admin
প্রকাশিত: 12:10 PM, August 5, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এলো স্বস্তির খবর। এখন থেকে কোনো কর্মীর মূল নিয়োগকর্তা (কফিল) আকামা নবায়ন না করলে তিনি অন্য কোনো নিয়োগকর্তার (কফিল) অধীনে দ্রুত আকামা নবায়ন করতে পারবেন। এতে আইনগত কোনো জটিলতা থাকবে না বলে জানিয়েছে সৌদি সরকার। একই সঙ্গে স্বাস্থ্যসেবা, নির্মাণ, তথ্যপ্রযুক্তি (আইটি) ও হসপিটালিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ ও পেশাদার কর্মী নিতে আগ্রহ প্রকাশ করেছে দেশটি। গতকাল রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক বৈঠকে এসব বিষয় উঠে আসে। বৈঠকে সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির ডেপুটি মিনিস্টার অব ফরেন কনস্যুলার ড. মোহাম্মদ এ. এম. আলশামেররি এবং ডেপুটি মিনিস্টার অব হিউম্যান রিসোর্সেস মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা।
বৈঠকের শুরুতেই মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা জানান, কর্মক্ষেত্রে কোনো কারণে কফিল আকামা নবায়ন না করলে বাংলাদেশি কর্মীরা অন্য নিয়োগকর্তার অধীনে আকামা নবায়নের সুযোগ পাবেন। এতে তাদের কর্মসংস্থান অব্যাহত রাখা সহজ হবে এবং অপ্রয়োজনীয় আইনি জটিলতাও কমবে।বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত ডোমেস্টিক কর্মী ও এসভিপি (ঝঠচ) চুক্তি দ্রুত নবায়নের অনুরোধ জানানো হয়। সম্প্রতি বাংলাদেশ অনুমোদিত নতুন কর্মী নিয়োগ চুক্তিটি সৌদি সরকারের দ্রুত অনুমোদনেরও আহ্বান জানানো হয়। পাশাপাশি কর্মী নিয়োগ, প্রশিক্ষণ ও কল্যাণসংক্রান্ত বিষয়গুলো নিয়ে যৌথ টেকনিক্যাল কমিশনের সভা আয়োজনের প্রস্তাব দেওয়া হয়।
দক্ষ জনশক্তি তৈরিতে যৌথ উদ্যোগে বাংলাদেশে একটি ‘সৌদি-বাংলাদেশ যৌথ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’ প্রতিষ্ঠার প্রস্তাবও তুলে ধরা হয়। এ কেন্দ্রের মাধ্যমে আরবি ভাষা, সৌদি আইন, সংস্কৃতি, কর্মপরিবেশ এবং প্রি-ডিপার্চার ওরিয়েন্টেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানায় বাংলাদেশ। বৈঠকে স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটি খাতে দক্ষ কর্মী পাঠানোর জন্য কারিগরি, ভোকেশনাল ও পেশাগত যোগ্যতার পারস্পরিক স্বীকৃতির একটি কাঠামো তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে বাংলাদেশি কর্মীদের জন্য সময়মতো ওয়ার্ক পারমিট (ভিসা) ও আকামা ইস্যু এবং নবায়ন নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ওয়ার্ক পারমিটের বাড়তি ফির অজুহাতে কিছু নিয়োগকর্তার বিলম্বের বিষয়টিও সৌদি সরকারের নজরে আনা হয়।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, ২০৩৪ সালে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে বিপুল জনশক্তির চাহিদা তৈরি হবে। এ সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ থেকে আরও বেশি দক্ষ শ্রমিক নিয়োগের উদ্যোগ নেওয়া উচিত। তিনি নারী গৃহকর্মীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ করেন।
মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ আসন্ন পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে সৌদি আরবের বিভিন্ন কারাগারে আটক বাংলাদেশি কর্মীদের সাধারণ ক্ষমার আওতায় আনার অনুরোধ জানান।
জবাবে সৌদি ডেপুটি মিনিস্টার মুহান্নাদ বিন আহমেদ আল-ঈসা বলেন, স্বাস্থ্যসেবা, নির্মাণ, আইটি ও হসপিটালিটিসহ বিভিন্ন খাতে বাংলাদেশ থেকে দক্ষ ও পেশাদার কর্মী নিয়োগে সৌদি আরব আগ্রহী। তিনি জানান, কর্মীদের অধিকার সুরক্ষায় ইতোমধ্যে ওয়েজ প্রটেকশন সিস্টেম (ডচঝ) ও বীমা সুবিধা কার্যকর রয়েছে। এছাড়া সৌদি কারাগারে আটক বাংলাদেশিদের বিষয়ে কূটনৈতিক মাধ্যমে তথ্য পাঠানো হলে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। বৈঠকে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. শাকিরুল ইসলাম খান এবং পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জাহিদুল ইসলাম: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের গ্রামীণ জনপদে বিদ্যুৎ সাশ্রয় ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে স্থাপিত সৌরচালিত (সোলার)
শান্তিগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, সড়কের অগ্রাধিকার চিহ্নিতকরণ এবং তথ্য যাচাইকরণ
সিলেটের সংবাদ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার বাজারে রপ্তানি হওয়া ৯৭ শতাংশ পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদপুর বাজারে সরকারি অর্থায়নে চলমান রাস্তা সংস্কার ও আরসিসি ঢালাইয়ের কাজকে কেন্দ্র করে
সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক
জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেম লিঃ-এর কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান বলেছেন, ছাত্র-জনতার ঐতিহাসিক ত্যাগের মধ্য দিয়ে অর্জিত
সিলেটের সংবাদ ডেস্ক: সৌদি আরবে কর্মরত বাংলাদেশি কর্মীদের জন্য এলো স্বস্তির খবর। এখন থেকে কোনো কর্মীর মূল নিয়োগকর্তা (কফিল) আকামা
গোলাপগঞ্জ প্রতিনিধি: আজ শোকাবহ ৪ আগস্ট। ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গোলাপগঞ্জের ইতিহাসে সংযোজিত হওয়া সবচেয়ে নির্মম ও কলঙ্কিত এক