admin
প্রকাশিত: 6:50 PM, September 10, 2026
ব্যবস্থাপনায় জোর; আসিয়ান ও জঈঊচ-এ বাংলাদেশের উদ্যোগে সমর্থন
মো.জুনেদ আহমদ,ফ্রান্স
বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। একই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার ও বৈচিত্র্যময় করতে ইন্দোনেশিয়ার প্রতি বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত মিস লিস্টয়োওয়াতি গতকাল পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে তাঁর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাণিজ্য ও ব্যবসা, জ্বালানি খাতে বিনিয়োগ, দুর্যোগ ব্যবস্থাপনা, শিক্ষা ও প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, জনগণের মধ্যে যোগাযোগ, কনস্যুলার বিষয়াবলি, উচ্চপর্যায়ের সফর বিনিময় এবং আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে সহযোগিতা নিয়ে আলোচনা করেন তাঁরা। দ্বিপক্ষীয় বাণিজ্য আরও জোরদার ও বৈচিত্র্যময় করার লক্ষ্যে ইন্দোনেশিয়ার প্রতি বাংলাদেশি পণ্য ও সেবার আমদানি বাড়ানোর আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। একই সঙ্গে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট’ (ঈঊচঅ)-এর পর্যায়ে উন্নীত করার বিষয়ে বাংলাদেশের প্রস্তুতির কথাও তিনি ব্যক্ত করেন। পর্যটন, সাংস্কৃতিক বিনিময় ও জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার অনুরোধ জানান প্রতিমন্ত্রী। জবাবে ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ওষুধসহ বিভিন্ন পণ্য ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রপ্তানি বৈচিত্র্যময় করার বিষয়ে তাঁর সমর্থন পুনর্ব্যক্ত করেন। বৈঠকে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশ ও ইন্দোনেশিয়াÑউভয় দেশের ঝুঁকির বিষয়টিও উঠে আসে।
দুর্যোগ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেন প্রতিমন্ত্রী কবির। এ প্রস্তাবের প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রদূত লিস্টয়োওয়াতি প্রাকৃতিক দুর্যোগের বিরূপ প্রভাব মোকাবিলায় জ্ঞান ও সর্বোত্তম কর্মপদ্ধতি বিনিময় এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ ছাড়া আসিয়ানের (অঝঊঅঘ) ‘সেক্টরাল ডায়ালগ পার্টনার’ হওয়া এবং ‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ’ (জঈঊচ)-এ যোগদানের বিষয়ে বাংলাদেশের আকাক্সক্ষার প্রতি ইন্দোনেশিয়ার সমর্থন কামনা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
রাষ্ট্রদূত লিস্টয়োওয়াতি বাংলাদেশের এসব গুরুত্বপূর্ণ উদ্যোগের প্রতি ইন্দোনেশিয়ার অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেন। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয়।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা