admin

প্রকাশিত: 4:53 PM, May 25, 2026

সিলেটের রাজনীতি ও ইসলামি শিক্ষার পথিকৃৎ ফরিদ চৌধুরী সংকটাপন্ন

সিলেটের রাজনীতি ও ইসলামি শিক্ষার পথিকৃৎ ফরিদ চৌধুরী সংকটাপন্ন

সিলেটের কিংবদন্তি রাজনৈতিক নেতা, বরেণ্য ইসলামি চিন্তাবিদ ও সাবেক সংসদ সদস্য মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে সিলেটের ইবনে সিনা হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বার্ধক্যজনিত নানা জটিল রোগে দীর্ঘদিন ভোগার পর গত শুক্রবার তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়। এ অবস্থায় তাঁর পরিবার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।

স্বাধীনতা-পরবর্তী সিলেট অঞ্চলের রাজনীতি, ইসলামি শিক্ষা আন্দোলন ও সামাজিক নেতৃত্বে অর্ধশতাব্দীর বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলার দীর্ঘদিনের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ছিলেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি একজন আলেমে দ্বীন, সংগঠক ও শিক্ষানুরাগী হিসেবেও তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন।

সিলেটে ইসলামি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে প্রতিষ্ঠিত “জামেয়া ইসলামিয়া” শিক্ষা মডেলের অন্যতম উদ্যোক্তা ছিলেন তিনি। তাঁর হাত ধরে প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য স্কুল, কলেজ, মাদরাসা, এতিমখানা ও ধর্মীয় প্রতিষ্ঠান। আশির দশকে তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় জামেয়া ইসলামিয়া মিরাবাজার উচ্চ বিদ্যালয়। পরে দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে পাঠানটুলায় গড়ে ওঠে দেশবিখ্যাত জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা। এছাড়া ইসলামপুরের আল আমিন জামেয়া ইসলামিয়া, নাজিরেরগাঁও জামেয়া ও জালালাবাদ কলেজ প্রতিষ্ঠায়ও তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

কোরআনের খেদমতে প্রতিষ্ঠিত সামাজিক সংগঠন “আনজুমানে খেদমতে কোরআন”-এর অন্যতম দিকপাল হিসেবেও পরিচিত ছিলেন তিনি। দীর্ঘদিন সংগঠনটির সভাপতির দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে সিলেট আলিয়া মাদরাসা ময়দানে বহু বছর ধরে অনুষ্ঠিত তাফসির মাহফিল সিলেট অঞ্চলে ব্যাপক সাড়া ফেলে।

রাজনীতির পাশাপাশি ব্যবসা-বাণিজ্য প্রসারেও তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। সিলেট নগরের জিন্দাবাজারে প্রতিষ্ঠিত আলহামরা শপিং সিটি গড়ে তুলতেও তিনি অগ্রণী ভূমিকা পালন করেন এবং ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০১ সালে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসন থেকে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। সংসদ সদস্য হিসেবে তিনি জকিগঞ্জ ও কানাইঘাটের রাস্তাঘাট উন্নয়ন, নদীভাঙন রোধ ও বন্যা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে ভূমিকা রাখেন। তাঁর সময়েই “আপার সুরমা-কুশিয়ারা প্রকল্প”-এর আওতায় প্রায় ১১১ কোটি টাকার উন্নয়ন কাজ সম্পন্ন হয়।

১৯৪৭ সালের ডিসেম্বরে সিলেট জেলার কানাইঘাট উপজেলার রাজাগঞ্জ ইউনিয়নের তালবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতা মাওলানা আব্দুল হক চৌধুরী ছিলেন একজন পীরসাহেব ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব। সিলেট সরকারি আলিয়া মাদরাসা থেকে কামিল এবং এমসি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। ছাত্রজীবনে ইসলামী ছাত্রসংঘের সিলেট জেলা সভাপতির দায়িত্বও পালন করেন।

সিলেট অঞ্চলে জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তাঁর অবদান নেতাকর্মীদের কাছে আজও স্মরণীয়। রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা ও নিপীড়নের মুখোমুখি হলেও তিনি আদর্শিক অবস্থান থেকে কখনো সরে যাননি বলে তাঁর অনুসারীরা মনে করেন।

নিজ গ্রামের দাদার নামে প্রতিষ্ঠিত “জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা” গড়ে তুলতেও জীবনের দীর্ঘ সময় ব্যয় করেন মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী। তাঁর অসুস্থতার খবরে সিলেটজুড়ে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

আব্দুর রহমান: সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের যাতায়াতে এই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

মদীনা মার্কেট এলাকা পরিদর্শনকালে সিসিক প্রশাসক সবার সহযোগিতায় উন্নত ড্রেনেজ ব্যবস্থা গড়তে চাই

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, মদীনা মার্কেট থেকে আনসার ক্যাম্প হয়ে ধোপাছড়া পর্যন্ত সড়কের দুই পাশে

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

অবৈধ ইটভাটা বন্ধে আইন মেনে চলার আহ্বান

স্টাফ রিপোর্টার: পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) যথাযথভাবে

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

শেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদশেওলা ইউনিয়নে জীর্ণ সড়ক ও নদীভাঙন পরিদর্শন এমপি এমরান চৌধুরীর ক্স ‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনায় উচ্চশিক্ষার তাগিদ

বিয়ানীবাজার প্রতিনিধি: সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, “পড়ালেখা শেষ করে বিদেশে গেলেও ভালো কাজ পাওয়া

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি জকিগঞ্জে গুণী শিক্ষক আবুল কালাম আজাদ

জকিগঞ্জ প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে দুই দশকের বেশি সময়ের অবদান, শিক্ষক প্রশিক্ষণ, প্রযুক্তিনির্ভর পাঠদান, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা ও সামাজিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে সিলেটের

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের জরুরি সভা আগামীকাল নগরীতে বিক্ষোভ মিছিলের সিদ্ধান্ত

সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বাদ মাগরিব নগরীর উপশহরস্থ সামাদ ম্যানশনের দলীয় কার্যালয়ে এই

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

জাকির মজুমদারের মাগফিরাত কামনায় মহানগর বিএনপির দোয়া মাহফিল

সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন মজুমদারের রুহের মাগফিরাত কামনা করে সিলেট মহানগর

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

মহালক্ষ্মী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হবে

নগরের দক্ষিণ সুরমার জৈনপুরে অবস্থিত ৫১ পীঠের অন্যতম শ্রীশ্রী মহালক্ষ্মী ভৈরবী গ্রীবা মহাপীঠে দ্বিতীয়বারের মতো কুমারী পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে।