admin

প্রকাশিত: ৯:৩৯ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

স্টাফ রিপোর্টার:

জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও চরম অসন্তোষ দেখা দিয়েছে। জেলা বিএনপির এই সিদ্ধান্তের প্রতিবাদে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ও পোস্টের ঝড় তুলেছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। দলীয় সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে অনেকেই একে ‘মীরজাফরকে পুনর্বাসন’ হিসেবে আখ্যায়িত করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও বিগত সংসদ নির্বাচনে দলীয় বা জোটগত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার অভিযোগে গত ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়ে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। তবে গতকাল ২০ জুন জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে তাঁর বহিষ্কারাদেশ প্রত্যাহারের কথা জানানো হয়।

বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পরপরই জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের তৃণমূল নেতা-কর্মীদের মধ্যে ক্ষোভের আগুন জ্বলে ওঠে। নেতা-কর্মীদের একাংশের অভিযোগ বিগত সাধারণ নির্বাচনে সিলেট বিভাগের ১৯টি আসনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিলেট-৫ (জকিগঞ্জ ও কানাইঘাট) আসনে জোটের প্রার্থীর পরাজয়ের পেছনে মূল কারিগর ছিলেন শফিকুর রহমান। তিনি প্রকাশ্যে জোটের প্রার্থীর বিরোধিতা করে মাঠে কাজ করেছেন, যার খেসারত দিতে হয়েছে পুরো দলকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতা-কর্মীরা ক্ষোভ উগরে দিয়ে লিখছেন, “সিলেটের ১৯টি আসনের মধ্যে যে আসনটি বিএনপির হাতছাড়া হয়েছে, তার পেছনের কারিগরকে আজ ‘আবিষ্কার’ করা হলো। ধিক্কার জানাই এমন সিদ্ধান্তকে।” তৃণমূলের অনেকেই প্রশ্ন তুলেছেন, নির্বাচনের মতো এমন গুরুতর অপরাধ ও বিশ্বাসঘাতকতার প্রমাণ থাকার পরও কীভাবে তাঁর মতো নেতার বহিষ্কারাদেশ এত দ্রুত প্রত্যাহার করা হয়?

 এদিকে, গতকাল সিলেট জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক সিদ্ধান্তের অংশ হিসেবে শফিকুর রহমানকে সাময়িক বহিষ্কার করা হয়েছিল। পরবর্তীতে তাঁর লিখিত জবাব সন্তোষজনক বিবেচিত হওয়ায় এই সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর অনুমোদনক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অভিযোগ ও ক্ষোভের বিষয়ে জানতে চাইলে স্থানীয় কয়েকজন ত্যাগী নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “নেতা-কর্মীরা যেখানে দলের জন্য মাঠে মার খাচ্ছেন, সেখানে নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মারা ব্যক্তিদের এভাবে পুনর্বাসন করা হলে তৃণমূলের মনোবল ভেঙে যাবে। জেলা কমিটির এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা দরকার।”

এই সিদ্ধান্তকে কেন্দ্র করে জকিগঞ্জ ও কানাইঘাট বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও অসন্তোষ আরও গভীর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।


সর্বশেষ সংবাদ

কথা রাখেননি জেলা  প্রশাসক সারওয়ার আলম

কথা রাখেননি জেলা  প্রশাসক সারওয়ার আলম

* ৩ মাসেও পরিশোধ হয়নি বিদ্যুতের বকেয়া ২০ হাজার টাকা * গত ২২ এপ্রিল আদালত গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেছেন মঙ্গল

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব

ব্যারিস্টার আব্দুস সালাম রেডক্রিসেন্টের চেয়ারম্যান মনোনীত হওয়া আব্দুর রহমান রিপনের শুভেচ্ছা ও অভিনন্দন

ব্যারিস্টার আব্দুস সালাম রেডক্রিসেন্টের চেয়ারম্যান মনোনীত হওয়া আব্দুর রহমান রিপনের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত করায় আন্তরিক

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

স্টাফ রিপোর্টার: জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

   পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কায় এলাকাবাসী, প্রধান অভিযুক্ত হাফিজ মেম্বার স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার ৬ নং টুকের