admin
প্রকাশিত: 6:06 PM, November 18, 2026
নবীগঞ্জ প্রতিনিধি:
প্রকৃতিতে শীতের আগমনী বার্তা। ভোরের হিমেল হাওয়া আর ঋতু পরিবর্তনের আবহে মাঠে মাঠে শুরু হয়েছে শীতকালীন সবজির সমারোহ। বাজারেও উঠতে শুরু করেছে ফুলকপি, বাঁধাকপি, শিম, মুলা, গাজরসহ নানা মৌসুমি সবজি। কিন্তু প্রকৃতিতে শীতের পরশ লাগলেও নবীগঞ্জের নিত্যপণ্যের বাজারে স্বস্তির পরশ নেই। বরং সবজিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চড়া দামে দিশেহারা সাধারণ ক্রেতারা।
সাধারণত শীতের শুরুতে বাজারে নতুন সবজির সরবরাহ বাড়লে দামও নিম্নমুখী হয়। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ এ সময়টিতে তুলনামূলক কম দামে পুষ্টিকর সবজি কেনার প্রত্যাশা করেন। কিন্তু এবার সেই প্রত্যাশার সঙ্গে বাস্তবতার যেন বিস্তর ফারাক। আগাম শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম এখনো ক্রেতাদের নাগালের বাইরে।
বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি বিক্রি হচ্ছে ৭০ টাকা দরে। শিমের কেজি ৮০ থেকে ১০০ টাকা, মুলা ৫০ থেকে ৬০ টাকা, বেগুন আকারভেদে ৫০ থেকে ৬০ টাকা, ঢেঁড়স ৫০ থেকে ৬০ টাকা, গাজর ১৪০ টাকা এবং নতুন দেশি টমেটো ১০০ টাকা। পুরোনো দেশি টমেটো বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। নতুন আলুর কেজি ১০০ টাকা হলেও পুরোনো আলু পাওয়া যাচ্ছে ৩০ টাকায়। এ ছাড়া শালগম ৮০ টাকা, ব্রকলি ১০০ টাকা, দেশি শসা ৮০ টাকা এবং হাইব্রিড শসা ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আকারভেদে প্রতি হালি লেবু ৬০ থেকে ১০০ টাকা।
শুধু সবজির বাজারেই নয়, নিত্যপ্রয়োজনীয় মুদিপণ্যেও বাড়তি দামের চাপ অব্যাহত রয়েছে। প্রতি কেজি পেঁয়াজ ৫০ টাকা, দেশি রসুন ১২০ টাকা এবং বড় আকারের রসুন ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। আদার দাম মান ও উৎসভেদে ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত। গত এক সপ্তাহে মোটা চালের দাম কেজিতে প্রকারভেদে ৩ থেকে ৫ টাকা বেড়ে যা ২৫ ও ৫০ কেজি বস্তাতে বেড়েছে ১০০ থেকে ১৫০ টাকা। চিনি বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে।
আমিষজাতীয় খাবারের বাজারেও স্বস্তি নেই। আকারভেদে প্রতি কেজি রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, পাঙ্গাস ২০০ থেকে বেড়ে ২৫০ টাকা ও তেলাপিয়া মাছ বিক্রি হছে ২০০ থেকে ২২০ টাকা প্রতি কেজি। প্রতি হালি ব্রয়লার লাল ডিম ৫৫ টাকা এবং সাদা (হাঁসের) ডিম ৬০/৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগির প্রতি কেজি ১৭০ থেকে ১৯০ টাকা এবং সোনালি মুরগি ২৭০ থেকে ৩৩০ টাকা। গরুর মাংস প্রতি কেজি ৮০০ থেকে ৮৫০ টাকা এবং খাসির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শীতকালীন সবজির সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। দেশের বিভিন্ন উৎপাদন এলাকা থেকে নতুন সবজি আসতে শুরু করলেও মৌসুম পুরোপুরি শুরু হতে আরও কিছুটা সময় লাগবে। ডিসেম্বরের দিকে সরবরাহ বাড়লে হয়তো দাম কিছুটা কমতে পারে। তবে পরিবহন ব্যয় বৃদ্ধি এবং বিপণন ব্যবস্থার বিভিন্ন পর্যায়ে খরচ যুক্ত হওয়ায় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ছে।
অন্যদিকে উৎপাদনস্থল থেকে ভোক্তার হাতে পৌঁছানোর আগেই সবজির দাম কয়েক দফা হাতবদল হচ্ছে। কৃষকের ক্ষেত থেকে কম দামে কেনা সবজি পাইকারি বাজার, পরিবহন, শ্রমিকের মজুরি, আড়ত ও খুচরা বিক্রির বিভিন্ন পর্যায় অতিক্রম করে ক্রেতার হাতে পৌঁছায়। প্রতিটি ধাপে যুক্ত হয় বাড়তি ব্যয়। ফলে উৎপাদনস্থলের দামের সঙ্গে খুচরা বাজারের দামের বড় ব্যবধান তৈরি হচ্ছে। এতে কৃষক যেমন উৎপাদন খরচের তুলনায় ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, তেমনি ভোক্তাদেরও গুনতে হচ্ছে বাড়তি অর্থ।
নবীগঞ্জের সাধারণ ক্রেতাদের মধ্যে এ নিয়ে অসন্তোষ বাড়ছে। তাঁদের মতে, ঋতু পরিবর্তনের সঙ্গে বাজারে স্বস্তি ফেরার যে প্রত্যাশা থাকে, এবার তার প্রতিফলন নেই। সংসারের সীমিত আয় দিয়ে চাল, ডাল, তেল, মাছ, মাংস, ডিম ও সবজির ব্যয় মেটাতে গিয়ে প্রতিনিয়ত হিমশিম খেতে হচ্ছে। অনেক পরিবার প্রয়োজনীয় পণ্যের পরিমাণ কমিয়ে সংসারের ব্যয় সামাল দেওয়ার চেষ্টা করছে।
সচেতন মহলের মতে, কেবল বাজারে পণ্যের সরবরাহ বাড়ালেই মূল্য পরিস্থিতির স্থায়ী উন্নতি হবে না। উৎপাদন থেকে ভোক্তা পর্যায় পর্যন্ত বিপণন ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের অযৌক্তিক মুনাফা নিয়ন্ত্রণ, বাজার তদারকি জোরদার এবং কৃত্রিম সংকট সৃষ্টির প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।
শীতের সবজি সাধারণ মানুষের পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি কৃষকের জীবিকারও অন্যতম অবলম্বন। অথচ সেই মৌসুমি সবজি কিনতেই যদি সাধারণ মানুষকে বাড়তি অর্থ ব্যয় করতে হয়, তবে শীতের আগমন অনেক পরিবারের জন্য আনন্দের বদলে আর্থিক উদ্বেগের কারণ হয়ে দাঁড়াবে। তাই নবীগঞ্জবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখবে এবং নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
করছেন আ.লীগের গোপন বৈঠক বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন