admin
প্রকাশিত: 6:04 AM, December 3, 2025
আল-আমিন মিয়া:
সিলেটে দিন দিন বেপরোয়া হয়ে উঠছে কিশোর অপরাধীরা। পাড়া-মহল্লাভিত্তিক গড়ে ওঠা কিশোর গ্যাংগুলো এখন প্রকাশ্যেই সংঘাতে জড়াচ্ছে। তুচ্ছ বিষয় নিয়ে হামলা, মারামারি থেকে শুরু করে চুরি, ছিনতাই, মাদক সেবন ও পরিবহন সবখানেই জড়িয়ে পড়ছে তারা।
শুধু গত ১৫ দিনেই কিশোর গ্যাংয়ের হাতে সংঘটিত হয়েছে দুটি খুনের ঘটনা। এদের সক্রিয় উপস্থিতি দিনদিন নগরবাসীর জন্য বড় আতঙ্কে পরিণত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাঁড়াশি অভিযানের ঘোষণা দিয়েছে পুলিশ।
যদিও এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কিশোর গ্যাং সদস্যদের তালিকা তৈরি করে ডেটাবেইজ তৈরির কথা বলেছিল, কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
খোঁজ নিয়ে জানা যায়, নগরীর প্রায় প্রতিটি এলাকায় পাড়াভিত্তিক কিশোর গ্যাংয়ের সক্রিয়তা রয়েছে। সন্ধ্যা নামতেই গলির মুখে আড্ডা বসানো, বিভিন্ন রাজনৈতিক নেতার মিছিল-সমাবেশে অংশ নেওয়া এসবই তাদের নিত্যদিনের চিত্র।
স্থানীয় কিছু নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ প্রশ্রয়ে কিশোররা বেপরোয়া হয়ে উঠছে বলে অভিযোগ স্থানীয়দের। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই গ্যাংগুলোর মধ্যে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্রসহ এক গ্রুপের ওপর আরেক গ্রুপের হামলার ঘটনা এখন নিয়মিত।
অপকর্মের প্রতিবাদ করলেই সাধারণ মানুষের ওপরও হামলা করে তারা। এমনকি বাড়িতে গিয়েও হুমকি দেয়ার ঘটনা রয়েছে। ফলে নগরবাসীর জন্য কিশোর গ্যাং এখন বড় আতঙ্ক।
নড়েচড়ে বসেছে প্রশাসন
গত ২৭ নভেম্বর নগরীর বাদামবাগিচায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্যাংয়ের সংঘর্ষে ইলাশকান্দি এলাকার সপ্তম শ্রেণির ছাত্র শাহ মাহমুদ হাসান তপুকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
এ ঘটনায় প্রতিপক্ষ গ্রুপের জাহিদসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার আগের দিন নয়াসড়কে আরেক সংঘর্ষে এক কিশোর গুরুতর আহত হয়।
এর আগে ১২ নভেম্বর বালুচর এলাকায় ছুরিকাঘাতে কিশোর ফাহিম আহমদ গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ফাহিমের পরিবারের অভিযোগ ‘বুলেট মামুন’ গ্রুপের সদস্যরা তাকে হত্যা করেছে। পুলিশ সবুজ আহমদ রেহান নামে একজনকে আটক করে।
স্থানীয় সূত্র জানায়, বালুচর এলাকার বিভিন্ন টিলায় কিশোর গ্যাংয়ের আস্তানা তৈরি হয়েছে। তারা সেখানে নিয়মিত অস্ত্রের মহড়া দেয়। এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে প্রতিদিনই আতঙ্ক বাড়ছে নগরবাসীর মধ্যে। আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপই এখন এই সন্ত্রাস কমানোর একমাত্র আশা বলে মনে করছেন সচেতন নাগরিকরা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। তাদের শনাক্ত করতে তালিকা তৈরি করা হচ্ছে।
তিনি জানান, কিশোর অপরাধীরা কোনভাবেই ছাড় পাবে না। আইনগত ব্যবস্থা কঠোরভাবে নেওয়া হবে।
ছাতক প্রতিবিধি: সুনামগঞ্জের ছাতকে গ্রামীন সড়ক মাষ্টার প্ল্যান প্রনয়ন (জিআইএস-ভিত্তিক) আরসিআইপি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে গ্রামীন সড়কের
সিলেট মহানগরীতে ভিক্ষুক ও হিজড়াদের উৎপাত বন্ধসহ পুনর্বাসন এবং ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচী পালন করেছে বিভিন্ন
জাহিদুল ইসলাম: উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে আগামী দুই বছরের জন্য সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল) অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (এসওডব্লিউএ)-এর নির্বাহী
স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সংসদীয় কার্যাবলি সম্পাদনের জন্য মন্ত্রীদের দায়িত্ব বণ্টন করেছে সরকার। গতকাল সোমবার
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জাফলংয়ে বেড়াতে এসে বাসচাপায় নুসরাত তাসনিম (১৫) নামে এক মাদরাসাছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় নিহতের মা, মামা
স্টাফ রিপোর্টার: শাহপরান (রহ.) মাদ্রাসার কাছাকাছি এলাকার নির্জন স্থানে খুন হন ব্যবসায়ী শাহাবউদ্দিন। গোটা এলাকা সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। স্পটেও
সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মোঃ নজরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে মানুষের