admin

প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ণ, জুন ২১, ২০২৬

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন

সিলেটের গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র সাধারণ সভা ও কমিটি গঠন

সিলেটের গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন- জিডিএফ’র কমিটি গঠন উপলক্ষে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ কার্যালয়ে এই সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় ডিসএ্যাভল্ড কমিউনিটি এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) ও প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেট-এর কমিটিও গঠিত হয়েছে।

গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উপদেষ্টা ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান এর পরিচালনায় সাধারণ সভায় বক্তব্য রাখেন নির্বাচন কমিশনার ও জিডিএফ’র উপদেষ্টা জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এর সহযোগী অধ্যাপক ডাঃ জহিরুল ইসলাম অচিনপুরী ও ডাঃ মিফতাহুল হোসেন সুইট।

সভায় আয়-ব্যয়ের হিসাব ও প্রতিবেদন উপস্থান করেন জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক।
সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের ২০২৬-২৮ সেশনের কমিটির নাম ঘোষণা করেন উপদেষ্টা ও নির্বাচন কমিশনার বিশিষ্ট সংগীত শিল্পী হিমাংশু বিশ্বাস।

জিডিএফ’র নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি- প্রমেশ দত্ত, সহ-সভাপতি এডভোকেট রকিব আলী, মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ সৈয়দ আলমগীর হোসেন, নির্বাহী সদস্য সাবিলা কান্তা, সৈয়দ মাহমুদুল হক, শারমিন আক্তার রেবা, সদস্য দেওয়ান সালামত রাজা চৌধুরী, দিদার আহমদ, আব্দুস সালাম বাবলু, শিপ্রা রাণী নাথ, ফাতেমা বেগম, শিলন বেগম, ববি বেগম, মিঠুন দত্ত, রিচার্ড সেন্ডিস, ডাঃ বিষু দেবনাথ, আব্দুল কুদ্দুস তালুকদার, হরিপদ দে, আবুল লেইস, আফজাল শিকদার, মোঃ শাহজাহান, আনিসুল হক।

ডিসএ্যাভল্ড কমিউনিটি এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডিকেফ) এর নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি এডভোকেট রকিব আলী, সহ সভাপতি- প্রমেশ দত্ত, মহাসচিব সৈয়দ মাহমুদুল হক, যুগ্ম মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান, কোষাধ্যক্ষ দিদার আহমদ, নির্বাহী সদস্য জাহানারা বেগম, সৈয়দ আলমগীর হোসেন, সাবিলা কান্তা, শারমিন আক্তার রেবা, সদস্য আব্দুস সালাম বাবলু, পারভিন বেগম, শিলন বেগম, ববি বেগম, শিপ্রা রাণী নাথ, ফাতেমা বেগম, মিঠুন দত্ত, বিষু দেবনাথ, নছিবা খাতুন, রিচার্ড সেন্ডিস, হরিপদ দে, আবুল লেইস, আব্দুল কুদ্দুস তালুকদার, মোঃ শাহজাহান, আফজাল শিকদার, দেওয়ান সালামত রাজা চৌধুরী, সরূপা বেগম, আনিসুল হক।

প্রতিবন্ধী নাগরিক পরিষদ সিলেটের নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ হচ্ছেন সভাপতি বায়জিদ খান, সহ সভাপতি সৈয়দ আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক শারমিন আক্তার রেবা, সহ সাধারণ সম্পাদক পার্থ সারথি দত্ত, কোষাধ্যক্ষ আবুল লেইস, নির্বাহী সদস্য সমিরঞ্জন বিশ^াস ও আব্দুস সালাম বাবলু, সদস্য রিপন দেবনাথ, তাহমিনা আক্তার মৌমি, রেহেনা বেগম, রোকেয়া বেগম, তাহমিন বেগম, তাহির মিয়া, নাজিম আহমদ, শামীম আহমদ, মোঃ নুরুল ইসলাম, ছালেক মিয়া, তাহমিনা বেগম, আলমিন হক ময়নুল, আফজাল শিকদার, মোঃ শাহজাহান, তাজকিয়া জান্নাত সুইটি।
নবগঠিত কমিটির দায়িত্বশীলগণ তাদের দক্ষ কার্যক্রমের মাধ্যমে প্রতিবন্ধী জনগোষ্ঠির জীবন উন্নয়নে অতীতের ন্যায় আগামীতে আরো কার্যকর ভূমিকা পালন করবে বলে নির্বাচন কমিশনের নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি


সর্বশেষ সংবাদ

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা সম্মেলন সম্পন্ন

পূজা উদযাপন পরিষদ শাহপরান থানার সম্মেলনে বক্তারা বলেছেন রাষ্ট্রের প্রকৃত উন্নয়ন নির্ভর করে বৈষম্যহীন সমাজ ব্যবস্থার উপর। তাই সমাজের প্রতিটি

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলম প্রত্যাহার

জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে পদায়ন স্টাফ রিপোর্টার: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে তার বর্তমান দায়িত্ব

ব্যারিস্টার আব্দুস সালাম রেডক্রিসেন্টের চেয়ারম্যান মনোনীত হওয়া আব্দুর রহমান রিপনের শুভেচ্ছা ও অভিনন্দন

ব্যারিস্টার আব্দুস সালাম রেডক্রিসেন্টের চেয়ারম্যান মনোনীত হওয়া আব্দুর রহমান রিপনের শুভেচ্ছা ও অভিনন্দন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আব্দুস সালামকে বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান নিযুক্ত করায় আন্তরিক

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সাদাপাথর পর্যটন কেন্দ্র অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার সাদাপাথর পর্যটন কেন্দ্র টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বিরূপ আবহাওয়ার প্রভাবে অনির্দিষ্টকালের জন্য

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

জকিগঞ্জের শফিকুর রহমানের বহিষ্কারাদেশ প্রত্যাহারে তৃণমূলে চরম ক্ষোভ ও অসন্তোষ, ফেসবুকে ঝড়

স্টাফ রিপোর্টার: জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমানের সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো: সারওয়ার আলমকে বদলি করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

প্রভাবশালী সিন্ডিকেটের দৌরাত্ম্যে জাহাঙ্গীরনগরে পাহাড় কাটার উৎসব

   পরিবেশ বিপর্যয় ও পাহাড় ধসের আশঙ্কায় এলাকাবাসী, প্রধান অভিযুক্ত হাফিজ মেম্বার স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলার ৬ নং টুকের

ছাতকে ৪ দিনেও একই মাদ্রাসার নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

ছাতকে ৪ দিনেও একই মাদ্রাসার নিখোঁজ ২ শিক্ষার্থীর সন্ধান মেলেনি

সুনামগঞ্জের ছাতক থানা এলাকার জাউয়া বাজার ইউনিয়নের একটি শিক্ষা প্রতিষ্ঠান থেকে দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। গত