admin

প্রকাশিত: 9:13 AM, September 5, 2026

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবর বক্স ও সিলেট কল্যাণ সভাপতি এহসানুল হক তাহেরকে। হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করেন নগর ভবনের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস শহীদ। ঘটনা ও মামলায় সিলেটে তোলপাড় চলছে।

এমন ঘটনা সিলেটে অতীতে কখনো ঘটেনি বলে জানিয়েছেন লোকজন। সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পাশেই জল্লারপাড়। এলাকার অর্ধশতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানির জন্য হাহাকার করছেন।

সিটি করপোরেশনের সাপ্লাই পানি না পাওয়ার কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এজন্য তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কয়েকদিন আগে এলাকার বাসিন্দা বাবর বক্স ও এহসানুল হক তাহেরের নেতৃত্বে কয়েকজন বাসিন্দা গিয়ে সিটি করপোরেশনের পানি শাখায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন। তখন সংশ্লিষ্ট কর্মকর্তা দু’দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন।

জল্লারপাড় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অভিযোগ দেয়ার পর বার বার যোগাযোগ করা হলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ না নেয়ায় গত বৃহস্পতিবার সকালে বাবর বক্স ও এহসানুল হক তাহেরের নেতৃত্বে স্থানীয় লোকজন কলস, বালতি নিয়ে নগর ভবনের ৬ষ্ঠ তলায় থাকা পানি শাখার সামনে অবস্থান নেন। এ সময় তারা পানির দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

এদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে একদল লোক ইট-পাটকেল, বালতি, কলস, মগসহ বিভিন্ন সামগ্রী নিয়ে নগর ভবনের ৬ষ্ঠ তলায় এসে জমায়েত হয়। সেখানে তারা পানি-সংক্রান্ত সমস্যা নিরসনের অজুহাতে ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে সিসিকের সচিব ও প্রধান প্রকৌশলী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি উপস্থাপনের অনুরোধ জানান। কিছুক্ষণ পর সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী নগর ভবনে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাদের নিজ কার্যালয়ে আসার আহ্বান জানান।

তবে তারা প্রশাসকের সঙ্গে আলোচনায় না গিয়ে ৬ষ্ঠ তলাতেই স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা পানি শাখার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে হামলা ও ভাঙচুর শুরু করে। নগর ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। একই সময়ে বিভিন্ন সেবা নিতে নগর ভবনে আসা সাধারণ নাগরিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিকের নিরাপত্তা শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ গতকাল শুক্রবার বিকালে জানিয়েছেন, এ ঘটনায় করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে- নগর ভবনের কর্মকর্তা ৬ জনকে আটক করা হলেও পরবর্তীতে সংশ্লিষ্টতা না থাকায় তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। আটক থাকা জুয়েল মিয়া, আবু তাহের ও মিরাজকে আসামি করে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।


সর্বশেষ সংবাদ

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেটে সিটি’র মামলায় আসামি বাবর বক্স

সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

সিসিক নির্বাচন: জামায়াত ও এনসিপির একক প্রার্থী বিএনপির ডজনখানেক প্রার্থী মাঠে

আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে মেয়র পদে জামায়াত ও এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল একক প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

সিলেটে সৌরবিদ্যুৎ সম্ভাবনা আছে, বাস্তবায়নে ধীরগতি ছাদে ছাদে সোলার প্যানেলের সুযোগ

আব্দুর রহমান: প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সিলেটের রয়েছে বিপুল সৌরশক্তির সম্ভাবনা। শহরের বহুতল ভবনের ছাদ, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, শিল্পকারখানা ও গ্রামীণ

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

সিলেটে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন দেশব্যাপী হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু হচ্ছে চলতি মাসেই

স্টাফ রিপোর্টার: চলতি মাসের শেষের দিকেই দেশব্যাপী শুরু হতে যাচ্ছে হামের বিশেষ টিকাদান কার্যক্রম। ইতোমধ্যে সরকারের ব্যবস্থাপনায় পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহ

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্বাস্থ্যখাতে সিলেটবাসীর জন্য বড় সুসংবাদ দিলেন খন্দকার মুক্তাদির

স্টাফ রিপোর্টার: সিলেটের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে স্থানীয় সংসদ সদস্য এবং বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

সিলেট মহানগর জামায়াতের ২ দিনব্যাপী শিক্ষাশিবির সম্পন্ন

চারিত্রিক সৌন্দর্য ও আদর্শ নেতৃত্ব সংগঠনকে শক্তিশালী করতে পারে: এ.টি.এম আজহার এমপি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর এ.টি.এম আজহারুল

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

শ্রীকৃষ্ণের জন্মষ্টমীর নগর পরিক্রমায় সিসিক প্রশাসক

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে কাজ করতে হবে’ সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

জেলা ও মহানগর বিএনপির মতবিনিময় সভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকবে স্টাফ রিপোর্টার: দেশের সার্বিক স্বার্থ রক্ষা, বিশ্বমঞ্চে স্বাবলম্বী পররাষ্ট্রনীতি বাস্তবায়ন এবং সিলেট