admin
প্রকাশিত: 3:55 PM, May 4, 2026
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নব-নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ নিয়েছেন।
রোববার (০৩ মে) রাতে জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে তাদের ‘শপথ বাক্য’ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
শপথ গ্রহণ শেষে নব-নির্বাচিত নারী সংসদ সদস্যরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট সচিব এ শপথ গ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও মন্ত্রিসভার সদস্য, অন্যান্য সংসদ সদস্য, রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, এ শপথ নেওয়ার মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নব-নির্বাচিত সংসদ সদস্যদের আনুষ্ঠানিক পথচলা শুরু হলো।
আগামী সংসদ অধিবেশনগুলোতে তারা দেশের নারী সমাজের উন্নয়নসহ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে ভ‚মিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।
এর আগে, গত ২৯ এপ্রিল (বুধবার) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
পরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচিতদের নাম উল্লেখ করে প্রজ্ঞাপন (গেজেট) প্রকাশ করা হয়।
প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত এ ৪৯টি আসনের মধ্যে বিএনপি থেকে ৩৬ জন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এছাড়া জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১-দলীয় নির্বাচনী ঐক্য থেকে ১২ জন এবং স্বতন্ত্র থেকে একজন নারী সংসদ সদস্য রয়েছেন। রবিবার শপথ নেওয়ার মধ্য দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে সংসদ সদস্য হিসেবে নিজেদের দায়িত্বভার গ্রহণ করলেন।
জাতিসংঘের গুরুত্বপূর্ণ ও সফল সফর সম্পন্ন করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয় অনুমোদিত সামাজিক সংগঠন ‘সুনামগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট’-এর বার্ষিক সাধারণ সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
আহ্বায়ক মোস্তাক, সদস্য সচিব আজিজুল সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করার লক্ষ্যে ‘জিয়া শিশু কিশোর সংগঠন’ সিলেট জেলা শাখার
ছড়ারপাড় পঞ্চায়েত কমিটির সভাপতি ও ১৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব নজরুল ইসলাম মুনিম বলেছেন, মাদক, জুয়া ও কিশোর গ্যাং আমাদের
যুবদল ও মুক্তিযোদ্ধা দলের নতুন কমিটি প্রকাশ, তোড়জোড় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলে ডিসেম্বরের মধ্যে নগরের থানা-ওয়ার্ড গোছানোর লক্ষ্য; লবিং ও
সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউনিয়নে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফের সংগঠিত করে গোপন বৈঠক,
সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ও আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী ড. নূরুল ইসলাম বাবুল বলেছেন, সারাদেশের মতো
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ডেঙ্গু প্রতিরোধে মশক নিধনের পাশাপাশি নগরীর প্রতিটি বাসাবাড়ি