admin

প্রকাশিত: 4:09 AM, November 25, 2025

ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কয়েস লোদী

ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ধানের শীষকে বিজয়ী করতে হবে: কয়েস লোদী

সিলেট মহানগর বিএনপির অধীনস্থ বিমানবন্দর থানার জোন-৩’র মতবিনিময় সভা সোমবার নগরীর হাউজিং এস্টেটের কার্যলয়ে অনুষ্ঠিত হয়।

৪,৫,৬,৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির সুপার ফাইভ ও পাড়া এবং নাগরিক কমিটির শুধু মাত্র আহবায়ক নেতৃবৃন্দের সাথে জরুরি সভা অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জোন-৩ এর টিম প্রধান রেজাউল হাসান কয়েস লোদীর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সহ সভাপতি জোন সদস্য মাহবুব কাদির শাহী, জালালাবাদ থানা বিএনপির আহবায়ক শহিদ চেয়ারম্যান, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, বিমানবন্দর থানা সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মহানগর বিএনপির ক্রীড়া সম্পাদক তোফায়েল আহমেদ প্রমুখ।

এসময় কয়েস লোদী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব ষড়যন্ত্র মোকাবিলা করে ধানের শীষকে বিজয়ী করতে হবে। জনগণকে একটি সুষ্ঠু নির্বাচন উপহার দিতে ১৭ বছর আমরা আন্দোলন-সংগ্রাম করেছি। আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে দেশে নানা ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র চলছে গণতন্ত্রের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বিএনপি ও ধানের শীষ নিয়ে। সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে।

তিনি বলেন, আমার কাছে রাজনীতি মানে হলো ক্ষমতা নয়, রাজনীতি হলো আমার কাছে দায়িত্ব। রাজনীতি কোনো সুবিধা নয়, রাজনীতি হলো আমার কাছে আপনাদের সেবা করা।

সর্বশেষ সংবাদ

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

স্কলার্সহোম মেজরটিলা কলেজে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে স্কলার্সহোম মেজরটিলা কলেজে আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী, কুইজ প্রতিযোগিতা এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ও চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতির সংবর্ধনা প্রদান

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর আন্তর্জাতিক সম্পর্ক ও পার্টনারশিপ ডেভেলপমেন্ট বিষয়ক উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল সাত্তার বলেছেন,

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়নের তুরুকভাগ (পশ্চিমপাড়া) গ্রামে পুলিশের এক এএসআইসহ একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে বসতভিটার জমি

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস আজ

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে পবিত্র জশনে জুলুস-২০২৬ আজ বুধবার হযরত শাহজালাল (রঃ) এর দরগাহ শরীফ প্রাঙ্গণ

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথে কোটি টাকা ব্যায়ে প্রবাসীর মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠা

বিশ্বনাথ প্রতিনিধি: আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় নিজের পৈত্রিক ভুমিতে কোটি টাকা ব্যায়ে প্রতিষ্ঠা করছেন আল্লাহ পবিত্র ঘর মসজিদ ও মাদ্রাসা।

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাটে শিক্ষার্থীদের ক্রীড়া সামগ্রী ও দুস্থ নারীদের সেলাই মেশিন বিতরণ

চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাটে বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী, অনুদানের অর্থ এবং অসহায়-দুস্থ নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগানে বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের বর্ণিল ফ্যামিলি ডিনার অনুষ্ঠিত

মিশিগান (ইউএসএ) প্রতিনিধি: আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বাংলাদেশ ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অফ মিশিগান ইউএসএ-এর ‘ফ্যামিলি ডিনার-২০২৬’। গত শনিবার (২২

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

শাহপরান থানা পুলিশের হাতে শাহাবুদ্দিন হত্যা মামলার আসামি জালাল আটক

স্টাফ রিপোর্টার: সিলেটের শাহপরান (রহ.) মাজার মার্কেটের ব্যবসায়ী শাহাবুদ্দিন হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জালাল নামে এক যুবককে আটক করেছে