admin

প্রকাশিত: ৮:৩২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৬

সিলেটের উন্নয়ন ও আইনঙ্গনের জন্য আমার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মন্ত্রী আরিফ

সিলেটের উন্নয়ন ও আইনঙ্গনের জন্য আমার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মন্ত্রী আরিফ

স্টাফ রিপোর্টার:

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেটের সার্বিক উন্নয়নসহ আইনঙ্গনের আধুনিকায়নে আমার সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। বিশেষ করে প্রবাসীরা বিমানবন্দরে এসে যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সিভিল এভিয়েশনসহ সংশ্লিষ্টদের নিয়ে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক বাজেট সাধারণ সভা, ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, “সিলেট-ঢাকা মহাসড়কের বিড়ম্বনা এবং বিমানবন্দর কেন্দ্রিক সমস্যাগুলো সম্পর্কে আমি পূর্ণ অবগত। পরিবর্তনের ছোঁয়া আপনারা অচিরেই দেখতে পাবেন। আমি সিলেটের সন্তান হিসেবে এই মাটির মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই।”

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল)-এর সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুল মুকিত (অপি) ও অ্যাডভোকেট মো. হেদায়েত হোসেন তানবীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। তিনি বলেন, “আইনজীবী সমিতির সদস্য হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়া আমার জন্য গৌরবের। আইনজীবীদের কল্যাণে আমি সর্বদা সচেষ্ট থাকব।”

অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের ২০২৬ সালের বার্ষিক বাজেট পেশ করেন। বাজেটের ওপর আলোচনায় অংশ নেন সাবেক সভাপতি ও সিনিয়র আইনজীবীবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেটের ভারপ্রাপ্ত মহানগর দায়রা জজ রাজিব কুমার বিশ্বাস, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইমাম হাসান, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ভুঁইয়া, সরকারি কৌঁসুলি অ্যাডভোকেট শামীম আহমদ সিদ্দিকীসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত ও গীতা পাঠ করা হয়। ইফতারের পূর্বে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মুফতি আব্দুল জলিল।


সর্বশেষ সংবাদ

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

সিসিকের বর্জ্য অপসারণে ৪২টি ওয়ার্ডের মধ্যে ১৯নং ওয়ার্ড প্রথম

পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে কোরবানি পশুর বর্জ্য অপসারণ কার্যক্রমে অসামান্য কর্মদক্ষতার স্বীকৃতি পেয়েছে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ১৯নং ওয়ার্ড।

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার মুক্তাদির, এমপি

দক্ষ নেতৃত্ব ও সমান সুযোগের মাধ্যমে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও গতিশীল করা হবে স্টাফ রিপোর্টার: বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে

ডিম নিক্ষেপ: লন্ডনে উত্তেজনা, আটক ৩ মো.জুনেদ আহমদ,ফ্রান্স: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

সাবেক এমপি ফরিদ চৌধুরী স্মরণে শাহজালাল জামেয়া এতিমখানার দোয়া মাহফিল

ফরিদ চৌধুরীর জীবন ও কর্ম ইসলামী আন্দোলনের কর্মী ও শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস্য শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদ্রাসা ইয়াতিমখানার সাবেক

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ

মাওলানা খাজা মঈন উদ্দিন আহমদ খাজা হজ্ব কাফেলা নিয়ে সফলভাবে হজ্ব সম্পন্ন করে স্বদেশ প্রত্যাবর্তনে আউলিয়া ফেডারেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

৫ দফা দাবি বাস্তবায়নে সিসিক

প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান সিলেট মহানগরীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা জোরদার এবং নাগরিক সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ৫ দফা দাবি জানিয়ে

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

সিসিকের ২৩নং ওয়ার্ডে খোলা জায়গায় ময়লার

স্তূপ, দুর্গন্ধ ও স্বাস্থ্য ঝুঁকি সিলেট সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডস্থ মেন্দিবাগ মাছিমপুর এলাকার সংযোগ সড়ক পাশে খোলা জায়গায় বর্জ্য জমানো

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষিণ সুরমা সরকারি কলেজে মতবিনিময় সভায় কাইয়ুম চৌধুরী

দক্ষতাভিত্তিক শিক্ষায় অধিক জোর দিতে হবে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আমাদের দেশে প্রচুর জনশক্তি রয়েছে।