admin

প্রকাশিত: 1:19 PM, April 20, 2026

সিলেটে পুলিশের ত্রিমুখী অভিযান নারী চোর চক্রের মূলহোতাসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরীতে পৃথক অভিযানে আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতা, তালিকাভুক্ত ছিনতাইকারী এবং চোরাচালান চক্রের সদস্যসহ মোট ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসব অভিযানে বিপুল পরিমাণ চোরাই টাকা, আমদানিকৃত জিরা, পিকআপ ভ্যান জব্দসহ একটি ভেজাল পণ্য তৈরির কারখানাও সিলগালা করা হয়েছে।

শাহজালাল মাজারে মহিলা চোর চক্রের মূলহোতা গ্রেফতার:
নগরীর হযরত শাহজালাল (রহ.) মাজারের মহিলা ইবাদত খানা থেকে আন্তঃজেলা মহিলা চোর চক্রের মূলহোতা পপি আক্তার (৩৫) ও তার সহযোগী শিউলী আক্তারকে (৩০) গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। ১৯ এপ্রিল দুপুরে মাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আজিজের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে চোরাই নগদ ১১,৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, পপি আক্তারের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নতুন মামলা (নং-৩৩) দায়ের করা হয়েছে।

৮ লাখ টাকার ভারতীয় জিরাসহ আটক ১:

১৮ এপ্রিল রাতে কোতোয়ালী মডেল থানাধীন চারাদিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে একটি ডিআই পিকআপসহ ৩৫ বস্তা ভারতীয় জিরা জব্দ করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। জব্দকৃত ১০৫০ কেজি জিরার আনুমানিক বাজারমূল্য ৮ লক্ষ ৪০ হাজার টাকা। এ সময় চোরাচালানের দায়ে রনি আহমদ (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

মোগলাবাজারে চিহ্নিত ছিনতাইকারী ইকবাল গ্রেফতার:

মোগলাবাজার থানা পুলিশের অভিযানে তালিকাভুক্ত ছিনতাইকারী ইকবাল হোসেনকে (২৭) দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের রেকর্ড অনুযায়ী, ইকবালের বিরুদ্ধে মাদক, দ্রæত বিচার আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং চুরিসহ অন্তত ৬টি মামলা বিচারাধীন রয়েছে। অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন জানান, ইকবালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

লামারগাঁওয়ে ভেজাল মটরশুঁটি কারখানা সিলগালা:

সিটিএসবি’র গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জালালাবাদ থানাধীন লামারগাঁও এলাকায় একটি ভেজাল খাদ্যপণ্যের কারখানায় অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেখানে সাদা মটরশুঁটিতে ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে সবুজ রং করে বাজারজাত করা হচ্ছিল। অভিযানে কারখানার মালিক মলয় চৌধুরীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয় এবং কারখানাটি সিলগালা করে বিপুল পরিমাণ ভেজাল পণ্য ধ্বংস করা হয়। অভিযানে অধিদপ্তরের উপ-পরিচালক আরিফ মোর্শেদ মিশু ও সহকারী পরিচালক আরিফ মিয়া উপস্থিত ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

শমশেরনগর বাজারে পিয়াস ভবনে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুই ইউনিট

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে শহর জসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

স্টাফ রিপোর্টার: সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

ক্লাস ফাঁকি দিয়ে কোচিংয়ে শিক্ষার্থীরা, ফাঁকা শ্রেণিকক্ষ

আম্বরখানা গার্লস স্কুল অ্যান্ড কলেজে সিউক চেয়ারম্যানের আকস্মিক পরিদর্শনে উঠে এসেছে এমন চিত্র শ্রেণিকক্ষে শিক্ষার্থীর উপস্থিতি থাকার কথা দুই শতাধিক।