admin

প্রকাশিত: 3:44 PM, July 31, 2026

সাগরপথে ইতালি-গ্রিসে বাংলাদেশিরাই শীর্ষে মানবপাচারের ভয়াবহ চিত্র, সাইবার স্ক্যামেও বাড়ছে বাংলাদেশিদের শিকার হওয়ার ঘটনা

সাগরপথে ইতালি-গ্রিসে বাংলাদেশিরাই শীর্ষে মানবপাচারের ভয়াবহ চিত্র, সাইবার স্ক্যামেও বাড়ছে বাংলাদেশিদের শিকার হওয়ার ঘটনা

মো.জুনেদ আহমদ,ফ্রান্স

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি ও গ্রিসে প্রবেশকারী অভিবাসীদের তালিকায় এবারও শীর্ষে রয়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে ইতালিমুখী অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশিরা প্রথম অবস্থানে থাকলেও ২০২৬ সালে নতুন রেকর্ড গড়ে গ্রিসগামী সাগরপথেও শীর্ষে উঠে এসেছে দেশটি। একই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাইবার স্ক্যামের ফাঁদ, লিবিয়ায় অমানবিক নির্যাতন, যুদ্ধক্ষেত্রে প্রতারণামূলক নিয়োগ এবং নারী পাচারের মতো ঘটনায় মানবপাচারের সংকট আরও গভীর হয়েছে। গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে আন্তর্জাতিক মানব পাচারবিরোধী দিবস। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘প্রতারণার ফাঁদে বন্দি’।

ইউরোপীয় সীমান্তরক্ষী সংস্থা ফ্রন্টেক্স-এর তথ্যের ভিত্তিতে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক জানিয়েছে, ২০২৫ সালে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে মোট ২০ হাজার ২৫৯ জন বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। চলতি বছরের প্রথম ছয় মাসে ৪ হাজার ২৪৯ জন সাগরপথে ইতালিতে এবং ৩ হাজার ৬০৮ জন লিবিয়া থেকে গ্রিসে পৌঁছেছেন। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত সেন্ট্রাল মেডিটেরেনিয়ান রুট ব্যবহার করে প্রায় ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন।

চলতি বছরের মার্চে লিবিয়ার তোবরুক থেকে গ্রিসের উদ্দেশে ছেড়ে যাওয়া একটি নৌযান পথ হারিয়ে ছয় দিন সাগরে ভেসে থাকে। খাদ্য ও পানির অভাবে অন্তত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়। নিহতদের মধ্যে ১২ জনই সুনামগঞ্জের বাসিন্দা। অভিযোগ রয়েছে, পাচারকারীদের নির্দেশে মরদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়। মর্মান্তিক এই ঘটনার পরও ঝুঁকিপূর্ণ সাগরযাত্রা থামেনি।

ব্র্যাকের গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। ইউরোপমুখী বাংলাদেশিদের অধিকাংশের বয়স ২৫ থেকে ৪০ বছর। তারা মূলত মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মুন্সিগঞ্জ, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ ও কুমিল্লা জেলার বাসিন্দা।

অনেককে জিম্মি করে পরিবারের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা পর্যন্ত মুক্তিপণ আদায় করা হয়েছে। গত ছয় বছরে লিবিয়া থেকে প্রায় ১৫ হাজার বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মানবপাচারকারীরা এখন ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামকে ব্যবহার করছে নতুন কৌশলে। শতাধিক ফেসবুক গ্রুপে ইতালিতে পৌঁছানো নৌকার ছবি, যোগাযোগের নম্বর এবং সহজে ইউরোপে যাওয়ার প্রলোভন দেখিয়ে মানুষকে আকৃষ্ট করা হচ্ছে। অনলাইনভিত্তিক এই নেটওয়ার্ক মানবপাচারকে আরও সংগঠিত ও বিস্তৃত করছে।

মানবপাচারের নতুন মাত্রা হিসেবে দেখা দিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার সাইবার স্ক্যাম। কম্পিউটার অপারেটর, কল সেন্টার কিংবা তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে তরুণদের কম্বোডিয়া ও মিয়ানমারের বিভিন্ন স্ক্যাম কম্পাউন্ডে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে অস্ত্রের মুখে জিম্মি করে অনলাইন প্রতারণামূলক কর্মকাণ্ডে বাধ্য করা হচ্ছে।

অভিবাসন বিশেষজ্ঞদের মতে, দেশে কর্মসংস্থানের সীমাবদ্ধতা, নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতার অভাব এবং দালালচক্রের সক্রিয়তাই মানবপাচার বাড়ার প্রধান কারণ। তারা বলেন, মানবপাচার প্রতিরোধে দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি বৃদ্ধি, বৈধ অভিবাসনের সুযোগ সম্প্রসারণ এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি। অন্যথায় ভূমধ্যসাগরের মৃত্যুফাঁদ ও আন্তর্জাতিক সাইবার প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি আরও বাড়বে।


সর্বশেষ সংবাদ

সেউতা সীমান্তে অভিবাসন সংকট  অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

সেউতা সীমান্তে অভিবাসন সংকট অবৈধ অনুপ্রবেশে চাপে স্পেন, সমালোচনার মুখে সানচেজ সরকার

ফ্রান্স প্রতিনিধি: স্পেনের উত্তর আফ্রিকায় অবস্থিত স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা (Ceuta) নতুন করে বড় ধরনের অভিবাসন সংকটের মুখে পড়েছে। গত কয়েক

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

১২ বছরের শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ

সিআইডির প্রতিবেদনের অপেক্ষায় তদন্ত, সেফহোমে মা ও সন্তান সিলেটের সংবাদ ডেস্ক: নেত্রকোণার মদন উপজেলায় মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে অন্তঃসত্ত্বা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কামরান

গত ২৭ জুলাই ‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকায় “জিন্দাবাজার-হকার্স মার্কেটে কামরানের চোরাই নেটওয়ার্ক” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন কামরান ।

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

এসপিএস’র আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম

সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আলোকচিত্র সমাজ পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। আলোকচিত্রীরা ক্যামেরার মাধ্যমে সমাজের নানা বাস্তবতা মানুষের

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজের জন্য অনুকরণীয় মডেল : বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার: সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান বলেছেন, পরিবেশ রক্ষায় ব্যক্তিগত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তনের পথ দেখায়। সমাজে এমন

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

মাথায় এখনো স্বৈরাচারের গুলি, পেটে ক্ষুধা তালিকা থেকে বাদ পড়া এক জুলাই যোদ্ধা দুলাল মিয়া

‎‎আক্তার হোসেন: ‎‎বয়স ৫০ ছুঁইছুঁই। নাম মোঃ দুলাল মিয়া, পিতা নূর মিয়া, মাতা নূরজাহান বেগম। আর ১০টা সাধারণ মানুষের মতোই

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

এনসিপির গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ, ‘ভুয়া ভুয়া’ স্লোগান

গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটেও এনসিপি’র গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল বিকালে গোলাপগঞ্জ পৌর শহরে এ ঘটনা ঘটে। হামলার জন্য

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

সিলেটে হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি, মৃত্যু বেড়ে ১১০

স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী হামে দীর্ঘ হচ্ছে লাশের সারি। মৃত্যুর মিছিলে একের পর এক শিশুরা শামিল হচ্ছে। গত ২৪ ঘণ্টায় হাম