admin

প্রকাশিত: 9:08 AM, August 29, 2026

রয়নগরের ট্রিপল মার্ডার বাবুলের দ্বিমুখী জবানবন্দিতে কাটেনি ধোঁয়াশা

রয়নগরের ট্রিপল মার্ডার বাবুলের দ্বিমুখী জবানবন্দিতে কাটেনি ধোঁয়াশা

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরের রায়নগর এলাকার মিতালী আবাসিক স্থানে ঘটে যাওয়া বহুল আলোচিত ট্রিপল মার্ডারের মূল রহস্য উদ্ঘাটনে চরম চ্যালেঞ্জের মুখে পড়েছে পুলিশ। গ্রেপ্তারকৃত রংমিস্ত্রি বাবুল মিয়ার একের পর এক স্ববিরোধী বক্তব্যে হত্যাকাণ্ডের মূল কারণ নিয়ে দেখা দিয়েছে গভীর ধোঁয়াশা। একদিকে আসামি বাবুলের জবানবন্দি পরিবর্তন, অন্যদিকে নিহত পরিবারের জমি সংক্রান্ত বিরোধের অভিযোগ—সব মিলিয়ে তদন্ত সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারাও পড়েছেন জটিল সমীকরণে।

গত ১২ই আগস্ট সকালে মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় দিনেদুপুরে নির্মমভাবে খুন হন পরিচিত ব্যবসায়ী আব্দুল সাত্তার, তার স্ত্রী সুরাইয়া বেগম এবং গৃহকর্মী তাহমিনা বেগম। ঘটনার পর সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ রংমিস্ত্রি বাবুল মিয়াকে গ্রেপ্তার করে এবং তার দেখানো স্থান থেকে রক্তমাখা চাকু উদ্ধার করে।

গ্রেপ্তারের দিন বাবুল দাবি করেছিল, গৃহকর্মী তাহমিনার সঙ্গে প্রেমের সম্পর্কের কারণে সে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিন্তু চারদিনের পুলিশি রিমান্ড শেষে গত ২০শে আগস্ট আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সে পুরোপুরি বদলে ফেলে নিজের ভাষ্য। বাবুল আদালতকে জানায়, প্রেমের কারণে নয়—মূলত টাকা চুরি করার উদ্দেশ্যেই সে ওই বাসায় ঢুকেছিল। চুরির সময় ধরা পড়ে যাওয়ায় সে একে একে তিনজনকে খুন করে।

বাবুলের এই দুই ধরনের বক্তব্যে মূল তদন্তের দিক নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন দাঁড়িয়েছে, বাবুল কি পুলিশকে বিভ্রান্ত করছে, নাকি এর পেছনে অন্য কোনো পরাশক্তি বা মূল পরিকল্পনাকারী রয়েছে? বাবুল একা কি তিনজনকে হত্যা করতে সক্ষম, নাকি তার সঙ্গে আরও একাধিক ব্যক্তি এই ‘কিলিং মিশনে’ অংশ নিয়েছিল?

সর্বশেষ সংবাদ

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে

বিদেশযাত্রার নামে প্রতারণার জাল, সিলেটে বাড়ছে ভুক্তভোগী

বিদেশযাত্রার নামে প্রতারণার জাল, সিলেটে বাড়ছে ভুক্তভোগী

আব্দুর রহমান: বিদেশে পাড়ি দিয়ে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সিলেটের হাজারো তরুণের। পরিবারের আর্থিক স্বচ্ছলতা ফেরানো কিংবা নিজের ভবিষ্যৎ গড়ার আশায়

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

বঙ্গবীর ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ

জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

নবম পে-স্কেল অনুমোদন করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে সিলেট জেলা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের আলোচনা সভা

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে বাংলাদেশ সরকারি

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

সিলেট উইমেন্স মেডিকেল কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহ শুরু

হলি সিলেট হোল্ডিং লিমিটেড-এর পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেছেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও মানবিক একটি

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর তাঁতীদলের র‌্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সিলেটে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা করেছে সিলেট মহানগর তাঁতীদল। মঙ্গলবার (১

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন

মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও দেশপ্রেমের অনন্য প্রতীক জেনারেল আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা ও

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের ৪৮ পেরিয়ে ৪৯-এ বিএনপি

সিলেটে বর্ণাঢ্য আয়োজন মো. নুরুল ইসলাম: দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় প্রত্যাবর্তন ও দেড় যুগের রাজপথের ঘামঝরা সংগ্রামের ইতিহাস