admin
প্রকাশিত: ৩:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৬
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেড-এর চেয়ারম্যান (এইচএমসি) মাওলানা হাবিবুর রহমান বলেছেন, দুনিয়ায় প্রকৃত শান্তি অর্জন করতে হলে কোরআনের শিক্ষা ও মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করা ছাড়া বিকল্প নেই। তিনি বলেন, যারা সত্যিকার ঈমান নিয়ে কোরআনের পথে চলবে এবং সৎ ও যোগ্য মানুষ হিসেবে সমাজে দায়িত্ব পালন করবে, আল্লাহ তাদের জন্য পবিত্র ও সম্মানিত জীবন দান করবেন।
তিনি আরও বলেন, মানুষের জীবন ক্ষণস্থায়ী। আজ আমরা পৃথিবীতে আছি, কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের কর্মই স্মরণীয় হয়ে থাকবে। তাই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি লাভের জন্য সর্বদা আল্লাহর নির্দেশ মেনে চলার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু একটি পেশা নয়; এটি মানবতার সেবার অন্যতম মহান ক্ষেত্র। রমজানের শিক্ষা ধারণ করে মানবিকতা, সততা ও দায়িত্ববোধের সাথে রোগীদের সেবা করার জন্য তিনি চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টার-এ সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের নিয়ে ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের এজিএম ও হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হকের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়-এর ভিসি প্রফেসর ডা. ইসমাইল পাটওয়ারী, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল-এর পরিচালক মেজর জেনারেল (অব.) ইফতেখার উদ্দিন, ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের পরিচালক আব্দুল কাদির খান, পরিচালক ডা. মুদাব্বির হোসেন, ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী, এডিএমএস মেজর (অব.) আ. সালাম চৌধুরী, ম্যানেজার (এডমিন ও ইনচার্জ) মো. বেলাল হোসাইন, এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. সালেহ আহমদ শাহীন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল-এর ভাইস প্রিন্সিপাল প্রফেসর ডা. এ কে এম দাউদ।
এছাড়াও সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যাপক, বিভাগীয় প্রধান, সিনিয়র ও জুনিয়র কনসালটেন্টবৃন্দ এবং ইবনে সিনা হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে মাহে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ ডা. মিসবাহ উদ্দিন। বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে