admin
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২৫
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেট শুকরিয়া মার্কেট বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ব্যবসয়ী নেতৃবৃন্দ।
সোমবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় শুকরিয়া আধুনিক বিপনী কেন্দ্র ব্যবসায়ী সমিতির সভাপতি কিবরিয়া হোসেন নিঝুম, সাধারণ সম্পাদক মো. রূপন খান, সহ-সভাপতি এনামুল হক চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোঃ সাবুল মিয়া, অর্থ সম্পাদক কামিল হোসেন, সাংগঠনিক তুরন মিয়া, সদস্য ফয়জুন নূর ফয়েজ, মাসুক মিয়া, সমিতির সকল সদস্যবৃন্দ ও মার্কেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনের এক সাহসী নেত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে জাতি একজন অভিভাবকতুল্য নেত্রীকে হারাল।
নেতৃবৃন্দ আরো বলেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু শুধু একটি রাজনৈতিক দলের জন্য নয়, বরং সমগ্র জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এদিকে শোক পালনের অংশ হিসেবে শুকরিয়া আধুনিক বিপণি কেন্দ্রের সকল ব্যবসায়ীরা একাত্মতা প্রকাশ করে আগামীকাল মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। বিজ্ঞপ্তি
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটবাসীসহ দেশ ও বিদেশের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত কসোভো প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত লুলজিম প্লানা সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে
সিলেটের প্রবেশদ্বার দক্ষিণ সুরমায় দক্ষ মানবসম্পদ গড়ে তোলার প্রত্যয়দীপ্ত প্রতিষ্ঠান ‘বিসমিল্লাহ্ কম্পিউটার ও কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র’-এর উদ্যোগে এসএসসি ও দাখিল
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সিলেট বিভাগের চার জেলা এবং ব্রাহ্মণবাড়িয়ায় বিশেষ নিরাপত্তা দেবে র্যাব-৯। নির্ধারিত এলাকায়
স্টাফ রিপোর্টার: সিলেট মহানগরীর ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং দায়িত্বরত পুলিশ সদস্যদের কাজের পরিবেশ উন্নত করার লক্ষ্যে বন্দরবাজারে নবনির্মিত আধুনিক ট্রাফিক
স্টাফ রিপোর্টার: আগামী বৃহস্পতিবার কুরবানির ঈদ অর্থাৎ- পবিত্র ঈদ উল আজহা। এদিন কুরবানির পশুর বর্জ্য পরিস্কার করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে
স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী এবং সিলেট-১ আসনের এমপি খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রচেষ্টায় সিলেট-চট্টগ্রাম ও সিলেট-কক্সবাজার রুটে চালু
আহমেদ শাকিল : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের আউটসোর্সিং কর্মী নিয়োগকে কেন্দ্র করে অর্থ বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও চাকরি টিকিয়ে