admin

প্রকাশিত: 6:52 AM, April 25, 2026

সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে

সিলেটের চা শ্রমিকদের মেধাবী মেয়েরা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে

চা বাগানের জরাজীর্ণ জীবন। কঠিন লড়াই আর পরিশ্রমে বাবা-মায়ের সামান্য আয় রোজগারে এক অবর্ণনীয়, বিবর্ণ জীবন চলে এখানে। এমন এক লড়াকু পরিবেশে বড় হওয়া চা বাগানের ৮ কন্যা এখন উচ্চ শিক্ষার বিশ্ব মঞ্চে ডানা মেলেছে।

২০১৮ সাল থেকে চালু হওয়া এক বিশেষ সুযোগ নিয়ে চা বাগানের মেধাবী সন্তানরা বিশ্বজুড়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন বিশেষ বৃত্তি নিয়ে।

সিলেটের লড়াকু এই ৮ চা-কন্যা ফুল স্কলারশিপ নিয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এ ইউ ডবিøউ) উচ্চশিক্ষার সুযোগ অর্জন করেছেন।

স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার সুযোগপ্রাপ্ত এই শিক্ষার্থীরা হলেন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার লংলা চা-বাগানের শ্রাবনী কৈরী, শ্রাবন্তী কৈরী, লাকি নাইডু ও পুনম লোহার।

জুড়ী উপজেলার ধামাই চা-বাগানের অনিমা রানী পাল, চুনারুঘাট উপজেলার চাকলাপুঞ্জি চা-বাগানের সৃষ্টি চাষা, কমলগঞ্জ উপজেলার আলীনগর চা-বাগানের প্রমা গোস্বামী ও শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগানের শতাব্দী হাজরা।

ইতোমধ্যে তাদের মেডিক্যাল চেক-আপ সম্পন্ন হয়েছে এবং আগামী মাসেই তারা আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম শুরু করবেন।

জানা গেছে, ২০১৮ সাল থেকে শুরু হওয়া এক বিশেষ উদ্যোগের ফলে চা-বাগানের পিছিয়ে পড়া মেধাবীদের আন্তর্জাতিক এই বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ তৈরি করে দেয়া হচ্ছে। বর্তমানে এই কর্মসূচির আওতায় ৮৫ জন চা-কন্যা পূর্ণ বৃত্তিতে পড়াশোনা করছেন।

এই কর্মসূচির আওতায় থাকা শিক্ষার্থীদের মধ্যে এরইমধ্যে ১৫ জন স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। তাদের মধ্যে ৩ জন স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কয়েকজন চাকরিতে যুক্ত হয়েছেন। কেউ আবার বিদেশে উচ্চশিক্ষার পথে এগিয়েছেন।

এদের মধ্যে একজন ফ্রান্সে উচ্চশিক্ষা নিয়েছেন, ২ জন যুক্ত হয়েছেন বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে। আরো কয়েকজন বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

এ বিষয়ে স্কলারশিপ পাওয়া কুলাউড়ার লংলা চা-বাগানের ২ বোন শ্রাবন্তী কৈরী ও শ্রাবণী কৈরী বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত। এ ধরনের স্কলারশিপ কর্মসূচি আমাদের চা -জনগোষ্ঠীর মেয়েদের জীবনে শুধু পরিবর্তনই আনছে না, বরং পুরো স¤প্রদায়ের ভবিষ্যৎ নিয়েও নতুন আশা তৈরি করেছে।

আমাদের প্রত্যাশা এ ধারা অব্যাহত থাকলে একদিন বিশ্বমঞ্চে জায়গা করে নিবে আমাদের চা-কন্যারা।’

স্থানীয় শিক্ষাবিদদের মতে, এটি কেবল উচ্চশিক্ষা নয়, বরং চা-বাগান সমাজে এক বিশাল সামাজিক পরিবর্তনের সূচনা। যেখানে একসময় চা-শ্রমিকদের সন্তানদের জন্য প্রাথমিক শিক্ষা সম্পন্ন করাই ছিল চ্যালেঞ্জের, সেখানে আজ তারা বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেটের তদন্তে লিখিত বক্তব্য ও নথিপত্র দাখিল নির্ধারিত সময়ে উপস্থিত হয়ে প্রস্তাবিত পরিচালনা কমিটির স্থানীয় সদস্যদের বক্তব্য উপস্থাপন

হযরত শাহপরান (রহ.) দরগাহ ওয়াকফ এস্টেট, সদর, সিলেট (ইসি নং–১৩৬৫১)-এর বর্তমান মোতওয়াল্লীর দায়িত্ব পালন, ওয়াকফ সম্পত্তি ব্যবস্থাপনা, আয়-ব্যয়, দান-অনুদানসহ বিভিন্ন

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

শিক্ষার্থীদের প্রথাগত শিক্ষার পাশাপাশি আইটি ও প্রযুক্তিতে

দক্ষ হতে হবে : ড. দিদার চৌধুরী সিলেট সিটি কর্পোরেশনের ৩০নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ‘চলন্তিকা ক্রীড়া চক্র’-এর উদ্যোগে এসএসসি

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিউকের সংবাদ সম্মেলন সিলেটে এবার দুদিনব্যাপী পালিত হবে বিশ্ব বসতি দিব

সিলেটের সংবাদ ডেস্ক: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সিলেটে আগামী ৫ অক্টোবর থেকে দুই দিনব্যাপী বিশ্ব বসতি দিবস-২০২৬ পালনের প্রস্তুতি নেওয়া

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ফেঞ্চুগঞ্জে বাড়ি দখলের চেষ্টা হামলার অভিযোগ

সিলেটের সংবাদ ডেস্ক: আদালতে বিচারাধীন জমি নিয়ে বিরোধের জেরে সিলেটের ফেঞ্চুগঞ্জে বসতবাড়িতে দখলের চেষ্টা, হামলা ও পরিবারের সদস্যদের নিরাপত্তাহীনতার অভিযোগ

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন সিলেট মহানগর আহ্বায়ক কমিটি গঠিত

জিয়া শিশু-কিশোর সংগঠন-এর সিলেট মহানগর শাখার ৪৩ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কার্যকরী সভাপতি মো. জসিম

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ্বনাথ-ওসমানীনগরের কোন রাস্তা কাঁচা থাকবে না : এমপি লুনা

বিশ^ানাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন ও চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

জৈন্তাপুরের বড়গাংয়ে নৌকা আনলোডের সময় পানিতে পড়ে বারকি শ্রমিকের মৃত্যু

স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার বড়গাং নদীতে নৌকা আনলোড করার সময় পানিতে পড়ে নাজিম উদ্দীন (৩০) নামে এক বারকি শ্রমিকের

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে সাংবাদিকদের সাহসী ভূমিকা রয়েছে : এমপি এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দৈনিক সচিত্র সিলেট-এর প্রকাশক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সংবাদপত্র ও