admin
প্রকাশিত: 4:51 AM, September 5, 2026
স্টাফ রিপোর্টার:
সিলেট নগর ভবনে পানির দাবিতে কলস, বালতি নিয়ে যাওয়ার ঘটনায় থানায় দায়ের করা মামলায় আসামি করা হয়েছে ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবর বক্স ও সিলেট কল্যাণ সভাপতি এহসানুল হক তাহেরকে। হামলা ও ভাঙচুরের ঘটনায় তাদের বিরুদ্ধে এ মামলা করেন নগর ভবনের নিরাপত্তা কর্মকর্তা আব্দুস শহীদ। ঘটনা ও মামলায় সিলেটে তোলপাড় চলছে। এমন ঘটনা সিলেটে অতীতে কখনো ঘটেনি বলে জানিয়েছেন লোকজন। সিলেট নগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পাশেই জল্লারপাড়। এলাকার অর্ধশতাধিক পরিবার দীর্ঘদিন ধরে পানির জন্য হাহাকার করছেন। সিটি করপোরেশনের সাপ্লাই পানি না পাওয়ার কারণে তারা দুর্ভোগ পোহাচ্ছেন। এজন্য তাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। কয়েকদিন আগে এলাকার বাসিন্দা বাবর বক্স ও এহসানুল হক তাহেরের নেতৃত্বে কয়েকজন বাসিন্দা গিয়ে সিটি করপোরেশনের পানি শাখায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন। তখন সংশ্লিষ্ট কর্মকর্তা দু’দিনের মধ্যে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছিলেন।
জল্লারপাড় এলাকার বাসিন্দারা জানিয়েছেন, অভিযোগ দেয়ার পর বার বার যোগাযোগ করা হলেও সিটি করপোরেশনের পক্ষ থেকে উদ্যোগ না নেয়ায় গত বৃহস্পতিবার সকালে বাবর বক্স ও এহসানুল হক তাহেরের নেতৃত্বে স্থানীয় লোকজন কলস, বালতি নিয়ে নগর ভবনের ৬ষ্ঠ তলায় থাকা পানি শাখার সামনে অবস্থান নেন। এ সময় তারা পানির দাবিতে বিক্ষোভ করতে থাকেন। এদিকে গত বৃহস্পতিবার মধ্যরাতে নগরের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওইদিন সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে একদল লোক ইট-পাটকেল, বালতি, কলস, মগসহ বিভিন্ন সামগ্রী নিয়ে নগর ভবনের ৬ষ্ঠ তলায় এসে জমায়েত হয়। সেখানে তারা পানি-সংক্রান্ত সমস্যা নিরসনের অজুহাতে ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন’ স্লোগান দিয়ে আতঙ্ক ও ত্রাস সৃষ্টি করে। বিষয়টি জানতে পেরে সিসিকের সচিব ও প্রধান প্রকৌশলী তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন এবং শান্তিপূর্ণভাবে আলোচনার মাধ্যমে বিষয়টি উপস্থাপনের অনুরোধ জানান। কিছুক্ষণ পর সিসিক প্রশাসক আব্দুল কাইয়ূম চৌধুরী নগর ভবনে উপস্থিত হয়ে বিষয়টি নিয়ে আলোচনার জন্য তাদের নিজ কার্যালয়ে আসার আহ্বান জানান।
তবে তারা প্রশাসকের সঙ্গে আলোচনায় না গিয়ে ৬ষ্ঠ তলাতেই স্লোগান দিতে থাকে। একপর্যায়ে তারা পানি শাখার নির্বাহী প্রকৌশলীর দপ্তরে হামলা ও ভাঙচুর শুরু করে। নগর ভবনের বিভিন্ন স্থানে ভাঙচুর ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের স্বাভাবিক দাপ্তরিক কার্যক্রম বাধাগ্রস্ত হয়। একই সময়ে বিভিন্ন সেবা নিতে নগর ভবনে আসা সাধারণ নাগরিকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিকের নিরাপত্তা শাখার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে আটক করেন। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ গতকাল শুক্রবার বিকালে জানিয়েছেন, এ ঘটনায় করপোরেশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছেন। পুলিশ জানিয়েছে- নগর ভবনের কর্মকর্তা ৬ জনকে আটক করা হলেও পরবর্তীতে সংশ্লিষ্টতা না থাকায় তিনজনকে ছেড়ে দেয়া হয়েছে। আটক থাকা জুয়েল মিয়া, আবু তাহের ও মিরাজকে আসামি করে থানায় মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গতকাল আদালতে পাঠানো হয়েছে।
স্টাফ রিপোর্টার: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে আলোচিত ‘লাইনম্যান’ শ্যাম কালা ওরফে শামসুদ্দিন কালাকে ঘিরে চোরাচালান ও চাঁদাবাজির অভিযোগের পর এবার তার
‘স্ব স্ব ধর্ম পালন করার ক্ষেত্রে আমরা কোনো বাধা হয়ে দাঁড়াচ্ছি না। এটি হচ্ছে এই দেশÑযেখানে সকল ধর্ম-বর্ণের মানুষ তাঁদের
বিএনপির জাতীয় নির্বাহীর সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, শিক্ষা শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের নাম
সিলেটের সংবাদ ডেস্ক: পৈত্রিক সম্পত্তি আত্মসাৎ, জাল দলিল তৈরি এবং সম্পত্তির ভাড়া থেকে বঞ্চিত করার অভিযোগ করেছেন যুক্তরাজ্য প্রবাসী নগরের
মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর একটি হলো মাধ্যমিক পর্যায়। এ সময় অর্জিত
সিলেট মহানগর ও জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি, সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মহানগর
মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন, দেশ গঠন ও যেকোনো জাতীয় ক্রান্তিলগ্নে গার্ল গাইডদের
যুক্তরাজ্যের কলচেস্টার বিএনপির নতুন ৬ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। এতে সিলেটের বালাগঞ্জ উপজেলার সন্তান ইশতিয়াক হোসেন দুদু সভাপতি এবং