admin

প্রকাশিত: ৬:৫৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৬

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন
স্টাফ রিপোর্টার: 
সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল শনিবার বিকাল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্স হলরুমে এ উপলক্ষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেটের সভানেত্রী সিদরাতুল মুনতাহা। তিনি তাঁর বক্তব্যে নতুন প্রজন্মকে সাহিত্য ও সংস্কৃতিমনা পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, “শিশুদের মানসিক ও নৈতিক বিকাশে সুস্থ সাংস্কৃতিক চর্চার কোনো বিকল্প নেই। রবীন্দ্রনাথ ও নজরুলের সাহিত্যচেতনা আমাদের সন্তানদের মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে অনুপ্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে পুনাক পরিবারের শিশু-কিশোররা অত্যন্ত উৎসাহ ও স্বতঃস্ফূর্ততার সঙ্গে অংশগ্রহণ করে। তাদের চমৎকার কবিতা আবৃত্তি, গান, ছড়া ও নৃত্য পরিবেশনা পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত ও উৎসবমুখর করে তোলে। উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের এই চমৎকার পরিবেশনা উপভোগ করেন এবং করতালি দিয়ে তাদের উৎসাহিত করেন।
মনোজ্ঞ এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুনাক, এসএমপি, সিলেটের সাংস্কৃতিক সম্পাদিকা পূজা দাশ রায়, পুনাকের অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, আহত ১৪

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

গোয়াইনঘাটে থানাপুলিশের উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্বামীর হাতে এক  সন্তানের জননী খুন 

স্টাফ রিপোর্টার:  স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

বিশ্বনাথে খালপার জামে মসজিদের সংস্কার  কাজে এমপি লুনার ৩ লাখ টাকার অনুদান

সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি  ৬ শত টাকা নির্ধারণ করুন

ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

অগ্রগামী ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ল্যাম্পপোস্ট স্থাপন

সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

টেক্সটাইল খাতকে টেকসই  করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার  মানোন্নয়ন জরুরি: মুক্তাদির

স্টাফ রিপোর্টার:  বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

শিশু-কিশোরদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সিলেটে পুনাকের রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

স্টাফ রিপোর্টার:  সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল