admin

প্রকাশিত: 11:58 AM, December 6, 2025

সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী

সিলেটে মশার কামড়ে অতিষ্ঠ নগরবাসী

স্টাফ রিপোর্টার:

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করেছে। দিনের বেলায় যেমন, তেমনি রাতেও মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। ফলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি শিশু ও বয়স্কদের মধ্যে ডেঙ্গু-চিকুনগুনিয়াসহ বিভিন্ন রোগের আশঙ্কা বাড়ছে।

নগরীর জিন্দাবাজার, কাজলশাহ, পাঠানটুলা, সুবিদবাজার, বন্দরবাজার, টিলাগড়, মানিকপীর, শ্যামলী, কুমারপাড়া, লামাবাজারসহ বিভিন্ন এলাকায় কয়েক সপ্তাহ ধরেই মশার দৌরাত্ম্য ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। মশার উৎপাতের কারণে সন্ধ্যার পর বাসাবাড়ি, দোকানপাট, রেস্টুরেন্ট ও বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করা কঠিন হয়ে পড়ছে। অনেকেই জানিয়েছেন, ধূপ, কয়েল, স্প্রে- কোনো কিছুরই কার্যকারিতা টের পাওয়া যাচ্ছে না।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নগরীতে নিয়মিত ফগিং বা লার্ভিসাইড ছিটানো হচ্ছে না। ড্রেনেজ ব্যবস্থার অব্যবস্থাপনা, খাল-নালার বর্জ্য জমে থাকা এবং ড্রেনের স্থবির পানি মশার প্রজনন বাড়িয়ে তুলেছে।

নগরীর একাধিক এলাকাবাসী বলেন, অনেক সময় দিনের বেলায়ও মশা এত বেশি থাকে যে ঘরের দরজা-জানালাও খুলে রাখা যায় না। বিশেষ করে শিশুদের নিয়ে দুঃশ্চিন্তায় থাকতে হয়।

এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, শীতের সময় সাধারণত মশার প্রবণতা কিছুটা কমে। কিন্তু সিলেটে অব্যাহত আবহাওয়া পরিবর্তন, অপরিকল্পিত ড্রেনেজ এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এবার মশার প্রজনন বেড়েছে দ্বিগুণ হারে। এতে ডেঙ্গুর ঝুঁকিও থেকেই যাচ্ছে।

সুমন আহমদ নামে একজন কর্মচারী জানান, মশার কমারে অতিষ্ঠ হয়ে পড়েছি। দিন-রাত কয়েল জ্বালিয়ে কাজ করতে হয়, না হলে মশার কামড়ে বসে কাজ করা সম্ভব হয়না। তিনি মশা নিধনে কার্যকরি প্রদক্ষেপ গ্রহণের জন্য বিশেষ গুরুত্ব দেওয়ার অনুরোধ জানান।

নগরবাসীর দাবি, শুধুমাত্র ফগিং নয়, ড্রেনেজ ব্যবস্থা সংস্কার, খাল-নালা পরিষ্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন ও নিয়মিত মনিটরিং ছাড়া দীর্ঘমেয়াদে মশার দৌরাত্ম্য কমানো সম্ভব নয়।

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিকশা শ্রমিক ইউনিয়নের নতুন কমিটির পরিচিতি সভা

সিলেট সদর উপজেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-সিলেট ৮১ এর প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ আসর

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহপরান (রহ.) মাজার ক্স কোটি কোটি টাকার দান-মান্নতের হিসাব নেই, নিয়ন্ত্রণে নির্দিষ্ট খাদেম পরিবার

স্টাফ রিপোর্টার: সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

৩ দফা দাবিতে সিলেটে অটোরিকশা-ইজিবাইক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের মানববন্ধন ও বিক্ষোভ

ব্যাটারিচালিত যানবাহনের ড্রাইভিং লাইসেন্স প্রদান, যৌক্তিক নীতিমালা প্রণয়ন এবং প্রশাসনিক হয়রানি বন্ধের ৩ দফা দাবিতে সিলেটে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে বিশ্বকর্ম্মা পূজা শুক্রবার

সিলেট সদর ও মহানগর সেলুন মালিক ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর উদ্যোগে শ্রীশ্রী বিশ্বকর্ম্মা দেবের পূজার আয়োজন করা হয়েছে। আগামী

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প তাপমাত্রা বাড়ার সঙ্গে বাড়ছে মুরগির মৃত্যু, ব্যাহত উৎপাদন, লোকসানের মুখে খামারিরা

আব্দুর রহমান: তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত করার

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে নজরুল বর্ষ উদযাপন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য আয়োজনে

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

জিপিএ-৫ পেয়ে সাফল্যের আলো ছড়ালেন মধ্যনগর থানায় কর্মরত এসআই নবী হোসেনের মেয়ে ইতি

মধ্যনগর প্রতিনিধি: সিলেট পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয় থেকে এ বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে হাবিবা