admin
প্রকাশিত: 8:55 AM, July 12, 2026
সবুজ ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহজাহান কবীর। এছাড়াও কলেজ ছাত্রদলের নেতাকর্মী এবং শিক্ষার্থীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপস্থিত অতিথি ও ছাত্রদল নেতাকর্মীরা কলেজ ক্যাম্পাসে বিভিন্ন স্থানে গাছের চারা রোপণ করেন। একই সঙ্গে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান তারা।-বিজ্ঞপ্তি
দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর সব সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা ও ইজিবাইককে রেজিস্ট্রেশন এবং রুট পারমিট প্রদানপূর্বক বৈধভাবে চলাচলের আইনি স্বীকৃতি
গোলাপগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শহীদ জিলু আহমেদ দিলুর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ
চুনারুঘাট প্রতিনিধি: নীল আকাশে ভোরের আলো ফুটতেই হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা-বাগানের ভেতরের একটি বিলে ফুটে থাকা লাল শাপলা দেখতে
দেশের শীর্ষ স্থানীয় ও জনপ্রিয় জাতীয় গণমাধ্যম দৈনিক নয়া দিগন্তের ২২ তম বর্ষপূর্তি উদযাপনে সিলেটে আয়োজিত অনুষ্ঠান রাজনৈতিক, সামাজিক ও
তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে হলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: নাসিম হোসাইন সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন,
২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় স্কলার্সহোম মেজরটিলা কলেজ ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট আগমনের শতবর্ষ পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আবৃত্তি অনুষ্ঠান সম্পন্ন করেছে
সিলেটের মার্শাল আর্টের জন্য গৌরবের খবর। চীনের বিশ্ববিখ্যাত দুটি প্রতিষ্ঠানে ৫০ দিনের উচ্চতর উশু কোচ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাংলাদেশ