admin

প্রকাশিত: ৫:৩২ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৭, ২০২৬

শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাকাতের বিকল্প নেই

শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাকাতের বিকল্প নেই

যাকাতের মূল লক্ষ্য হচ্ছে গ্রহীতাকে আর্থিকভাবে সচ্ছল করে তোলা, যাতে আজকের গ্রহীতা আগামীতে যাকাত দিতে পারে, স্বাবলম্বী হতে পারে। মানুষের ভাগ্য পরিবর্তনে শোষণ ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় যাকাতের বিকল্প নেই। দেশে আল্লাহর নির্দেশিত বাধ্যতামূলক এই ইবাদতটি সঠিকভাবে প্রতিপালন হচ্ছে না। গতকাল সোমবার সিলেট নগরীর দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত যাকাত আদায়ের নিয়ম কানুন বিষয়ক সেমিনারে বক্তাগণ উপরোক্ত কথা বলেন।

সেমিনারে যাকাতের অর্থ সহায়তার মাধ্যমে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা কার্যক্রম, অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি ও কারিগরি প্রশিক্ষণসহ সিজেডএমের বিভিন্ন কর্মসূচির বিষয়ে আলোকপাত করা হয়। সিজেডএম এর সিনিয়র ম্যানেজার হোসেইন সোহেলের সঞ্চালনায় সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স কর্নেল (অবঃ) মোঃ জাকারিয়া হোসেন।

দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক আলীমুল এহছান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, সিলেট সরকারী কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মোহাম্মদ এহসান উদ্দিন। সেমিনারে নগরীর বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

সেমিনারে মোহাম্মদ এহসান উদ্দিন ব্যাক্তিগত যাকাত ও ব্যবসায়িক যাকাত নিরুপনের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী যাকাত বিষয়ক মাসয়ালা মাসায়েল ও প্রশ্নোত্তর অংশে শ্রোতাদের যাকাত বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

সিলেটের খাদিমনগরে সিজেডএম জীবিকা কর্মসূচী সুরমা-১ ও সুরমা-২ এর আওতায় ১০০০ পরিবারের জীবনমান উন্নয়ন হয়েছে। জিনিয়াস শিক্ষা বৃত্তি পেয়ে সিলেটের সরকারী বিশ্ববিদ্যালয়গুলো থেকে ৩৩০ ছাত্র তাদের উচ্চশীক্ষা সম্পন্ন করে পরিবারের হাল ধরেছে, বর্তমানে ১৩০ এর বেশী বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এই বৃত্তি পাচ্ছে। নগরীর খাদিমনগর ও জয়পাশাতে সিজেডএম ফেরদৌসি কর্মসূচির আওতায় বর্তমানে ১০০০ পরিবার নিয়মিত প্রাথমিক চিকিৎসা পাচ্ছে। সিলেটেই সিজেডএম এফডিসিসি স্বাস্থ্য সেবাকেন্দ্র নির্মানাধীন রয়েছে।


সর্বশেষ সংবাদ

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

জেলা বিএনপি নেতা লায়েছের ইন্তেকালে এমপি এমরান আহমদ চৌধুরীর শোক

সিলেট জেলা বিএনপির সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়নের দক্ষিণ পালপাড়া গ্রামের ফখরুল ইসলাম লায়েছ (৫২) ইন্তেকাল করেছেন। শুক্রবার

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

ন্যায় বিচার প্রতিষ্ঠা ও সমাজ সংস্কারে আইনজীবীদের ভূমিকা রাখতে হবে: খন্দকার আব্দুল মুক্তাদির

শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ন্যায় বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন আইনজীবীরা। আইনজীবীদের

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

বিএনপি নেতা আব্দুল কাদির সমছুকে বিমানবন্দরে সংবর্ধনা

যুক্তরাজ্য যুবদলের সাবেক সহ-সভাপতি, সিলেট বিমানবন্দর থানা বিএনপির আহ্বায়ক এবং কিংবদন্তি সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সমছু সংক্ষিপ্ত যুক্তরাজ্য সফর শেষে

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

সোনাপুর স্কুলের প্রধান শিক্ষিকা শিউলি দাশের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ

বিশ্বনাথ প্রতিনিধি: একমাসে তিন বার চুরি হওয়া বিশ্বনাথ উপজেলার আলোচিত বিদ্যালয় লামাকাজী ইউনিয়নের সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। চুরি ঘটনাটি পেপার

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

টাকায় ‘ম্যানেজ’ সব: সাবেক রাষ্ট্রপতির ভাগিনা পরিচয় থেকে বিএনপির আত্মীয়, ঠিকাদার হাবিবের দুর্নীতির মহোৎসব

স্টাফ রিপোর্টার: টাকায় কেনা যায় না এমন কিছুই যেন নেই তার কাছে। রাজনৈতিক পটপরিবর্তন হলেও তার দাপটে কোনো পরিবর্তন আসেনি।

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখাই সরকারের মূল লক্ষ্য: খন্দকার মুক্তাদির

শাহজালাল (রহ.) মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা আনতে ১২ সদস্যের কমিটি হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের অর্থের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

স্টাফ রিপোর্টার: আগামী মাস থেকে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরের ফলাফল দৃশ্যমান হবে। জুলাইয়ের মধ্যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে সুখবর আসতে পারে বলে