admin
প্রকাশিত: 11:37 AM, February 21, 2026
গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের আহ্বায়ক কমিটির উদ্যোগে এবং দেশীয় সমন্বয়ক কমিটির মাধ্যমে মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী-কে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। সম্প্রতি মন্ত্রীর কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই শুভেচ্ছা বিনিময় ও সম্মাননা অর্পণ করা হয়।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, দেশ ও জনগণের কল্যাণে মাননীয় মন্ত্রীর দূরদর্শী নেতৃত্ব, উন্নয়নমুখী কর্মকাণ্ড এবং জনবান্ধব ভূমিকা গোয়াইনঘাটবাসীসহ প্রবাসীদের মধ্যে ব্যাপক আশার সঞ্চার করেছে। তাঁর নিরলস প্রচেষ্টা ও কার্যকর দিকনির্দেশনা এলাকার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বক্তারা মন্ত্রীর আগামীর পথচলায় পূর্ণ সহযোগিতা প্রদানের আশ্বাস ব্যক্ত করেন।
অনুষ্ঠানে দেশীয় সমন্বয়ক কমিটির প্রতিনিধিবৃন্দ মাননীয় মন্ত্রীর হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন। এ সময় তাঁরা মন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। মন্ত্রীও প্রবাসীদের এই ভালোবাসায় সিক্ত হয়ে সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নে প্রবাসীদের আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ দীর্ঘদিন ধরে গোয়াইনঘাট এলাকার আর্তমানবতার সেবা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির নেতৃবৃন্দ ভবিষ্যতেও এলাকার টেকসই উন্নয়ন ও জনকল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকার বাসিন্দা আকবর প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়ে বলেন, “সম্প্রতি আমার বিরুদ্ধে জুয়ার আসর
স্টাফ রিপোর্টার: সরকারের নিষেধাজ্ঞা ও রাজনৈতিক পটপরিবর্তনের পরও সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমনের বিরুদ্ধে গোপনে দলীয়
স্টাফ রিপোর্টার: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির
স্টাফ রিপোর্টার: এডিস মশা ও ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ কর্মসূচির অংশ হিসেবে সিলেট আঞ্চলিক
স্টাফ রিপোর্টার: আমদানি-রপ্তানি পণ্য খালাসের পদ্ধতি সহজ করা, লজিস্টিকস ব্যবস্থার উন্নয়ন এবং বাণিজ্য ব্যয় কমাতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত কর্মপরিকল্পনা
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে হাঁটার ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক
‘উন্নয়ন বাধাগ্রস্ত করা ও নৈরাজ্য সৃষ্টির সব অপচেষ্টা রাজপথেই রুখে দেওয়া হবে’ সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসেন বলেছেন, বাংলাদেশ
লায়ন্স শিশু হাসপাতাল ও লায়ন্স চক্ষু হাসপাতাল পরিদর্শনে আসেন লায়ন্স ইন্টারন্যাশনালের নেৃতৃবৃন্দ। গতকাল বুধবার সিলেট নগরীর বাঘবাড়িস্থ লায়ন্স চক্ষু হাসপাতাল