admin
প্রকাশিত: 5:53 PM, September 12, 2026
‘পরিকল্পিত নগর গঠনে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ’
সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) মনোনীত হওয়ায় সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে সংবর্ধনা প্রদান করেছে তপোবন হাউজিং কল্যাণ সমিতি। গতকাল শুক্রবার এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা জানানো হয়। একই সাথে তিনি তপোবন মডেল আবাসিক এলাকার আধুনিক ‘সিকিউরিটি সিস্টেম’-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন।
সংবর্ধিত অতিথির বক্তব্যে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব পদমর্যাদা) রেজাউল হাসান কয়েস লোদী বলেন, “সিলেটকে একটি আধুনিক, নিরাপদ ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। নাগরিক সুবিধা নিশ্চিত করতে এবং আবাসন এলাকাগুলোর সার্বিক উন্নয়নে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাবে। তপোবন আবাসিক এলাকার নিরাপত্তা জোরদারে সিকিউরিটি সিস্টেম চালুর মতো উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং অন্যান্য এলাকার জন্যও অনুকরণীয়।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তপোবন হাউজিং কল্যাণ সমিতির সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও কবি মুহিত চৌধুরী। তপোবন যুব ফোরামের সাধারণ সম্পাদক ডাক্তার মাহফুজ হাসান খানের সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাহির মাহমুদ চৌধুরী।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তপোবন জামে মসজিদের সভাপতি আ ন ম ওহীদ কনা মিয়া, তপোবন হাউজিং কল্যাণ সমিতির সহ-সভাপতি ও বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এস. আই. এইচ. জালালী, তপোবন জামে মসজিদের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মাহমুদুল হোসেন সেজু এবং তপোবন জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মুফতি নোমান আহমেদ।
বক্তারা নবগঠিত সিউক চেয়ারম্যানের সাফল্য কামনা করেন এবং সিলেটের সার্বিক নগর উন্নয়নে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের ওপর আস্থা জ্ঞাপন করেন।
স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার
মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া
স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল
বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান
বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী
রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা
শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা