admin
প্রকাশিত: 9:07 AM, August 31, 2026
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের উদ্যোগে ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। গতকাল রবিবার দুপুরে নগরীর ধোপাদিঘীরপাড়স্থ রেড ক্রিসেন্টের নিজস্ব ভূমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রকল্পের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম।
সোসাইটির ‘প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট’ (পরিকল্পনা ও উন্নয়ন বিভাগ)-এর বাস্তবায়নে এবং ‘ব্রিটিশ রেড ক্রস’-এর সার্বিক সহায়তায় এই মানবিক ও সামাজিক প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মহাসচিব মোঃ হাবিবুর রহমান খান, সিলেট ইউনিটের চেয়ারম্যান আবুল কাহের চৌধুরী শামীম, উপ-মহাসচিব এহছান-এ-এলাহী, সুইস রেড ক্রসের প্রতিনিধি সঞ্জীব বিশ্বাস, ব্রিটিশ রেড ক্রসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ মুকেশ, আইএফআরসি-এর অ্যাক্টিং এইচওডি সোনাক্ষি দে এবং আইসিআরসি-এর এইচওডি নিকোলাস ফ্লুয়েরি।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, পিএন্ডডি বিভাগের পরিচালক সায়মা ফেরদৌসী, সিলেট ইউনিটের সেক্রেটারি ভিপি মাহবুবুল হক চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল আল মামুন সামন, নির্ঝর রায়, আবুসাঈদ মো: ইব্রাহিম, কামরুজ্জামান দিপু, পারভেজ আহমদ, যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসিরসহ আন্তর্জাতিক রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের বিভিন্ন প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট ইউনিটকে আরও আধুনিক, সুসংগঠিত ও দুর্যোগ মোকাবেলায় সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যেই এই উদ্যোগ। প্রকল্পের ফলে সিলেটে জরুরি স্বাস্থ্যসেবা, ত্রাণ কার্যক্রম ও স্বেচ্ছাসেবী উদ্যোগ আরও গতিশীল হবে।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে যুব সদস্য, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কর্মকর্তাদের অংশগ্রহণে বিশেষ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে, সকালে সিলেট জেলা পরিষদ কনফারেন্স হলে আন্তর্জাতিক ও জাতীয় অংশীদারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নগরীর সারদা হলস্থ রেড ক্রিসেন্ট ইউনিট ও সিলেট মাতৃমঙ্গল নার্সিং কলেজ পরিদর্শন করেন।
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে
ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও
শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত
ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম
ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ