admin
প্রকাশিত: ৭:০৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২৬
স্টাফ রিপোর্টার:
বিরামহীন প্রচারণা আর উৎসবমুখর পরিবেশ শেষে এখন কেবল ভোটের অপেক্ষা। রাত পোহালেই আগামীকাল ১২ ফেব্রুয়ারি সিলেট বিভাগের ১৯টি সংসদীয় আসনে শুরু হবে ব্যালট বিপ্লব। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলায় এখন সাজ সাজ রব। ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে কেন্দ্রগুলোতে নির্বাচনি সরঞ্জাম পাঠানো শুরু হয়েছে এবং নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনীসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ সকাল থেকেই সিলেটের আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট বক্স, ব্যালট পেপারসহ অন্যান্য নির্বাচনি সামগ্রী বিতরণ শুরু হয়। প্রিজাইডিং ও পোলিং অফিসাররা কড়া নিরাপত্তায় এসব সরঞ্জাম নিয়ে নিজ নিজ কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হয়েছেন। বিভাগীয় কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ৪টি জেলার ১৯টি আসনের প্রতিটি কেন্দ্রে নিরবচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিত করতে বিশেষ কারিগরি ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিñিদ্র নিরাপত্তা বলয়। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সিলেটে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাঠে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী (উপকূলীয় অঞ্চলে), বিজিবি, র্যাব ও পুলিশ। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সিসিটিভি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার পাশাপাশি ড্রোন টহল চালানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
ভোটের লড়াই ও সমীকরণ : সিলেট বিভাগের ১৯টি আসনে বিভিন্ন রাজনৈতিক দলের হেভিওয়েট প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশেষ করে সিলেট-১ আসনে বড় দলগুলোর লড়াই নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল দেখা গেছে। প্রধান দলগুলোর পাশাপাশি এবার নতুন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিও লক্ষ্যণীয়। ভোটাররা বলছেন, তারা এমন প্রার্থীকে নির্বাচিত করতে চান যারা এলাকার উন্নয়ন এবং সুশাসনে ভূমিকা রাখবেন।
সিলেট সদরের একজন ভোটার বলেন, আমরা চাই শান্তি ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে। এবার প্রযুক্তির ব্যবহার ও নিরাপত্তার কড়াকড়ি দেখে আশাবাদী যে ভোট সুষ্ঠু হবে। উল্লেখ্য, এবারের নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য প্রথমবারের মতো ডাকযোগে ভোটের সুযোগ রাখা হয়েছে।
আগামীকাল সকাল ৭.৩০মিনিট থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। জননিরাপত্তা রক্ষায় আজ মধ্যরাত থেকেই যান চলাচলের ওপর নির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে প্রশাসন। সিলেট বিভাগের চার জেলায় বইছে ভোটের হাওয়া। দীর্ঘ প্রচার-প্রচারণা শেষে এখন নিস্তব্ধতা, তবে চারদিকে বিরাজ করছে টানটান উত্তেজনা। আগামীকাল সকালে শুরু হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। সিলেট বিভাগের ১৯টি নির্বাচনী আসনে কে হাসবেন শেষ হাসি, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এদিকে ২০ দিনের পরীক্ষা শেষ হলো। এবার ভোটের অপেক্ষা। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। দীর্ঘ সময় পর দেশে উৎসবমুখর এক নির্বাচন হতে যাচ্ছে। গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া প্রায় সব রাজনৈতিক দল এই নির্বাচনে অংশ নিচ্ছে। মূল লড়াইয়ে বিএনপি ও জামায়াতের নেতৃত্বাধীন দুই নির্বাচনী জোট। একইদিনে জাতীয় নির্বাচন এবং গণভোট দেশে এই প্রথম হতে যাচ্ছে। ২৪ পরবর্তী সংস্কারের লক্ষ্যে প্রণীত জুলাই জাতীয় সনদের বৈধতা নিশ্চিতে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন ভোটাররা। এবারের জাতীয় নির্বাচন নানা দিক থেকে গুরুত্বপূর্ণ। বিশেষ করে গণতন্ত্রে ফেরা, স্থিতিশীলতা অর্জন এবং মানুষের প্রত্যাশিত নতুন বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েই নির্বাচনে লড়ছে প্রধান দুই জোট। এতদিন পরিস্থিতি অনেকটা শান্ত থাকলেও ভোটের দিনের পরিস্থিতি নিয়ে আছে নানা শঙ্কা।
বিশেষ করে কার্যক্রম নিষিদ্ধ ও নির্বাচনের বাইরে থাকা আওয়ামী লীগের পক্ষ থেকে নাশকতামূলক কর্মকাণ্ড চালানো হতে পারে এমনটা বলা হচ্ছে আগে থেকেই। গোয়েন্দা তথ্যেও এমন বিষয় উঠে এসেছে। গেল বছর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এ বছর ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে ঘোষণা দিয়েছিলেন। তারপরই শুরু হয় যত জল্পনা-কল্পনা। ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের মধ্যদিয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ও নির্বাচন কমিশন শেষ পর্যন্ত নির্বাচনের ট্রেনে উঠতে পারবে কিনা সেটা নিয়েও তৈরি হয় নানা শঙ্কা। অবশ্য একগুচ্ছ চ্যালেঞ্জ সামনে রেখে ইসি জনগণের সেই প্রত্যাশা পূরণের একেবারেই দ্বারপ্রান্তে নিয়ে গেছে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শনিবার বাদ মাগরিব
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগর উপজেলা পরিষদের সম্ভাব্য মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও নারী নেত্রী আফিজা বেগম সাধারণ মানুষের কল্যাণে কাজ করার
স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি
মো.জুনেদ আহমদ, ফ্রান্স: নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনুস এবং নারী-পুরুষের সমতা ও বৈষম্যবিরোধী ফরাসি মন্ত্রী মিস অরোরা বের্গে ২৮ মে,
ইকবাল বাহার, কানাইঘাট: থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য ৩৬তম ‘ওয়ার্ল্ড স্কুল সামিট’-এ ‘বেস্ট এডুকেটর অব দ্য ইয়ার’বা ‘বর্ষসেরা শিক্ষক’পুরস্কার পেতে যাচ্ছেন সিলেটের
ভাঙন ও কাদার কারণে বন্ধ যান চলাচল, চরম দুর্ভোগে ১৫-২০ গ্রামের মানুষ এ কে আজাদ গোয়াইনঘাট সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,কোরবানির চামড়ার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দেশের চামড়া শিল্পকে আরও শক্তিশালী
ডেস্ক রিপোর্ট শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ আকস্মিকভাবে ঢাকার আমিন বাজারে চামড়া বিক্রয় কেন্দ্র পরিদর্শন