admin

প্রকাশিত: 12:19 PM, March 6, 2026

সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে সমালোচনা

সিলেটে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সফর ঘিরে সমালোচনা

স্টাফ রিপোর্টার:

সিলেটের ঐতিহাসিক ধর্মীয় স্থাপনা হযরত শাহজালাল দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক শোডাউন ও স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। গত বুধবার রাতে তারাবিহর নামাজের সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কয়েকজন নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দরগাহ প্রাঙ্গণে উপস্থিত হন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য- তাদের আগমনের খবর ছড়িয়ে পড়লে বিপুলসংখ্যক সমর্থক দরগাহ এলাকায় জড়ো হন। একপর্যায়ে নারী ইবাদতখানার ছাদে উঠে সারজিস আলম বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেন। উপস্থিত অন্য নেতাকর্মীরাও স্লোগানে অংশ নেন।

স্লোগানগুলোর মধ্যে ছিল- ‘দিল্লি না ঢাকা’, ‘আজাদি না গোলামি’, ‘ইনকিলাব জিন্দাবাদ’, ‘নারায়ে তাকবির আল্লাহু আকবর’, ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’ ইত্যাদি।

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই পবিত্র দরগাহ প্রাঙ্গণে রাজনৈতিক স্লোগানকে অনভিপ্রেত ও অসম্মানজনক আখ্যা দেন।

সিলেট জেলা বিএনপির উপ-দপ্তর সম্পাদক মাহবুব আলম ফেসবুকে এক পোস্টে অভিযোগ করেন- ‘একটি চক্র পরিকল্পিতভাবে অশান্তি সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।’

তার ভাষায়, ‘দরগাহ মসজিদের পবিত্র প্রাঙ্গণে স্লোগান দিয়ে পরিবেশ উত্তপ্ত করা কোনো শিষ্টাচারের পরিচয় নয় এবং এ ধরনের প্রবণতা রোধে সচেতন নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।’

নাগরিক আন্দোলনের সংগঠক আব্দুল করিম কিমও সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে লেখেন- সুলতানুল বাঙ্গাল হযরত শাহজালালের (রহ.) মাজারে অতীতে কোনো রাজনৈতিক দল দলীয় স্লোগান দেয়নি। তার মতে, জিয়ারতের স্থানে এ ধরনের আচরণ সুফি দরগাহর আদবের পরিপন্থি।

ফেসবুকে আরও অনেক ব্যবহারকারী মন্তব্য করেন, মাজার জিয়ারতের স্থান কোনো রাজনৈতিক মঞ্চ নয়। সিলেটের ইতিহাসে এমন ঘটনা নজিরবিহীন বলেও অনেকে দাবি করেন। কেউ কেউ এনসিপি নেতাদের রাজনৈতিক অপরিপক্বতার প্রসঙ্গও তোলেন।

এ বিষয়ে এনসিপির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আব্দুর রহমান আফজাল বলেন, নেতারা নামাজ ও জিয়ারতের উদ্দেশ্যে দরগাহে গিয়েছিলেন। সেখানে স্লোগান দেওয়ার কোনো পূর্বপরিকল্পনা ছিল না। ভবিষ্যতে যেন এ ধরনের ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, সেজন্য সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।


সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটিকে লন্ডন যুবদল নেতা মিহাদুর রহমানের শুভেচ্ছা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা যুবদলে মোহাম্মদ মকসুদ আহমদকে সভাপতি ও আব্দুস সালাম

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

শতকোটি টাকার রাজস্ব ফাঁকি ও জাফলং লুটের অভিযোগ

ওয়ারেন্টভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে শাহপরাণ, তামাবিলে অবৈধ ট্রাক পারাপার ও চাঁদাবাজির অভিযোগ স্টাফ রিপোর্টার: শত কোটি টাকার রাজস্ব ফাঁকি, কাস্টমসকে

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

সিলেটের দুই দশকের আধুনিকায়নের নেপথ্য কারিগর নুর আজিজুর রহমান: ভিত্তিহীন অপপ্রচারে ক্ষুব্ধ সুশীল সমাজ

স্টাফ রিপোর্টার: এক সময়ের ছোট পৌরসভা থেকে আজকের নান্দনিক, পরিচ্ছন্ন ও পরিকল্পিত আধুনিক সিলেট নগরী হিসেবে গড়ে ওঠার ইতিহাস খুব

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

অব্যাহতি প্রাপ্ত যুবদল নেতা মঈন আহমদকে ঘিরে নানা বিতর্ক : তৃণমূল নেতাকর্মীদের ক্ষোভ

স্টাফ রিপোর্টার: সিলেট সদর উপজেলা যুবদলের অব্যাহতিপ্রাপ্ত যুগ্ম আহ্বায়ক মো. মঈন আহমদকে ঘিরে নতুন করে নানা প্রশ্ন ও চরম বিতর্কের

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্মার্ট সিলেট গড়ার চালিকাশক্তি অভিজ্ঞ প্রকৌশলীরা : বদলে থমকে যাওয়ার আশঙ্কায় শতশত কোটি টাকার উন্নয়ন

স্টাফ রিপোর্টার: আধ্যাত্মিক ও পর্যটন নগরী সিলেটকে একটি মডেল ও আধুনিক স্মার্ট সিটি হিসেবে গড়ে তোলার নেপথ্যে ভূমিকা রেখে চলেছেন

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

মেয়াদোত্তীর্ণের মরণদৌড়ে সিলেটের সড়ক : বৈধ ১৯ হাজারের বিপরীতে ৫০-৬০ হাজার সিএনজি

* টোকেনের আড়ালে অবৈধের সাম্রাজ্য চোরাই গাড়ি, নগরের অন্তত ৫০ এলাকায় অবৈধ স্ট্যান্ড আহমেদ শাকিল : সিলেট নগরের সড়কে দিন

প্রতিবাদ বিবৃতি

প্রতিবাদ বিবৃতি

সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমনের গোপন তৎপরতা ও ‘কিশোর গ্যাং’ গঠনের অভিযোগ

স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়