admin

প্রকাশিত: 5:47 PM, November 18, 2026

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি উপাচার্যের সাথে অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

শাবিপ্রবি প্রতিনিধি:

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলামের সাথে অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক বৃত্তি ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপাচার্যের সভাকক্ষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাইকমিশনের ডেভেলপমেন্ট কো-অপারেশনের প্রোগ্রাম ম্যানেজার ইমাম নাহিল ও অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশের প্রতিনিধি ইসরাত আরা ইসলাম।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের মাঝে ‘অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ’-এর মাধ্যমে অস্ট্রেলিয়ায় স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ, আবেদনের যোগ্যতা, প্রক্রিয়া এবং একটি প্রতিযোগিতামূলক আবেদনপত্র প্রস্তুতের দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোঃ খায়রুল ইসলাম শিক্ষক ও গবেষকদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে অস্ট্রেলিয়া সরকারের এই উদ্যোগের প্রশংসা করেন এবং প্রতিনিধি দলকে ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদেরও এই বৃত্তির আওতায় অন্তর্ভুক্ত করার জন্য প্রতিনিধি দলের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলাম, লাইফ সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক মিয়া, এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মিজানুর রহমান, সোশ্যাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন, অধ্যাপক ড. আহমেদ জালাল ফরিদ উস ছামাদ, অধ্যাপক ড. মোঃ আব্দুল জলিল, অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল হাকিম এবং রেজিস্ট্রার (ইনচার্জ) কালাম আহমদ চৌধুরী।
উল্লেখ্য, ২০২৮ শিক্ষাবর্ষে অস্ট্রেলিয়ায় অধ্যয়নের জন্য এই বৃত্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭ থেকে শুরু হবে।


সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন