admin

প্রকাশিত: 5:08 PM, March 5, 2026

সরকারি দপ্তরে দলীয়করণ করা হচ্ছে

সরকারি দপ্তরে দলীয়করণ করা হচ্ছে

স্টাফ রিপোর্টার:

সরকারি বিভিন্ন দপ্তরে নতুন করে দলীয়করণের অভিযোগ তুলেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চীফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সিটি করপোরেশনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দলীয় নেতাদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে আবারও সেই পুরোনো চর্চা শুরু করা হয়েছে।”

গতকাল বুধবার সিলেটের একটি কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম নেতা-কর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, “আমাদের আরেকটি লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। এবার কোনো ভুল নয়, বরং পরিপূর্ণ শক্তি নিয়ে আমরা রাজপথে ও নির্বাচনি ময়দানে থাকতে চাই।” সংসদে গেলে প্রতিটি ইস্যুতে সরকারকে জবাবদিহিতার আওতায় আনা হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দলের মুখ্য সংগঠক নাসিরুদ্দিন পাটোয়ারী ‘হাদী হত্যা’র বিচার নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে একচুলও ছাড় দেওয়া হবে না।” এছাড়া তিনি তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা এবং ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল দশা সংস্কারের দাবি জানান। সিলেটকে সম্প্রীতির শহর উল্লেখ করে তিনি সবাইকে নিয়ে প্রাণ-প্রকৃতি রক্ষার আহ্বান জানান।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করে বলেন, “সরকারের কিছু ভূমিকা প্রশংসনীয় হলেও দুর্নীতি ও দলীয়করণের কোনো সুযোগ আগামীতে দেওয়া হবে না।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, স্থানীয় নির্বাচনে কোনো ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ বা কেন্দ্র দখলের চেষ্টা করা হলে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। এছাড়া জুলাই বিপ্লবের বিরোধীদের প্রশ্রয় না দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে এনসিপি নেতারা ‘জুলাই সনদ অধ্যাদেশ’ কার্যকর এবং রাষ্ট্রপতির অভিশংসন না হলে রাজপথে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতৃবৃন্দ ও এনসিপির কর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়