admin

প্রকাশিত: 11:48 AM, July 23, 2026

লাখাইয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে হুইপ জি কে গউছ লাখাই-আডোবা রাস্তা নির্মাণের আশ্বাস

লাখাইয়ে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে হুইপ জি কে গউছ লাখাই-আডোবা রাস্তা নির্মাণের আশ্বাস

লাখাই প্রতিনিধি:

জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জি কে গউছ লাখাই উপজেলার ১নং লাখাই ইউনিয়নের বিভিন্ন সরকারি উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন। পরিদর্শন শেষে ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে স্থানীয় জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গত মঙ্গলবার বিকেলে লাখাই বাজারের বালুর মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মোস্তফা কামাল খসছুর সভাপতিত্বে এবং ইব্রাহিম মিয়া ও আশীষ দাশ গুপ্তের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হুইপ জি কে গউছ। এর আগে তিনি নৌকাযোগে ইউনিয়নের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা তাদের দীর্ঘদিনের নানা সমস্যা, সম্ভাবনা ও চাহিদার কথা তুলে ধরেন। বিশেষ করে—বামৈ তিন পুল থেকে লাখাই বাজার পর্যন্ত ‘আডোবা রাস্তা’ নির্মাণ, ইউনিয়ন পশু হাসপাতাল ও ইউনিয়ন ভূমি অফিস স্থাপন, ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্থানীয় শ্মশান, কবরস্থান, মসজিদ ও মন্দিরের উন্নয়নের জোর দাবি জানান এলাকাবাসী।

জনসাধারণের দাবি মনোযোগ দিয়ে শুনে হুইপ জি কে গউছ বলেন, “বর্তমান সরকার গ্রামাঞ্চলের সার্বিক উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা, কৃষি ও অবকাঠামো উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। লাখাই ইউনিয়নের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় নতুন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের কার্যকর উদ্যোগ নেয়া হবে।”

তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকারের উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। উন্নয়নের সুফল যেন প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়, সে লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরলে হুইপ জি কে গউছ তা পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।

উক্ত মতবিনিময় সভায় লাখাই উপজেলা বিএনপির সভাপতি ড. আব্দুল আহাদ স্বপন, সাধারণ সম্পাদক এডভোকেট সামছুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি শেখ ফরিদ, সহ-সভাপতি শাহাজান মিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম গোলাপ, সাংগঠনিক সম্পাদক শামছুদ্দিন আহমেদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফ আহমেদ রুপন, ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক রানা তালুকদার, ইউনিয়ন যুবদলের সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আজম আহম্মেদসহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ১৪৪ ধারা ও দফায় দফায় পুলিশের বাধা

হবিগঞ্জে ১৪৪ ধারা ও দফায় দফায় পুলিশের বাধা

এনসিপির সড়কে অবস্থান, ছাত্রদল সভাপতিসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা, দফায় দফায় পুলিশের বাধা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

১.৫ বিলিয়ন ডলারে ২১ বোয়িং যুক্ত করছে ইউএস-বাংলা

পূর্ণাঙ্গ বৈশ্বিক এভিয়েশন গ্রুপ হওয়ার পথে দেশের বৃহত্তম বেসরকারি এয়ারলাইন্স স্টাফ রিপোর্টার: বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাতে নতুন এক যুগের

নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

নজরুল একাডেমী সিলেটের নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন

সিলেটে উৎসবমুখর পরিবেশে নজরুল একাডেমী সিলেট-এর বিশেষ সাধারণ সভা এবং আগামী ৩ বছরের মেয়াদে ৬১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

দীর্ঘ দেড়যুগ পর সিলেট নজরুল একাডেমীর কমিটি গঠন

(সিউক)-এর চেয়ারম্যান কয়েস লোদীর অভিনন্দন দীর্ঘ দেড়যুগ পর অবশেষে গঠিত হলো ‘সিলেট নজরুল একাডেমী’র নতুন কার্যকরী কমিটি। বুধবার রাতে সরকারি

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

প্রতিমন্ত্রীর বিদ্যালয় পরিদর্শনে বিতর্কিত আওয়ামী লীগ-সংশ্লিষ্ট মন্নান মেম্বারের উপস্থিতি নিয়ে প্রশ্ন

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার একটি গুচ্ছগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে স্থানীয় বিতর্কিত

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

এনসিপি নেতা আফজলের মদদে শানু বাহিনীর অপরাধ সাম্রাজ্য

* অপরাধের স্বর্গরাজ্য ও ভুক্তভোগীদের ওপর নির্যাতন * আওয়ামী লীগ থেকে এনসিপি: রাতারাতি রূপবদল * আফজালের উসকানিমূলক বক্তব্য ও রাজনৈতিক

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

চায়না মার্কেট ব্যবসায়ীদের ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

সিলেট নগরীর ঐতিহ্যবাহী বাণিজ্যিক এলাকা আম্বরখানাস্থ চায়না মার্কেট ব্যবসায়ী পরিচালনা কমিটির ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। টানা ছয়টি

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সামাজিক ও মানবিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে: রেজাউল হাসান কয়েস লোদী

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির জীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন,