admin

প্রকাশিত: 4:54 PM, August 30, 2026

সিলেটের উন্নয়নে স্বপ্নের সারথি কয়েস লোদী পরিকল্পিত নগরায়ণ, আধুনিক পর্যটননগরী ও টেকসই উন্নয়নের পথে সিউক

সিলেটের উন্নয়নে স্বপ্নের সারথি কয়েস লোদী পরিকল্পিত নগরায়ণ, আধুনিক পর্যটননগরী ও টেকসই উন্নয়নের পথে সিউক

আহমেদ শাকিল:

সিলেটের উন্নয়ন ভাবনায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষার পর আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)। আর এই গুরুত্বপূর্ণ সময়ে প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী। দায়িত্ব নেওয়ার পর সিলেটকে একটি পরিকল্পিত, সমন্বিত, টেকসই ও আধুনিক পর্যটননগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে কাজ এগিয়ে নিচ্ছেন তিনি।

গত ২৫ আগস্ট সিউকের আনুষ্ঠানিক কার্যক্রম ও কার্যালয়ের উদ্বোধনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির কার্যক্রম দৃশ্যমানভাবে শুরু হয়। এর আগে ১৬ আগস্ট থেকেই সিলেট মহানগর ও সংলগ্ন এলাকায় পরিকল্পিত উন্নয়ন, সুশৃঙ্খল নগরায়ণ ও পরিবেশ সংরক্ষণে নাগরিকদের জন্য গণবিজ্ঞপ্তি জারি করে সিউক। চেয়ারম্যান হিসেবে কয়েস লোদীর সামনে এখন সবচেয়ে বড় দায়িত্ব,সিলেটের ভবিষ্যৎ নগর কাঠামোকে একটি সুপরিকল্পিত রূপরেখার মধ্যে নিয়ে আসা। অপরিকল্পিত ভবন নির্মাণ, নগর সম্প্রসারণ,পরিবেশ সংরক্ষণ,জলাবদ্ধতা, যোগাযোগব্যবস্থা ও পর্যটন অবকাঠামোর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে সমন্বিত পরিকল্পনার আওতায় আনাই হতে পারে তাঁর নেতৃত্বের অন্যতম বড় পরীক্ষা।

সিউকের পরিকল্পনাও যথেষ্ট বিস্তৃত। প্রস্তাবিত অধিক্ষেত্রের আওতায় সিলেট সিটি করপোরেশনের পাশাপাশি সিলেট সদর,দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ ও বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকা অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে। এতে বৃহত্তর পরিসরে পরিকল্পিত উন্নয়নের সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগিয়ে আধুনিক ও পরিবেশবান্ধব পর্যটননগরী গড়ে তোলার যে লক্ষ্য সিউক নিয়েছে, সেটিকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন দূরদর্শী নেতৃত্ব, সমন্বয় ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা। সেই জায়গায় স্থানীয় সরকার ও নগর ব্যবস্থাপনার অভিজ্ঞতা থাকা কয়েস লোদীর সামনে রয়েছে বড় সুযোগ। তিনি সিলেট সিটি করপোরেশনের একাধিকবার নির্বাচিত কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।সিউকের যাত্রার সঙ্গে সিলেটের মানুষের প্রত্যাশাও বেড়েছে। নগরবাসীর প্রত্যাশা,উন্নয়ন যেন শুধু কংক্রিটের ভবন বা সড়ক নির্মাণে সীমাবদ্ধ না থাকে; বরং মানুষের বসবাসের উপযোগী পরিবেশ, পর্যাপ্ত নাগরিক সুবিধা,জলাধার ও পরিবেশ রক্ষা এবং পর্যটন সম্ভাবনার টেকসই বিকাশকে গুরুত্ব দেওয়া হয়। সাম্প্রতিক সময়ে সিলেটের গ্রামীণ সড়ক যোগাযোগ উন্নয়নে প্রায় ৫ হাজার ৩০০ কোটি টাকা এবং নগরের জলাবদ্ধতা নিরসনে প্রায় ৪ হাজার কোটি টাকার প্রকল্পের কথাও সামনে এসেছে। বৃহৎ এসব উন্নয়ন উদ্যোগের সঙ্গে সমন্বয় রেখে সিলেটের দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে উন্নয়নের সুফল আরও বিস্তৃত হতে পারে।

তাই কয়েস লোদীর নেতৃত্বে সিউকের বর্তমান যাত্রা শুধু একটি নতুন সরকারি প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু নয়, এটি সিলেটের ভবিষ্যৎ নিয়ে নতুন করে পরিকল্পনা করার একটি সুযোগ। তাঁর নেতৃত্বে যদি উন্নয়ন পরিকল্পনায় স্বচ্ছতা, জবাবদিহি, পরিবেশ সচেতনতা ও নাগরিক স্বার্থকে অগ্রাধিকার দেওয়া যায়,তাহলে সিলেটের নগর উন্নয়নে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হতে পারে, সিলেটবাসী এখন তাকিয়ে আছে সেই প্রত্যাশার দিকেই। প্রাকৃতিক সৌন্দর্য, পর্যটন সম্ভাবনা ও ঐতিহ্যে সমৃদ্ধ সিলেটকে আরও আধুনিক, পরিচ্ছন্ন, পরিকল্পিত ও বাসযোগ্য নগরীতে রূপ দেওয়ার যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের পথে কয়েস লোদী হয়ে উঠতে পারেন একজন গুরুত্বপূর্ণ সারথি। নতুন দায়িত্বে শুধু পদ নয়, সামনে রয়েছে সিলেটকে নতুনভাবে সাজানোর বড় সুযোগ। আর সেই পথের স্বপ্নের সারথি এখন কয়েস লোদী।


সর্বশেষ সংবাদ

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

মশাবাহিত রোগ প্রতিরোধে সিলেটে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্টাফ রিপোর্টার: মশাবাহিত রোগ বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে সারা দেশের ন্যায় সিলেটেও সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সিলেটের বিভাগীয় কমিশনার

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে মিশিগানে গ্রেটার জৈন্তিয়া এসোসিয়েশনের রজত জয়ন্তী পিকনিক অনুষ্ঠিত

মিশিগান প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের মিশিগানের স্টারলিং হাইটস সিটির ‘জেমস সি নেলসন পার্কে’ অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘গ্রেটার জৈন্তিয়া

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ঐক্যবদ্ধ জাতীয় কৌশলের পথ খুঁজছে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার: দীর্ঘায়িত রোহিঙ্গা সংকটের একটি সমন্বিত, মর্যাদাপূর্ণ ও টেকসই সমাধানের লক্ষ্য নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত হয়ে গেল

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

সিলেটে জাপা মহাসচিব বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে

বিএনপি দেশ পরিচালনায় অদক্ষতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, বর্তমান

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

উন্নয়নের ডালি নিয়ে জনতার মাঝে এমপি এমরান আহমদ

বিয়ানীবাজারে দেড় কোটি টাকা ব্যয়ে আড়াই কিলোমিটার রাস্তা পাকাকরণ উদ্বোধন সংস্কারের লক্ষ্যে বিভিন্ন বিভিন্ন রাস্তাঘাট ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন সনাতন ধর্মলাম্বী

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তায় মাদকমুক্ত ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান

রেডিওর ইতিবাচক বার্তা কাজে লাগিয়ে মাদকমুক্ত, সবুজ ও সমৃদ্ধ সমাজ গড়ার আহ্বান জানিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশের প্রতিষ্ঠাতা

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

শান্তিগঞ্জ প্রতিনিধি: দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশায় ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ফজলুল হক সেলবর্ষী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা