admin

প্রকাশিত: 9:13 AM, February 16, 2026

সিকৃবিতে মব কান্ড: ভিসি সহ আহত ৮

সিকৃবিতে মব কান্ড: ভিসি সহ আহত ৮

সিকৃবি প্রতিনিধি:

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মধ্যে হাতাহাতির ঘটনায় ভিসি প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম, প্রক্টর প্রফেসর ড. জসিমউদ্দিন আহাম্মদ, এম সাইফুর রহমান হলের প্রভোস্ট প্রফেসর ড. শাহাদাৎ হোসেন, ভিসি সচিবালয়ে দায়িত্বপালনরত নিরাপত্তাকর্মী সহ কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

ক্যাম্পাস সূত্রে জানা যায় বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নতুন কমিটি কত বছরের ডিসেম্বর মাসে হওয়ার কথা থাকলেও দায়িত্বপ্রাপ্তরা নানান টাল বাহানায় নতুন কমিটি গঠনের উদ্যোগ না নিয়ে কালক্ষেপণ করায় সাদা দলের মধ্যে প্রকাশ্যে বিভেদ সৃষ্টি হয়।

গতকাল রবিবার সাদা দলের বর্তমান কমিটির সভাপতি প্রফেসর ড. কাজী মেহতাজুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. শাহানা বেগম এর নেতৃত্বে সাদা দলের সাতজন শিক্ষক ভিসি সচিবালয়ে গিয়ে ভিসিকে জামায়াত ট্যাগ দিয়ে মব সৃষ্টির চেষ্টা করলে প্রশাসন ভবনে উত্তেজনা সৃষ্টি হয়।

এসময় তারা ভিসিকে ক্যাম্পাস ছেড়ে চলে যাওয়ার জন্য টানা হ্যাচরা শুরু করলে নিরাপত্তা কর্মীরা তাদের বাধা দেয়ার চেষ্ঠা করলে ভিসি সহ নিরাপত্তা কর্মীরা তাদের হাতে নিগৃহীত হয়।

ভিসি সচিবালয়ে হট্টগোলের খবর পেয়ে প্রক্টর প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ, ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সামিউল আহসান তালুকদারসহ সাদা দলের অন্যান্য শিক্ষকরা ভিসি সচিবালয়ে গেলে প্রফেসর ড. কাজী মেহেতাজুল ইসলাম এবং প্রফেসর ড. শাহানা বেগমের নেতৃত্বে প্রফেসর ড. এমদাদুল হক, প্রফেসর ড. মোজাম্মেল হক, প্রফেসর ড. মোহাম্মদ আতাউর রহমান তাদের উপর চড়াও হয়।

এ সময় হাতাহাতির এক পর্যায়ে প্রক্টর প্রফেসর ড.জসিম উদ্দিন আহাম্মদ সহ অন্যান্যরা আহত হয়। এ বিষয়ে ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম বলেন, আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দলের একজন সদস্য। দুর্দিনে আমি বিএনপিপন্থী প্যানেল থেকে নির্বাচন করে শিক্ষক সমিতির সহ-সভাপতি নির্বাচিত হয়েছি। আজকে সাদা দলের নামধারি কিছু শিক্ষক যেভাবে মব সৃষ্টির চেষ্টা করেছে তা অনাকাঙ্ক্ষিত। আমি সংশ্লিষ্ট সকলের কাছে এ বিষয়ে বিচার দাবি করছি।


সর্বশেষ সংবাদ

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এর বিধান ব্যক্তি করদাতাদের আয়কর প্রদানে নিরুৎসাহিত করবে: অধ্যাপক শফিকুর রহমান

অর্থ আইন-২০২৬ এ ব্যক্তি করদাতাদের ২০২৬-২০২৭ কর বছরের আয়কর রিটার্নে যেসব বিষয় উল্লেখ বাধ্য করা হয়েছে, তা ব্যক্তি করদাতাকে ক্ষতিগ্রস্ত

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

বিএনপি নেতা বজলুর রহমান ফয়েজের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র প্রতিবাদ

‘দৈনিক সিলেটের সংবাদ’ পত্রিকার প্রথম পাতায় বিএনপি নেতা ফয়েজসহ ৬জনের বিরুদ্ধে মামলা” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

সরকারি বিদ্যালয়ের ৫০ হাজার টাকার গাছ উধাও

ঘটনা আড়াল করতে কাদা দিয়ে আলামত গোপনের চেষ্টা সিলেটের গোয়াইনঘাট উপজেলার বীরকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি সম্পদ রক্ষায় চরম অবহেলার

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

পর্তুগালের ভিসা দেওয়ার নামে টাকা নিয়ে লাপাত্তা ‘রাজু’স কনসালট্যান্সি কর্মকর্তা

সিলেটে পর্তুগালের ওয়ার্ক পারমিট ভিসার প্রলোভন দেখিয়ে এক যুবকের কাছ থেকে ১ লাখ টাকা হাতিয়ে নিয়ে অফিসে তালা ঝুলিয়ে লাপাত্তা

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

ওসমানীনগরে সরকারি গাছ কাটার স্থান পরিদর্শনে বন বিভাগ

দৈনিক সিলেটের সংবাদে খবর প্রকাশের পর নড়েচড়ে বসল কর্তৃপক্ষ ওসমানীনগর প্রতিনিধি: দৈনিক সিলেটের সংবাদসহ বিভিন্ন সংবাদপত্রে ওসমানীনগরে সরকারি গাছ কাটার

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

দূতাবাস কর্মকর্তার সঙ্গে আলোচিত ব্যক্তির ‘মামা-ভাগনা’ সম্পর্কের অভিযোগ

পারিবারিক সম্পর্কের সূত্রে প্রভাব বিস্তারের দাবি, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার সঙ্গে অতীতে বিভিন্ন বিতর্কিত

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

বিএনপির নাম ভাঙিয়ে ‘বুঙ্গা’ ব্যবসা : কে এই ছদ্মবেশী চোরাকারবারি কামরান

স্টাফ রিপোর্টার: সিলেটে রাজনৈতিক পটপরিবর্তনের পর রাতারাতি খোলস বদলে বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে অবৈধ ‘বুঙ্গা’ (চোরাচালান) ব্যবসা চালিয়ে যাওয়ার অভিযোগ

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

আওয়ামী লীগের প্রভাবে গড়ে ওঠা তরিকুল সিন্ডিকেট এখনও সক্রিয়

‘সুরমা ট্রান্সপোর্ট’কে ঢাল বানিয়ে সীমান্তজুড়ে চোরাচালানের অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেটের জাফলং, হরিপুর, জৈন্তাপুর, লালাখাল ও পায়রাখৈল সীমান্ত দিয়ে ভারতীয় চোরাই