admin
প্রকাশিত: 6:19 AM, September 2, 2026
শারীরিক-মানসিক উৎকর্ষে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জরুরি : প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার
সিলেট উইমেন্স মেডিকেল কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার নগরীর মিরবক্সটুলাস্থ কলেজ ক্যাম্পাসে কেক কেটে সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন প্রধান অতিথি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কোম্পানী ‘হলি সিলেট হোল্ডিং লিমিটেড’-এর চেয়ারম্যান প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার।
কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. তহুর আবদুল্লাহ চৌধুরী, একাডেমিক কো-অর্ডিনেটর ও স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির কনভেনর অধ্যাপক ডা. মোহাম্মদ আল-মোহাইমিন, অধ্যাপক ডা. মাহবুবা উম্মে সালাম, অধ্যাপক ডা. রুবিনা সুলতানা, অধ্যাপক ডা. সখিনা খাতুন, অধ্যাপক ডা. সিদ্ধার্থ পাল, অধ্যাপক ডা. সুমা বেগম, অধ্যাপক ডা. তাহারাত ফাতেমা চৌধুরী, ডা. এহসান আলী দীপু, স্পোর্টস অ্যান্ড কালচারাল কমিটির সদস্য সচিব ডা. মোর্শেদা আফরোজ লুবনা, ডা. মো. সাইফুল ইসলাম, ডা. জিলওয়াতুন নূর, ডা. এ.টি.এম. রাসেল মিশু, ডা. তাফহীম আহমেদ রিফাত, ডা. মৃদুল গুপ্ত, ডা. ইশফাক জামান সজীব, ডা. সাইফুল ইসলাম তুষার, ডা. ইফফানা আযম, ডা. ফাতেমাতুল তানজিনা তান্নি। এছাড়া অনুষ্ঠানে কলেজ ও হাসপাতালের চিকিৎসক, শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী দিনে কলেজের শিক্ষার্থী, শিক্ষক ও চিকিৎসকদের অংশগ্রহণে ক্যাম্পাসে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। আগামী ৭ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনার পর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে এ উৎসবের সমাপ্তি ঘটবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার বলেন, চিকিৎসা পেশা অত্যন্ত দায়িত্বশীল ও পরিশ্রমসাধ্য। রোগীদের সেবা দিতে হলে চিকিৎসক ও চিকিৎসাশিক্ষার্থীদের শারীরিকভাবে সুস্থ এবং মানসিকভাবে প্রফুল্ল থাকা জরুরি।-বিজ্ঞপ্তি
সিলেটের সংবাদ ডেস্ক: সুষ্ঠু তদন্তের মাধ্যমে রায়নগরের ট্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন
সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী বলেছেন, জামায়াত জাতির প্রত্যাশা পূরণে কাজ করছে। খোদাভীরু নেতৃত্ব তৈরীর মাধ্যমে জামায়াত জাতিকে
ব্যবসায়িক পরিকল্পনা, হিসাব সংরক্ষণ, আর্থিক ব্যবস্থাপনা, বাংলাদেশ ব্যাংকের নীতি ও অর্থায়ন সুবিধা এবং ঋণ ব্যবস্থাপনা বিষয়ে সিলেটের নারী উদ্যোক্তা ও
শহীদের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনই অসাম্প্রদায়িক বাংলাদেশের মূল ভিত্তি “ধর্ম যার যার, রাষ্ট্র সবারÑশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঐতিহাসিক দর্শনই
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা টেলিভিশন বাংলাওয়ান টিভি সিলেটে নতুন সংবাদকর্মী খুঁজছে। সংবাদের নতুন গল্প খুঁজে বের করা এবং মাঠের খবর দর্শকের কাছে
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ ও প্রযুক্তিতে জাপানের এমওএল’র আগ্রহ স্টাফ রিপোর্টার: বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ (শিপ রিসাইক্লিং) খাতে বিনিয়োগ ও প্রযুক্তিগত
ডেনমার্কে স্নাতক (ব্যাচেলর) ডিগ্রিতে প্রথম শ্রেণী (ফার্স্ট ক্লাস) অর্জন করেছেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার আরিফুল হক পাপ্পু। তিনি তোয়াকুল ইউনিয়নের ফুলতৈলছগাম
ফ্রান্স প্রতিনিধি: বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক রন্ধন প্রতিযোগিতা ‘প্রাইভেট শেফ ওয়ার্ল্ড কাপ ২০২৬’-এর ফাইনালে জায়গা করে নিয়েছেন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি শেফ