admin
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, মে ২৫, ২০২৬
ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দিবেনা
ইসলামী ব্যাংকিং খাত ধ্বংস, গভর্নরের অবৈধ হস্তক্ষেপ বন্ধ এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনতে এমডি ওমর ফারুক খানকে স্বপদে পুনর্বহালের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। গতকাল রবিবার বেলা ২টায় ইসলামী ব্যাংকিং গ্রাহক ঐক্য পরিষদ সিলেটের উদ্যোগে নগরীর তালতলাস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়।
পরিষদের প্রধান সমন্বয়ক ফাতির আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব কবির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে ইসলামী ব্যাংক বাংলাদেশসহ বিভিন্ন ইসলামী ব্যাংকের বিপুল সংখ্যক গ্রাহক অংশ নেন।
এসময় বক্তারা বলেন, বর্তমান সরকার পতিত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের পথে হাটছে। তারা দেশের ব্যাংকিং খাত ও ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাটকারী এস আলম গংদের ফের ফেরানোর চেষ্টা করছে। বিগত অন্তর্বর্তীকালিন সরকার ব্যাংকিং খাত পুনরুদ্ধারে বেশ কিছু উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিএনপি সরকারে এসেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের স্টাইলে লুটেরা ও পাচারকারীদের পুনর্বাসনের জন্য আইন পরিবর্তন করেছে। দেশে ফ্যাসিবাদী স্টাইলে ব্যাংক লুটপাটের চেষ্টা জনগণ সফল হতে দিবেনা। অবিলম্বে ইসলামী ব্যাংকের পরিচালনার দায়িত্ব মূল উদ্যোক্তা প্রকৃত শেয়ার মালিকদের হাতে তুলে দিতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দেশের কোটি কোটি গ্রাহক ও আমানতকারীর স্বার্থে ৭ দফা সুপারিশ বাস্তবায়নের দাবি জানান। দাবিগুলো হলো- ব্যাংক লুটেরাদের পুনর্বাসন প্রতিরোধ, পাচারকৃত ও আত্মসাৎকৃত অর্থ পুনরুদ্ধার, দ্রুত বিচার কাজ নিশ্চিত ও দৃষ্টান্তমূলক শাস্তি, ন্যায্য ও বৈধ মালিকানা পুনঃপ্রতিষ্ঠা, অবৈধভাবে নিয়োগকৃতদের পুনঃ প্রবেশ প্রতিরোধ এবং বিতর্কিত আইনগত সুবিধা বাতিল ও ব্যাংকিং খাতে প্রয়োজনীয় সংস্কার।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী শহীদ আহমদ চৌধুরী সাজু, সাবেক ব্যাংকার বদরুল আমীন হারুন, সিলেট জেলা বারের বিশিষ্ট আইনজীবী এডভোকেট জামিল আহমদ রাজু, এডভোকেট দেলোয়ার হোসেন শামীম, এ্যালিগেন্ট শপিং সেন্টার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, ওয়েস্টার গ্রুপের ইমরান হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সিলেট বিভাগীয় সভাপতি হুমায়ুন কবির লিটন, ব্যাংক গ্রাহক শরীফ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী খলিল আহমদ, ইঞ্জিনিয়ার আতিকুর রহমান, গোলাম কিবরিয়া ও ব্যাংক গ্রাহক তানজির হোসেন প্রমূখ।
আলেম সমাজকে সাথে নিয়েই বিএনপি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চায় : ইমদাদ চৌধুরী সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ
সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি আলহাজ্ব
সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে
সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- আজকের শিশু-কিশোররা আগামীর দেশ গড়ার কারিগর।
সবুজ বাংলা বিনির্মানে বৃক্ষরোপণে সবাই এগিয়ে আসুন: এমপি মুফতি আবুল হাসান সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি
গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন জিডিএফ’র উদ্যোগে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি
সিলেটের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ‘দি এইডেড হাই স্কুল’-এর এডহক কমিটির সভাপতি হিসেবে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন সিলেট মহানগর বিএনপির সাবেক