admin
প্রকাশিত: 4:45 PM, April 19, 2026
রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসায় হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন: অধ্যক্ষ অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী
সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা.মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ। অনেক সময় এই রোগটি সময়মতো নির্ণয় না করার ফলে রোগটি জটিল রুপ ধারণ করে। সময়মতো রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই হিমোফিলিয়া রোগের প্রাথমিক লক্ষণ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।
বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৬ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গতকাল শনিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামন থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়। পরে মেডিকেল এডুকেশন ইউনিটে (২য়তলা) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হরমোন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শাহ ইমরান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মিয়া, মোহিত মিয়া, আতাউর রহমান খান শামসু, সৈয়দ শওকত আলী, ডা. ইফতেখার আহমেদ খান, বেবি রানী পাল, আহমদ আল আরিফ, মোহাম্মদ আতিক মিয়া, ফায়েজ আহমদ, উসামা চৌধুরী, আব্দুল কাদির, আশিকুর রহমান, সোহান তালুকদার, নাদিরা আক্তার, মনসুর আহমদ, শেখুল ইসলাম, মো. জাকির, এডভোকেট বিশ্বজিৎ রায়, মোঃ আতিক মিয়া, শেখ মোবারক আলী প্রমুখ।
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
বর্ষপূতি অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ৪৪ কেজি গাঁজার চালানসহ ইসলাম উদ্দিন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল
মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চাতলাপুর
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটে বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনার বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের