admin
প্রকাশিত: ৯:২০ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬
সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আমাদের প্রাণপ্রিয় ইমামরা সমাজ সংস্কারের মূল কারিগর। তারা সাধারণ মানুষের সঙ্গে মিশে ভালো-মন্দ বুঝান, মানুষকে সঠিক পথে নিয়ে আসতে শ্রম-মেধা বিলিয়ে দেন। এটাই সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণের মূল কাজ। এতসব কাজ করে তারা সামান্যই হাদিয়া পান। তাই বর্তমান সরকার আমাদের সম্মানিত ইমামদের নিয়ে ভাবছে এবং তাদের জীবনমান উন্নয়নে কাজ করছে।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ‘সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ বিনির্মাণে করণীয় শীর্ষক’ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ব্যে ইমামদের নিজেদের জায়গায় আরও দায়িত্ব ও স্বচ্ছতা নিয়ে আসার আহ্বান জানান এমপি এমরান আহমদ চৌধুরী।
গতকাল শনিবার দুপুরে সংগঠনের উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. আব্দুল মতিনের সভাপতিত্বে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও উপজেলা মডেল থানার অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন ইমাম সমিতির যুগ্ম-মহাসচিব ও সিলেট জেলা সভাপতি অ্যাড. মাওলানা মোহাম্মদ এহসান উদ্দিন এবং বিশেষ আলোচক ছিলেন ইমাম সমিতি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মো. জালাল উদ্দিন ভুইয়া।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস ও এম সিরাজুল ইসলাম এবং উপজেলা কেজি স্কুল এসোসিয়েশন-এর সভাপতি আজমল হোসেন চৌধুরী।
এছাড়া আরও বক্তব্য রাখেন হাফিজ মাওলানা আব্দুল হক, হাফিজ মাওলানা এনামুল হক ও ইমাম মাওলানা আব্দুল মালিক জালালি।
এ অনুষ্ঠানের আগে সিলেটস্থ ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এমপি।
এসময় তিনি বলেন- সুস্থ ও সুষম জীবনযাপন নিশ্চিত করতে যোগব্যায়ামের গুরুত্ব অপরিসীম। নিয়মিত যোগচর্চা শারীরিক সক্ষমতা বৃদ্ধি, মানসিক প্রশান্তি অর্জন এবং সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অপরদিকে, শনিবার বিকালে গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের চক্রবর্তী গ্রামে শ্রী শ্রী কালিমন্দিরে এমপি এমরান আহমদ চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।মন্দিরস্থ কালীমাতা সেবক সংঘ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বকুল চক্রবর্তী।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন- বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি অনন্য এক উদাহরণের দেশ। এখানে আমরা সামাজিকভাবে চলার ক্ষেত্রে একে অপরের ভাই-ভাই। বর্তমান সরকারের কঠোর হুশিয়ারি- কোনো ধরনের অসাম্প্রদায়িক বা উস্কানিমূলক কার্যক্রম চলবে না। সবাই আমরা মিলে-মিশে এ দেশ গড়বো।
আদরী রানী দাশের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মলয় পুরকায়স্থ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির উপদেষ্টা মহিউস সুন্নাহ চৌধুরী নারজিস, উপজেলা বিএনপির সভাপতি নুমান উদ্দিন মুরাদ, উপজেলা বিএনপির সহসভাপতি গোলাম কিবরিয়া, বিএনপি নেতা অজি মোহাম্মদ কাওছার, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এস এ রিপন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুর উদ্দিন।
এছাড়া হিন্দু ধর্মাবলম্বী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- কাজল কান্তি দাস, অনিল কান্তি পাল, লিপ্টন রঞ্জন, রবিন্দ্র রায় প্রমুখ।
পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি
জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত করায় আন্তরিক
সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য
স্টাফ রিপোর্টার: জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও
সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কায় এলাকাবাসী, প্রধান অভিযুক্ত হাফিজ মেম্বার স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার ৬ নং টুকের
সুনামগঞ্জের ছাতক থানা এলাকার জাউয়া বাজার ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত