admin
প্রকাশিত: 2:36 PM, January 6, 2026
স্টাফ রিপোর্টার:
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবী সরওয়ার হোসেন।
গত ৫ ডিসেম্বর সোমবার লন্ডনের কভেন্টি ৩নং নিউহাম রোডের যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ এর বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র প্রেসিডেন্ট জমিরুল ইসলাম সিরাজ এর সভাপতিত্বে ও সেক্রেটারী দবিরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ, বিশিষ্ট প্রবাসী কমিউনিটি নেতা, সমাজসেবী সরওয়ার হোসেন।
উপস্থিত ছিলেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ট্রেজারার রিপন আহমদ, সমাজসেবী জুনু মিয়া, বাবরুল হোসেন বাবর প্রমুখ। সভায় দেশ-বিদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা এবং দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণ, মানবসেবা মূলক কাজ বিষয়ে পর্যালোচনা করা হয়।
শাহীন আলম: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগ পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনা করা হয়েছে। গতকাল শনিবার জেলা প্রশাসনের
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে ভারতের আসাম প্রদেশের বিশ্ব মানবধর্ম বিকাশ পরিষদ করিমগঞ্জের প্রতিষ্ঠাতা সভাপতি নিহার রঞ্জন দেবনাথ-কে
লাখাই প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় সাপে কেটে মো. তোফাজ্জল মিয়া (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে নিজ
মো.জুনেদ আহমদ,ফ্রান্স: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের প্রতিবাদে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর নিসে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে গতকাল শনিবার
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- একটি সুস্থ ও সমৃদ্ধ সমাজ গড়তে