admin

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ণ, জুন ২৭, ২০২৬

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সিলেটে সরকারি কলেজের বেসরকারি কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি

সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি নিয়মিতকরণ ও রাজস্বখাতে স্থানান্তরের ৪ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৭ জুন) নগরীতে এ কর্মসূচি পালন করা হয়।

‘সরকারি কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন’ সিলেট বিভাগের উপদেষ্টা প্রভাত মালাকারের সভাপতিত্বে ও সংগঠনের বিভাগীয় সভাপতি শাহ ওমর ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন— সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, শাহপরাণ সরকারি কলেজ সিলেটের সাবেক অধ্যক্ষ ভূষণ চন্দ্র সরকার এবং মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক।

মানববন্ধনে কর্মচারী নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমদ, সহ-সভাপতি শ্রীবাস আচার্য ও হাসান আলী, সহ-সাধারণ সম্পাদক মো. শাহাব উদ্দিন, হুমায়ুন রশিদ, মোহাম্মদ জালাল উদ্দিন, পারভেজ আহমদ, মনোয়ার হোসেন রাহাত প্রমুখ।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ আলমগীর হোসেন এবং গীতা পাঠ করেন পিকলু মালাকার। বিভাগীয় এই কর্মসূচিতে জেলার বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক, সাবেক অধ্যক্ষ ও কর্মচারী নেতৃবৃন্দ অংশ নিয়ে সংহতি জানান।

বক্তারা বলেন, সরকারি কলেজে কর্মরত বেসরকারি কর্মচারীদের চাকরি দ্রুত নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে, চাকরি নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী পূর্ণাঙ্গ বেতন-ভাতা প্রদান করতে হবে, দীর্ঘদিন ধরে অস্থায়ীভাবে কর্মরতদের বাদ দিয়ে নতুন কোনো নিয়োগ দেওয়া যাবে না; বরং বর্তমান কর্মরতদের অগ্রাধিকার ভিত্তিতে স্থায়ী নিয়োগ দিতে হবে, অস্থায়ীভাবে কর্মরতদের চাকরি থেকে ছাঁটাই বন্ধ করে চাকরির নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং শূন্য হাতে কোনো কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া যাবে না।

মানববন্ধনে আরও বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা দিয়ে আসলেও তারা চরম বৈষম্যের শিকার হচ্ছেন। দ্রুত সময়ের মধ্যে এই ৪ দফা দাবি বাস্তবায়ন করা না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিভাগীয় মানববন্ধন শেষে আন্দোলনরত কর্মচারীরা বিভিন্ন কলেজের ব্যানারসহ সিলেট জেলা প্রশাসক (ডিসি) কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।


সর্বশেষ সংবাদ

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

অস্ত্র ও হত্যাচেষ্টা মামলার আসামি সেলিম গ্রেফতার

সিলেটের এসএমপি এয়ারপোর্ট থানা এলাকার চাঞ্চল্যকর অস্ত্র আইন এবং গুরুতর আঘাত ও হত্যাচেষ্টা মামলার এজাহারনামীয় আসামি মো: সেলিম মিয়া (৩৯)-কে

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা সম্পন্ন

সিলেটের অন্যতম শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজে এইচএসসি-২০২৬ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৮ জুন)

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশের মতো

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির,

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হবে: শ্রমমন্ত্রী

গোয়াইনঘাট প্রতিনিধি: শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, ২০২৫-২০২৬ অর্থবছরে গোয়াইনঘাট উপজেলায়

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই: কয়েস লোদী

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির অংশ হিসেবে

শহীদ জিয়া স্মৃতি সংসদ দক্ষিণ সুরমা থানা শাখার আহ্বায়ক কমিটি গঠন সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে গত শুক্রবার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

যুক্তরাজ্য যুবদলের হাল অ্যান্ড ইস্ট রাইডিং শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত এএলএম কাওছার

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, যুক্তরাজ্য শাখার অনুমোদিত হাল অ্যান্ড ইস্ট রাইডিং যুবদলের ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে এএলএম কাওছার সিনিয়র যুগ্ম সাধারণ

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

লায়ন্স ক্লাব অব সিলেট’র সম্মাননা দিবস- এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান সিলেটের উন্নয়ন হবে পরিকল্পিত

বিশ্বমানের: সিউক চেয়ারম্যান কয়েস লোদী সিলেটের উন্নয়নকে পরিকল্পিত এবং বিশ্বমানের করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক)