admin
প্রকাশিত: 11:48 AM, April 2, 2026
সিলেটের সংবাদ ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফেসবুক পেজ থেকে ব্যক্তিগত ফোনালাপের ভিডিও ছড়িয়ে অপপ্রচার চালিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ও ব্যক্তিগত সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ করেছেন সিলেট নগরের বাসিন্দা ও কনসালটেন্সি ব্যবসায়ী তানভীর আহমদ খান। গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে তানভীর আহমদ খান জানান, তিনি দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কনসালটেন্সি ব্যবসা পরিচালনা করে আসছেন। কিন্তু সম্প্রতি ওয়ান টিভি নামের একটি ফেসবুক পেজ থেকে তার একটি ব্যক্তিগত ফোনালাপের ভয়েস রেকর্ড ভিডিও আকারে প্রকাশ করে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, একটি চক্র পরিকল্পিতভাবে এই ভিডিও প্রকাশ করে তার মানহানি করছে এবং বিভিন্নভাবে ফায়দা হাসিলের চেষ্টা করছে। সংশ্লিষ্ট পেজটির সঙ্গে প্রকৃত সাংবাদিকতার কোনো সম্পর্ক আছে কিনা তা নিয়েও তিনি সন্দিহান।
তানভীর আহমদ খানের দাবি, প্রকাশিত ভিডিওতে তাকে অভিযুক্ত করে বলা হয়েছে যে, তিনি কামরুল মিয়া নামের এক ব্যক্তিকে যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ করেছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এ সংক্রান্ত সকল লেনদেনের প্রমাণ তার কাছে রয়েছে বলেও জানান তিনি।
ঘটনার ব্যাখ্যায় তিনি বলেন, কামরুল মিয়ার সঙ্গে তার পূর্ব পরিচয় ছিল। ঢাকার একটি প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাজ্যে যাওয়ার প্রক্রিয়ায় তিনি শুধুমাত্র মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেন এবং কামরুলের দেওয়া অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে ব্যাংকের মাধ্যমে হস্তান্তর করেন।
তিনি আরও জানান, কামরুল মিয়া পরবর্তীতে যুক্তরাজ্যের ভিসা পেলেও ইমিগ্রেশন জটিলতার কারণে নির্ধারিত সময়ে যেতে পারেননি। এ বিষয়ে সালিশ ও প্রশাসনিক পর্যায়ে অভিযোগ হলেও কোথাও তার বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সংবাদ সম্মেলনে তানভীর আহমদ খান বলেন, সম্প্রতি রমজান মাসে ব্যক্তিগত সম্পর্কের ভিত্তিতে কামরুল মিয়াকে ইফতারের দাওয়াত দিতে ফোন করলে সেই কথোপকথন গোপনে ধারণ করে বিকৃতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছে। ভিডিওটি বিভ্রান্তিকর শিরোনাম দিয়ে প্রকাশ করা হয়েছে এবং তার বক্তব্য নেওয়া হয়নি।
তিনি এ ঘটনাকে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর উল্লেখ করে বলেন, তাকে হেয় প্রতিপন্ন করতে জনমনে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনের দ্বারস্থ হবেন জানিয়ে গণমাধ্যমের মাধ্যমে সকলকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ও ভারতের বাণিজ্য সম্পর্ক নিয়ে বৈঠক করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি ও
গত ২০ আগস্ট দৈনিক সিলেটের সংবাদ-এ প্রকাশিত “দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সিলেট সমবায় অফিসের জামাল-শাহনূর দম্পতি” শিরোনামের সংবাদটির তীব্র নিন্দা ও
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপরি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছন- আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী র্যাব ৯ এর অভিযানে সিলেট গ্রেফতার হয়েছে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার