admin
প্রকাশিত: ৬:৫৪ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৬
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সাংবাদিকতা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, সাংবাদিকতা পেশায় যার কাজ করেন, তারা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি বলেন, দক্ষিণ সুরমা সিলেট নগরীর একটি অংশ, এখানে সাংবাদিকতায় যারা কাজ করেন, তারা অনেকেই সিলেটের প্রতিনিধিত্ব করে থাকেন। এজন্য শুধু দক্ষিণ সুরমা নয় তারা সিলেটের উন্নয়ন অগ্রগতিতে ভূমিকা রাখছেন।
দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেটের ২০২৬-২৮ মেয়াদের কমিটির অভিষেক ও আজীবন সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দক্ষিণ সুরমার সাংবাদিকতার ইতিহাস সু-প্রাচীন। এই অঞ্চলের সাংবাদিকরা একসময় জাতীয়ভাবে ভুমিকা রেখেছেন। বর্তমানেও এই অঞ্চলে সম্ভাবনাময় সাংবাদিকরা রয়েছেন। তিনি দক্ষিণ সুরমার উন্নয়নে সরকারের পাশাপাশি সিটি কর্পোরেশনও কাজ করে যাচ্ছে জানিয়ে বলেন, বর্তমান সরকার সুরমা নদীর দুই তীরকে দৃষ্টিনন্দন হিসেবে গড়ে তোলতে কাজ শুরু করেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার উদ্যোগ নেয়া হচ্ছে, সেগুলো বাস্তবায়িত হলে, শুধু নগর উন্নয়ন নয় এই দক্ষিণ সুরমাও উপকৃত হবে।
গতকাল রবিবার বিকেলে নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ একটি ইন্টারন্যাশনাল কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভিষেক উদযাপন কমিটির আহবায়ক ও দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য সাদিকুর রহমান চৌধুরী। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম ও কবি মাসুদা সিদ্দিকা রুহির যৌথ পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার ওনার্স এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি জুবায়ের আহমদ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মানিক, রোটারিয়ান রাসেল মাহবুব পিএইচএফ, এমসি, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউনুছ মিয়া, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিঃ-এর পরিচালক সায়েম আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী নূরুল ইসলাম সুমন, লন্ডন বিএনপি নেতা রুমেল আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা রফিকুল হক, লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী মুক্তিযোদ্ধা সাইফুল আলম, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস-এর সিলেট ব্যুরো চীফ বিশিষ্ট সাহিত্যিক সেলিম আউয়াল, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা: মিফতাহুল হোসেন সুইট, সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হাজী তাজরুল ইসলাম তাজুল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক আখতার রশিদ চৌধুরী, নূরজাহান মেমোরিয়াল ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আছাদ উদ্দিন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিমজা সভাপতি দিপু সিদ্দিকী, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, দক্ষিণ সুরমা আল ইসলাহ’র সভাপতি জয়নাল আবেদীন, নাট্যাভিনেতা শাহেদ মোশারফ কটাই মিয়া, সিলেট মহানগর বিএনপির দপ্তর সম্পাদক তারেক আহমদ খান, বাংলাদেশ লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় সভাপতি দেওয়ান মতিউর রহমান খান, বিশিষ্ট সমাজসেবী আতিকুর রহমান, নিজাম উদ্দিন ও মুহিবুর রহমান।
ব্যাংকার জসিম উদ্দিন এর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সদস্য এম. আলী হোসাইন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী মুশফিকুর রহমান চৌধুরী সাহেদ, এলপিজি গ্যাস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুবের আহমদ চৌধুরী খোকন, বৃহত্তর কদমতলী ওভারব্রীজ পূর্ব পশ্চিম ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ মাসুক মিয়া, কবি ও নাট্যকার ধ্রুব গৌতম, দৈনিক কাজির বাজার পত্রিকার সিনিয়র রিপোর্টার সিন্টু রঞ্জন চন্দ, নবীগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি মিজান মোহাম্মদ, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহিন উদ্দিন, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট সিলেট মহানগরীর সদস্য সচিব উজ্জল রঞ্জন চন্দ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক রাসেল আহমদ, সিলেট জেলা কর আইনজীবি সমিতির সাবেক সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ আব্দুল হামিদ, এডভোকেট মামুন হোসেন, অলংকারী ইউপি সদস্য বশির উদ্দিন, দৈনিক কাজির বাজার পত্রিকার স্টাফ রিপোর্টার ইমরান আহমেদ জীবন, সাংবাদিক নূর উদ্দিন রাসেল, কাজী তাহেরা আক্তার, সাবিনা আক্তার, কবি ফাতেহা বেগম, সুমনা আফরোজা সুমি, তানজিনা বেগম।
প্রেসক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি- চঞ্চল মাহমুদ ফুলর, সিনিয়র সহ-সভাপতি-মোঃ আব্দুল মালেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ সানোয়ার আলী, সহ-সাধারণ সম্পাদক- সাদিকুর রহমান সোহেল, অর্থ সম্পাদক- পাবেল আহমদ, দপ্তর ও পাঠাগার সম্পাদক- ইসমাইল আলী টিপু, প্রচার-প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক- এমরান ফয়সল , ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক- মোঃ আবু বক্কর তালুকদার, নির্বাহী সদস্য-মোহাম্মদ নুরুল ও এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সদস্য হাবিবা আক্তার প্রমুখ। অনুষ্ঠানের সর্বশেষে প্রেসক্লাবের নবগঠিত কার্যকরী কমিটিকে শপথ বাক্য পাঠ করা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব রফিকুল হক অ্যাডভোকেট।-বিজ্ঞপ্তি
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের উপজেলার কইন্নাজঙ্গল এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকে কেন্দ্র করে বিরোধের জেরে লোকমান আহমদ নামে এক সংবাদকর্মীর
এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডিএম হাসিবুল বেনজিরের দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানার সকল কর্মকর্তা ও সদস্যদের অংশগ্রহণে
স্টাফ রিপোর্টার: স্বামীর হাতে এক সন্তানের জননী খুন হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল শনিবার বিকেল ৪ টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার
সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনার নির্বাচনী প্রতিশ্রুতি মোতাবেক বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চী ইউনিয়নের একটি মসজিদের সংস্কার কাজের জন্য
ঐতিহাসিক ২০ মে চা শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন সিলেট জেলা শাখার লাল পতাকা মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণাঞ্চলের আনুজানী নতুন পাড়ায় এলাকাবাসীর নিরাপত্তা ও রাতের চলাচল নির্বিঘ্ন করতে ১০টি ল্যাম্পপোস্ট স্থাপন করেছে অগ্রগামী ইসলামী
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, টেক্সটাইল খাতকে টেকসই করতে শিল্পের দক্ষতা ও শিক্ষার
স্টাফ রিপোর্টার: সিলেট মেট্রোপলিটন পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ও আনন্দঘন পরিবেশে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপিত হয়েছে। গতকাল