admin
প্রকাশিত: 5:33 AM, October 14, 2026
স্টাফ রিপোর্টার:
নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে ‘বিশ্ব ডিম দিবস ২০২৬’। গতকাল মঙ্গলবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র্যালি, সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ, সেমিনার এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদ ভবন-২ এর সামনে থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালি শেষে সামাজিক সংগঠন ‘পাঠশালা একুশ’-এর তত্ত্বাবধানে বালুচর এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ডিম বিতরণ করা হয়।
পরে অনুষদ ভবন-২ এর সম্মেলন কক্ষে “ডিমে পুষ্টি, ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি” প্রতিপাদ্যকে সামনে রেখে এক আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়। পোল্ট্রি বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ মিঞার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার।
প্রধান অতিথির বক্তব্যে ভিসি প্রফেসর ড. মুহাম্মদ সফি উল্যাহ মজুমদার বলেন, “ডিম একটি সহজলভ্য, পুষ্টিকর ও মানসম্মত প্রাণিজ আমিষের উৎস। মানুষের পুষ্টি চাহিদা পূরণ, অপুষ্টি দূরীকরণ এবং সুস্থ-সবল জাতি গঠনে ডিমের গুরুত্ব অপরিসীম। বিশেষ করে শিশু-কিশোর, শিক্ষার্থী, গর্ভবতী নারী ও বয়স্ক ব্যক্তিদের পুষ্টি নিশ্চিত করতে ডিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ. টি. এম. মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. এ. এস. এম. মাহবুব, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মাহবুব ইকবাল এবং ওয়েস্টার পোল্ট্রি এন্ড ফিসারিজ লিমিটেড, সিলেটের ম্যানেজিং ডিরেক্টর মোঃ ইমরান হোসেন।
পোল্ট্রি বিজ্ঞান বিভাগের সহকারী প্রফেসর ড. মোঃ কামরুল হাসানের সঞ্চালনায় সেমিনারে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পোল্ট্রি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ ইলিয়াস হোসেন।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানেই মুক্তি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটে অনুষ্ঠিত হল বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের সিলেট অঞ্চল
যুক্তরাজ্য বিএনপির সাবেক সহ-সভাপতি শাবু নেওয়াজের সিলেট আগমন উপলক্ষে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত বুধবার এক জমকালো সংবর্ধনা প্রদান
রাজু আহমেদ: একসময় যে নিজপাট জৈন্তা রাজ্যের রাজধানী ছিল। সেই নিজপাট নিয়ে ই এবার পৌরসভা হলো জৈন্তাপুর। “পান পানি আর
রুবেল আহমদ: সিলেটের গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় নিহত যুবদল নেতা বদরুল আলমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানিয়েছেন প্রবাসী কল্যাণ
প্যারিসে সাংবাদিক মোহাম্মদ জুনেদ আহমদকে জানালেন নিকোলা ফরিসিয়ের মো.জুনেদ আহমদ,ফ্রান্স: দক্ষিণ এশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণে আগ্রহী
জকিগঞ্জ প্রতিনিধি: সিলেটের জকিগঞ্জে চুরি, ডাকাতি, মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে ওয়ার্ডভিত্তিক কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জকিগঞ্জ
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাট উপজেলা ও পৌরসভা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান মালিক সমিতির নবগঠিত কমিটির পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার: পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও কোটি টাকার ভাড়া আত্মসাতের অভিযোগের তীব্র প্রতিবাদ ও স্পষ্টীকরণ দেওয়া হয়েছে। অভিযোগকে ‘সম্পূর্ণ