admin

প্রকাশিত: ৮:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৭, ২০২৬

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে ৫০ হাজার নাগরিক

সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, চরম ভোগান্তিতে ৫০ হাজার নাগরিক

সাকির আমিন, ছাতক:

প্রতিষ্ঠার প্রায় ২৯ বছর পেরিয়ে গেলেও নাগরিক সুবিধা নিশ্চিত করতে হিমশিম খাচ্ছে সুনামগঞ্জের ছাতক পৌরসভা। প্রথম শ্রেণির এই পৌরসভায় অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনার সংকটে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সামান্য বৃষ্টি হলেই শহরের রাস্তাঘাট তলিয়ে যাচ্ছে নোংরা পানিতে, যার ফলে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং বাড়ছে রোগবালাইয়ের ঝুঁকি।

সরেজমিনে দেখা যায়, ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার প্রায় ৫০ হাজার বাসিন্দা দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার শিকার। ড্রেনগুলো সরু ও অপরিকল্পিত হওয়ায় এবং নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই পানি উপচে রাস্তায় চলে আসছে। বিশেষ করে শাহজালাল আবাসিক এলাকা ও বাগবাড়ী মহল্লায় পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সামান্য বৃষ্টিতে রাস্তায় দেড় থেকে দুই ফুট পানি জমে যায়, যা মাড়িয়েই চলাচল করতে হচ্ছে স্কুলগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষকে।

পৌরসভা সূত্রে জানা গেছে, বিশাল এই শহরের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য কর্মী সংখ্যা মাত্র ২৮ জন, যা চাহিদার তুলনায় অত্যন্ত অপ্রতুল। ময়লা অপসারণের জন্য কিছু যানবাহন থাকলেও তার অনেকগুলোই এখন বিকল। ফলে ডাস্টবিনগুলোতে ময়লা জমে উপচে পড়ছে এবং সেই আবর্জনা বৃষ্টির পানির সাথে মিশে দুর্গন্ধ ছড়াচ্ছে।

৬নং ওয়ার্ডের বাগবাড়ী এলাকার বাসিন্দা ফয়েজ মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “বাসার সামনে ড্রেনের ময়লা উপচে পড়ছে। মাঝেমধ্যে পরিষ্কার করলেও এক সপ্তাহের মধ্যেই আবার ভরে যায়। পানি নিষ্কাশন না হওয়ায় দুর্গন্ধের পাশাপাশি মশার উপদ্রব এতই বেড়েছে যে দিনের বেলাও কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।”

পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের সর্দার জানান, ড্রেন পরিষ্কার করতে গিয়ে বিপুল পরিমাণ পলিথিন ও প্লাস্টিক বোতল পাওয়া যায়, যা পানি চলাচলে মূল বাধা হয়ে দাঁড়ায়। এছাড়া অনেক ড্রেনের ভেতর দিয়ে গ্যাস লাইনের পাইপ থাকায় সেগুলো পরিষ্কার করা কঠিন হয়ে পড়ে।

পৌরসভার পরিচ্ছন্নতা বিভাগের প্রধান সুব্রত হালদার বলেন, “ড্রেনে পর্যাপ্ত স্লাব না থাকা এবং বাসিন্দাদের যত্রতত্র পলিথিন ও বর্জ্য ফেলার কারণে ড্রেন দ্রুত জ্যাম হয়ে যাচ্ছে। এছাড়া রাস্তার ওপর বালু-পাথর রেখে নির্মাণ কাজ করার ফলেও ড্রেনেজ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে।”

পৌর প্রকৌশলী মো. আব্দুল মালেক জানান, স্বল্প জনবল দিয়ে সাধ্যমতো নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হচ্ছে। এ বিষয়ে প্রতি মাসেই বৈঠক করা হয়।

অন্যদিকে, বর্তমান পরিস্থিতি ও শাহজালাল আবাসিক এলাকার সমস্যা নিয়ে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমা বলেন, “শাহজালাল আবাসিক এলাকার প্রবেশদ্বারের ড্রেনটি নির্মাণের জন্য অনেক আগেই টেন্ডার করা হয়েছে। আমরা ঠিকাদারের সাথে কথা বলে দ্রুত কাজ সম্পন্ন করার ব্যবস্থা গ্রহণ করছি।”

দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করে ছাতক পৌরসভাকে একটি আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ নাগরিকরা।


সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ বোতল ভারতীয় মা/দ/ক জ/ব্দ, আ/ট/ক ২

এ কে আজাদ গোয়াইনঘাট: সিলেটের গোয়াইনঘাটে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ উদ্ধার এবং দুই মাদক কারবারিকে আটক

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকার দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার: কোরবানির ঈদের বর্জ্য এবং ময়লা সময়মতো অপসারণ না করে রাস্তায় ফেলে রাখার দায়ে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্সে সংবর্ধিত হলেন “বিশ্ব স্বজন”ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ফজরুল হক এনাম :

ফ্রান্স প্রতিনিধি: প্যারিসের এক আভিজাত্য হল রোমে,ফ্রান্স স্বজন পরিবারের পক্ষ থেকে সংগঠনের প্রতিষ্ঠাতা ও সিলেট ল কলেজ ছাত্র সংসদের সাবেক

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন ড. খলিলুর রহমান

মো.জুনেদ আহমদ: ২ জুন ২০২৬ ইং জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত নির্বাচনে ড. খলিলুর রহমান জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের মধ্যে ৯৯টি

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

​ভুয়া ছুটির আদেশে শিক্ষিকার বিদেশ গমন: ৩ বছর ধরে বিদ্যালয়ে অনুপস্থিত

ওসমানীনগর প্রতিনিধি:- সিলেটের ওসমানীনগর উপজেলার গাবুরটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক সহকারী শিক্ষিকার বিরুদ্ধে বহিঃবাংলাদেশ ছুটির আদেশ জালিয়াতি করে কর্মস্থলে দীর্ঘ

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খালিদ মিয়া হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর  প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের কালনিচর গ্রামের বাসিন্দা নিহত মোঃ খালিদ মিয়ার হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে মিলাদ

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাটে উদ্বোধন হলো অত্যাধুনিক ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’

কানাইঘাট প্রতিনিধি: ইকবাল বাহার সিলেটের কানাইঘাট উপজেলার ক্রীড়াপ্রেমীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসমৃদ্ধ ইনডোর ফুটবল মাঠ ‘এভারগেইন এভিনিউ’ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

সাংবাদিক ফজলু মিয়ার বাড়িতে ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সাংবাদিকদের চা-চক্র

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগর উপজেলার বিশিষ্ট সাংবাদিক ফজলু মিয়ার নিজ বাসভবনে এক আন্তরিক চা-চক্র অনুষ্ঠিত হয়েছে। এতে ওসমানীনগর উপজেলা অনলাইন