডাক

যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিশাল বিক্ষোভ: জুলাই সনদ বাস্তবায়নের ডাক

লন্ডন প্রতিনিধি:

যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সামনে গত ৩০ মার্চ সোমবার এক বিশাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মানবাধিকার সংগঠন ইকুয়াল রাইটস ইন্টারন্যাশনাল (ইআরআই)। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও মানবাধিকার ইস্যুকে কেন্দ্র করে আয়োজিত এই সমাবেশে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশ নেন।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে ‘স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস’-এর দপ্তর সম্পাদক সৈয়দ জুয়েল বলেন, “শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কথা ও কাজের মিল রাখতে যথাসাধ্য চেষ্টা করতেন। কিন্তু বর্তমান প্রশাসনের ক্ষেত্রে জনগণের দেওয়া প্রতিশ্রুতি রক্ষার চরম অভাব পরিলক্ষিত হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “তারেক রহমান নির্বাচনের আগে জনগণের কাছে গণভোটের পক্ষে রায় চেয়েছিলেন। ক্ষমতায় গিয়ে সেই গণভোটের নীতিমালা রক্ষা করার পাশাপাশি ওসমান হাদির প্রকৃত খুনিকে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।” একজন সচেতন নাগরিক হিসেবে অন্ধভক্তি পরিহার করে দলের ভুলের গঠনমূলক সমালোচনা করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

ইআরআই-এর সহ-সভাপতি মোঃ ইমাম হোসাইন তার বক্তব্যে উল্লেখ করেন যে, ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে রায় দিয়েছে। জনগণের এই আকাঙ্ক্ষাকে সম্মান জানিয়ে অবিলম্বে ‘জুলাই সনদ’ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিক্ষোভ সমাবেশে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন, ইনকিলাব মঞ্চ’র সভাপতি নিজামুদ্দীন, ইআরআই’র সহ-সভাপতি মোঃ উসমান গনী, সদস্য মোঃ রোকতা হাসান, স্ট্যান্ড ফর হিউম্যান রাইটস সদস্য মোঃ ইমন আলী, সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ প্রমুখ। সমাবেশে বক্তারা মানবাধিকার রক্ষা এবং দেশে গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। অনুষ্ঠান শেষে একটি প্রতিনিধি দল হাইকমিশনের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেন।

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মোগলাবাজার থানা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সিলেট সিটি কর্পোরেশনের ২৭

সিসিক নির্বাচন: ১নং ওয়ার্ড জনপ্রতিনিধি নির্বাচিত হলে সর্বদা মানুষের পাশে থাকব: নিয়াজ মো. আজিজুল করিম

সিসিক নির্বাচন: ১নং ওয়ার্ড জনপ্রতিনিধি নির্বাচিত হলে সর্বদা মানুষের পাশে থাকব: নিয়াজ মো. আজিজুল করিম

স্টাফ রিপোর্টার: সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনকে সামনে রেখে নগরজুড়ে বইছে নির্বাচনী হাওয়া। বিশেষ করে ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীদের প্রচার-প্রচারণা

গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাটে অটো চালক সমবায় সমিতির ১৬ সদস্যের নতুন কমিটি গঠন

গোয়াইনঘাট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ১৬ সদস্য বিশিষ্ট ‘গোয়াইনঘাট অটো চালক সমবায় সমিতি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গতকাল

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আলোচনায় তৃণমূলের আস্থাভাজন লোকমান আহমদ

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাচন চেয়ারম্যান পদে আলোচনায় তৃণমূলের আস্থাভাজন লোকমান আহমদ

স্টাফ রিপোর্টার: আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের দক্ষিণ সুরমায় বইছে নির্বাচনী হাওয়া। সারা দেশের মতো এই উপজেলাতেও সম্ভাব্য

সিলেটে ‘কিশোর গ্যাং’ ও ছিনতাইকারীদের দাপট

সিলেটে ‘কিশোর গ্যাং’ ও ছিনতাইকারীদের দাপট

স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর সৌন্দর্যবর্ধন এবং নাগরিকদের নির্মল বিনোদনের জন্য শতকোটি টাকা ব্যয়ে নির্মিত দৃষ্টিনন্দন ওয়াকওয়েগুলো এখন সাধারণ মানুষের জন্য

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: আরিফ

মণিপুরীরা আমাদের সংস্কৃতির এক অনন্য সৌন্দর্য বহন করে: আরিফ

বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে ‘শিবগঞ্জ নুপী লুপ’ আয়োজিত ‘শজিবু লিকন টুর্নামেন্ট’ শুরু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে সিলেট নগরীর শিবগঞ্জ মণিপুরীপাড়াস্থ

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

জগন্নাথপুরে যুবদল নেতা হাফিজুর রহমানের ২৮তম শাহাদাৎ বার্ষিকী পালিত

শহীদ হাফিজের বিচার অবশ্যই হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

দক্ষিণ সুরমায় এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন

পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল