admin

প্রকাশিত: ৯:৫৮ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১৬, ২০২৬

সরকারের শপথ কাল

সরকারের শপথ কাল
  • আসছেন ভারতের স্পিকার, মালদ্বীপ প্রেসিডেন্ট, ভুটানের প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দেশের প্রতিনিধি

সিলেটের সংবাদ ডেস্ক:

ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ হবে মঙ্গলবার। সকালে জাতীয় সংসদ ভবনে নবনির্বাচিত এমপি এবং সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রিসভার সদস্যরা শপথ নেবেন। এমপিদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন প্রেসিডেন্ট মো. সাহাবুদ্দিন। গতকাল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ড. আসিফ নজরুল এ তথ্য নিশ্চিত করেছেন। বিএনপি’র আগ্রহেই সংসদের দক্ষিণ প্লাজায় মন্ত্রীদের শপথ হচ্ছে বলে সরকারি সূত্র জানিয়েছে। মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে ভারত, পাকিস্তানসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

আইন উপদেষ্টা বলেন, সংসদ সদস্যদের শপথগ্রহণের পরপরই সকাল সাড়ে ১১টা থেকে দুপুুর ১২টার মধ্যে বিএনপি তাদের সংসদীয় দলের নেতা নির্বাচন করবে। আইন উপদেষ্টা জানান, ঐতিহ্যগতভাবে বঙ্গভবনে মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান হলেও এবার তা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। বিএনপি এই অভিপ্রায় ব্যক্ত করেছে। আইন উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত যতটুকু জানি, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রিসভার শপথের জন্য দক্ষিণ প্লাজাকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করে আসিফ নজরুল বলেন, ‘জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান এবং জুলাই ঘোষণা ও জুলাই সনদের মতো ঐতিহাসিক ঘটনাগুলোর সঙ্গে সংসদ ভবন প্রাঙ্গণ ও দক্ষিণ প্লাজা বিভিন্ন কারণে স্মরণীয়।
এ ছাড়া প্রয়াত নেত্রী বেগম খালেদা জিয়া ও শহীদ ওসমান হাদির জানাজাসহ নানা কারণে স্মৃতিবিজড়িত এই স্থানটি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্য বহন করে। এ সব বিষয় বিবেচনা করেই সেখানে হয়তো শপথ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি।

যেসব বিদেশি অতিথি আসছেন: নির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও যোগ দিতে পারছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তবে মোদির প্রতিনিধি হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকছেন ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা। তাছাড়া মালদ্বীপের প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা, পাকিস্তানের মন্ত্রী পর্যায়ের একজন প্রতিনিধি তারেক রহমানের শপথ অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বলে নিশ্চিত করেছে সেগুনবাগিচা। আফগানিস্তান ছাড়া সার্কভুক্ত সব দেশ এবং চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাইয়ের সরকার প্রধানকে আমন্ত্রণ জানিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত অনেক দেশের প্রতিনিধিত্ব নিশ্চিত হওয়া যায়নি।

ভারতের প্রতিনিধিত্ব এবং…

এদিকে নয়াদিল্লির বিদেশ মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে- প্রধানমন্ত্রীর পরিবর্তে ভারতীয় লোকসভার স্পিকার ওম বিড়লা শপথগ্রহণ অনুষ্ঠানে দেশটির প্রতিনিধিত্ব করবেন। আগামী ১৭ই ফেব্রুয়ারি ঢাকায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ নিচ্ছে। এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের ওপর জোর দেয়; যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, একটি অংশীদারত্বের ইতিহাস, সংস্কৃতি ও পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায়; যার দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে। ওদিকে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে- নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেও ওই সময়ে মুম্বইতে ইন্ডিয়া-এআই ইমপ্যাক্ট সামিটে অংশ নেয়ার কথা নরেন্দ্র মোদির। এ কারণে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লাকে ঢাকা পাঠাচ্ছেন।

সঙ্গে আসছেন দিল্লির বিদেশ সচিব বিক্রম মিশ্রি। ওই সামিটে বিশ্বের একাধিক প্রভাবশালী নেতা অংশ নেবেন, যার মধ্যে রয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা ডা সিলভা, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক শফ, আমিরাতের যুবরাজ শেখ খালেদ বিন মোহামেদ বিন জায়েদ আল নাহিয়ানসহ প্রায় ২০ দেশের শীর্ষ নেতা। ফলে সঙ্গত কারণেই মোদি এবং তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করকে ঢাকায় নয় বরং তাদের ঘরেই ব্যস্ত থাকতে হচ্ছে। উল্লেখ্য, গত ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণ হয়। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ভোটগ্রহণ স্থগিত রয়েছে। ২৯৯টি আসনের মধ্যে দু’টি আসনে জয়ী বিএনপি’র প্রার্থীর ফলাফল প্রকাশে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। নির্বাচনে বিএনপি জোট ২১২ আসনে জয় পেয়েছে। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে দলটি। ওই নির্বাচনে ৭৭ আসন নিয়ে বিরোধী বেঞ্চে বসছে জামায়াত, এনসিপিসহ ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোট।

শপথগ্রহণ স্থান পরিদর্শন করেছে বিএনপি’র প্রতিনিধিদল: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথগ্রহণের স্থান সংসদ ভবনের দক্ষিণ প্লাজা পরিদর্শন করছে বিএনপি’র একটি প্রতিনিধিদল। গতকাল দুপুরে বিএনপি’র যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী ও প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু পরিদর্শনে যান। এ সময় প্রতিনিধিদল জাতীয় সংসদ সচিবালয়ের নতুন সচিব কানিজ মওলার সঙ্গে কথা বলেন। প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন। পরে শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় বৈঠকে যোগ দেন।


সর্বশেষ সংবাদ

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

সভাপতি: চঞ্চল, সম্পাদক: সানোয়ার দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের দ্বি-বার্ষিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর স্টেশন রোডের লেইছ সুপার মার্কেটস্থ প্রেসক্লাব

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিক ও মাল্টিমিডিয়া সাংবাদিকতা ‎ডিজিটাল যুগে সংবাদ পরিবেশনের নতুন দিগন্ত মোহাম্মদ আশরাফ উল্লাহ ইমন

সাংবাদিকতা রাষ্ট্র, সমাজ ও জনগণের মাঝে সেতুবন্ধন হিসেবে কাজ করে। সমাজের নানা ঘটনা, সমস্যা, সম্ভাবনা, সাফল্য ও সংকটের চিত্র সত্যনিষ্ঠভাবে

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

শেফ জাহেদ: সিলেট থেকে ইউরোপ একজন আন্তর্জাতিক শেফের বাস্তব গল্প

বর্তমান বিশ্বায়নের যুগে খাবার শুধু ক্ষুধা মেটানোর উপকরণ নয়; এটি একটি সংস্কৃতি, একটি পরিচয় এবং একটি গল্প। সেই গল্পকে বিশ্বমঞ্চে

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

রোটারি ক্লাবের উদ্যোগে জরাজীর্ণ প্রাথমিক বিদ্যালয়ের নবজাগরণ

পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন কুমিল্লা রেল স্টেশনের পাশেই দীর্ঘদিন ধরে অবহেলিত অবস্থায় পড়ে ছিল একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়। একদিকে আধুনিক ও

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

সিলেটে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপিত ‘ন্যায়বিচার সকল নাগরিকের মৌলিক অধিকার’

স্টাফ রিপোর্টার: সিলেটে জেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। ‘স্মার্ট লিগ্যাল এইড, স্মার্ট

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

প্রধানমন্ত্রীর সিলেট সফর বাশিয়া খাল পুনঃখনন প্রকল্প এলাকা পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর আসন্ন সিলেট সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ও প্রস্তুতির অংশ হিসেবে বাশিয়া খাল

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

সিলেটে ভালো কাজে সবার সহযোগিতা চান বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের নবাগত বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান বলেছেন, সরকারের জনকল্যাণমূলক ও ভালো কাজে সফলতার জন্য সকলের সহযোগিতা প্রয়োজন।

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

সিলেটে তারেক রহমানের আগমন বরণ করতে প্রস্তুত মহানগর বিএনপি

আগামী ২ মে শনিবার সিলেট সফরে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই সফরকে ঘিরে উজ্জীবিত হয়ে উঠেছে সিলেটের রাজনৈতিক